আজ আমি কোথাও যাব না…

গভীর রাতে ঘুম ভেঙ্গে জেগে উঠি, কিছুতেই আর ঘুম আসছিলো না, হুট করেই খেয়াল করলাম ঘর জুড়ে কি এক অদ্ভুত মায়াবী সুগন্ধি ছড়িয়ে আছে। ভাবলাম হয়ত ঘুমের ঘোরেই কিছু একটা দেখছি। ঘোর কাটাতে উঠে বসলাম। চোখ রগড়ে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কিন্তু না আমি জেগেই আছি তাই আর…

পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের থিম সং

আয় আয় কে যাবি চল মন হারাবি জোয়াড় উঠুক, জোয়াড় উঠুক মন খুলে সবাই নাচুক। আজ এলো খুশির দিন পুনর্মিলনীর এই দিন।। রঙে রঙে রঙিন হলো স্মৃতি গুলো যাই ছিলো। হলুদ রঙের জামা গায়ে আকাশী রঙ জামা গায়ে স্কুলের ঐ ঘন্টা শুনে- এসেম্বলি আর শপথ গুনে, জাতীয় সংগীতের সুরে লাল…

আরডিএন থিম সং

তোমার আমার সোনার বাংলা, তাকে ভালোবাসি এই দেশেরই মাটির মায়ায় জন্ম মৃত্যু হাসি।। একই দেশের মানুষ আমরা একই রক্ত গায়, তৃষ্ণা পেলে বন্ধু ভেবে হাতটা যে বাড়ায়। উদ্যোগেতে এক সকলে প্রত্যয়েতে সততা ধর্ম বর্ণ নির্বিশেষে আছে সেবার একতা। বাংলাদেশের প্রাচীনতম নোয়াখালী জেলা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী স্বেচ্ছাসেবীর মেলা। জেলার সকল ভালো…

আমি আজ কোথাও যাবো না

গভীর রাতে ঘুম ভেঙ্গে জেগে উঠি, কিছুতেই আর ঘুম আসছিলো না, হুট করেই খেয়াল করলাম ঘর জুড়ে কি এক অদ্ভুত মায়াবী সুগন্ধি ছড়িয়ে আছে। ভাবলাম হয়ত ঘুমের ঘোরেই কিছু একটা দেখছি। ঘোর কাটাতে উঠে বসলাম। চোখ রগড়ে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কিন্তু না আমি জেগেই আছি তাই আর…

হারিয়ে গেলো

আজ সকালে গল্প লিখবো বলে শব্দ খুঁজে নিয়েছিলাম। আকাশ, পাতাল, সীমানা- উজাড় করে জমিয়েছিলাম। আবেগ মাখিয়ে পরতে পরতে- ভালোবাসার কথামালা। এক এক সুতোয় বেঁধে দিয়ে গল্প শব্দের গুচ্ছগুলো। যেই না সাজিয়ে রাখতে গেলাম- আঝোর ধারায় বৃষ্টি ঝড়ে, কান্না জলের ফোয়ারা তুলে, ভাষিয়ে নিয়ে হারিয়ে গেলো।।

গ্যাংটক ভ্রমণ পর্ব ২ – দেশের চেয়ে দেশের বাইরে কিন্তু ভ্রমণ খরচ কমঃ

গ্যাংটক ভ্রমণ পর্ব ২ – দেশের চেয়ে দেশের বাইরে কিন্তু ভ্রমণ খরচ কমঃ অনেক দিন ধরেই চিন্তা করছিলাম কোথাও ঘুরতে যাবো, কোভিডের কারনে অনেক দিন কোথাও যাওয়া হয় না।। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম, যে টাকা দিয়ে দেশের ভিতরে কোথাও ঘুরতে যাবো তার সাথে কিছু বাড়তি টাকা যোগ করে বরং…

নর্থ সিক্কিমে আপনি না জেনেই বিপদে পরতে পারেন

গ্যাংটক সিক্কিম ট্যুর প্রথম পর্ব   গত ৫ জুন থেকে প্রায় ৫-৬ দিন ছিলাম পারিবারিক সফরে সিক্কিমের গ্যাংটক ও নর্থ সিক্কিমের লাচুং ও লাচেন। গ্যাংটকে হোটেল থেকে নর্থ সিক্কিমের প্যাকেজ বুকিং করে খেয়েছিলাম ধরা তা আরেকদিনের গল্পে জানাবো। তো বুকিং করা প্যাকেজ অনুযায়ী দুপুর ১২টায় রওনা দিয়ে আমরা পৌঁছে গেলাম উত্তর…

