আমার মাঝে আমি নাই হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। এইটা বুঝতাম না কিন্তু তোমার দেখা পাবার পর এমন অনেককিছুই শিখেছি যা আগে কখন ভাবিও নি। তোমাকে দেখে এখন কি হয় তোমাকে আর বলতে চাই না। আমার মাঝে আমি হারিয়ে থাকি তাই ভালো। অন্তত আমার ভেতরের একটা মানুষ আমাকে বুঝবে আমি…
Month: July 2014
এখন তো রোজই হবে
আমি মিথ্যে বলিনা তোমায়, কিন্তু পাপ করেছি মিথ্যে বলে আমি তোমায় ভুলে যাবো। আমি কষ্ট সইতে পারি না, খুব কষ্ট হবে জানি তুমিহীন এ জীবন। আমি কাঁদতে পারি না, চোখ জলে ভিজে যাবে তুমি আমার চোখে। বুকের মাঝে তীব্র ব্যাথা, এ আমার রোজ হবে তোমার স্পর্শ ছাড়া। শুন্যতা আর শুন্যতা,…
অনুভব আর অনুভুতি
আমি আঁকড়ে ধরে লেপ্টে থাকি অনুভব আর অনুভুতি, তোমার হাসি আর চিবুক, তোমার অধর, তোমার চুলের গন্ধ, এ সবই তুমি আর তোমার স্পর্শ, গন্ধ আর রক্ত মাংস, চোখের তারা আর তোমার ঠোঁটের উষ্ণতা, তোমার হেঁটে চলা আর থমকে দাঁড়ানো, আমার বুকে ঢলে পরে তোমার যৌবন, আমি নিংড়ে নিয়ে যৌবনে জীবন দেই।
স্বপ্নের সবগুলো রঙ
স্বপ্নের সবগুলো রঙ সেই কবে ফিকে হয়ে গেছে। আমি আর সাহস করিনা তোমায় খুজে পাবার। আমার স্বপ্নরা সব তাই আজ রঙহীন। কোন ধারাবাহিকতা নেই আছে অস্থিরতা আর নির্ঘুম রাত জাগা। এই তুমি আর সেই তুমি এক নও। কখনই না। তোমার এঁকে যাওয়া স্বপ্নগুলো এখন অনেক বেশি সতেজ। চোখও বুজতে হয়…
আজ এখনি চাই
আজ এখনি চাই না হয় অন্যকোন দিন, যখন তুমি আমার চোখে স্বপ্ন দেখবে না তোমায় আমি হারিয়ে খুঁজবো। আমার আপন আঙিনায়, তুমি আসবে ফিরে হয়তো, কিন্তু ফিরে তাকাবে না। আমি তোমাকে ফিরে আনবো এই দিনে, যখন তোমায় আমি ভালোবাসি।
মোমের আলো
মোমের আলো খুব সুন্দর লাগে, আগুনটায় কেমন জানি মৃদু একটা ভাব। এই আগুনটা দেখলেই আমার হাত দিয়ে ধরে দেখতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় দু আঙ্গুলে নিভিয়ে ফেলতে, হাতের তালুতে আগুন নিয়ে আমার ক্ষমতা দেখাতে ইচ্ছে হয়। আর এই মোমটার ঠিক নিচেই কিন্তু অন্ধকার। কিছুই আর দেখা যায় না। ভেবেছিলাম কাল…
বৃষ্টিকে আমার হিংসে
বৃষ্টি হবে জানতাম, আমার মনের উঠোন ভিজবে নীরবে। গাছের পাতায় জলের স্পর্শ তোমার পায়ের নুপুর, ঝমঝম করে বেজে চলে। বৃষ্টির ফোঁটা তোমার অধর ছুয়ে যায়। আমি অপলক তাকিয়ে তোমায় দেখি। কি এক মায়া ভরা আলোয় তুমি আজ আলোকিত, বৃষ্টির জলে আজ তুমি স্নিগ্ধ। আমার ভালোলাগা তোমায় নিয়ে, তোমার অধর ছুয়ে…