ভুল ঠিক

এ দেশে চলতে হলে ব্যালেন্স করে চলতে হয়। যে দিকে পাল্লা ভারি সে দিক ঘেঁষে বলতে হয়। ইচ্ছে মতো খেয়াল খুশি বাদ দিয়েই চলতে হয়। সংখ্যাতত্ত্বের অদ্ভুত খেল ভুল হলেও মানতে হয়। সংখ্যা লঘু, সংখ্যা গুরু গর্ব করেই বলতে হয়। স্বাধীন হয়েও স্বাধীন নয় এ কথাটা জানতে হয়। আমার বেলায়…

এ এক অদ্ভুত যাত্রা

দিনে দিনে সময় ফুরিয়ে যায়, বয়স কাঁদামাটি মেখে লুটোপুটি খায়। আমি তুমি বসে দিন গুনি সমুখে অন্ধকার, অমানিশা।। কি অদ্ভুত এই বেঁচে থাকা বিস্ময় নিয়ে গুনে গুনে কাল ক্ষেপণ, আজ আছি তো কাল নেই কে মিলাবে এই সমীকরণ?? প্রহর শেষে সেই একা আর একাকীত্ব এক পা দু পা করে ভীর…

শুভ মহালয়া

মা আসছে, অতি ধীরে, প্রকৃতির সাথে। মা আসছে, বেজে উঠেছে আলোক মঞ্জীর। মা আসছে, স্বপরিবারে, বাবার গৃহে। মা আসছে, কাশফুল চারদিকে হাসছে। মা আসছে, শীতের আগমনী ছড়িয়ে দিয়ে। মা আসছে, পুরো প্রকৃতি আজ আনন্দে জাগছে। মা আসছে, শত রোগ, জ্বরা, ক্রোধ দূর করতে। মা আসছে, সুখ, শান্তি, আনন্দ বিলাতে। মা…

আর পারছি না –

আর পারছি না – – তসৌ —————————— কেনো জানি, লিখতে গিয়েও কলম ভিজছে না!! হতাশ হচ্ছি, অবাক হচ্ছি কাগজ ভরছে না। দু চোখ জুড়ে জ্বরা, ব্যাধি অস্থির ধরাধাম। মানুষ মরছে, জীবন দিচ্ছে হারাচ্ছে লাগাম। অতি ক্ষুদ্র, অতি নস্যি মনুষ্য এই জীবন, ফুঁসে উঠা আকাশ মাটি সহজ করছে মরণ। দোহাই লাগে…

সর্বক্ষেত্রে ডবল স্ট্যান্ডার্ড আর ফ্রাস্টেশন

উদাম মুখে সমুদ্দুরের বাতাস খাইতে খাইতে কক্সবাজার থেকে বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি – সরকার আজকে মেডিকেল পরীক্ষা নিয়া এক্কারে শেষ কইরা দিলো। কি যে করে এরা, দেশটারে শেষ কইরা দিচ্ছে।। তাই না, আসলেই?? এদিকে যদিও দুই দিন আগেই একবার ফেসবুকে লেখছিলাম করোনার এই নতুন আগ্রাসন সরকারের সৃষ্টি, মিডিয়ার বাড়াবাড়ি,…

কৃষ্ণপক্ষের আকাশ

কৃষ্ণপক্ষে আকাশ কেমন? কালো আমরা যেমন, তেমন? ইচ্ছে হলেই অক্ষিযুগল, প্রিয় কাঁঠালচাঁপা ফুল, ইচ্ছে করেই করছি ভুল, দীঘল কালো লম্বা চুল, নিকষকালো রাতের মায়ায়, দুটি দেহের স্পষ্ট ছায়ায়। হোক না কালো জোৎস্না স্নান। সকল গল্পই হোক ম্লান।। তসৌ ০৭-০২-২০২১ – ৯টা রাত।

জাদুর নগর

বহুদূর থেকে এসে, বহু পথ মাড়িয়ে যেই না নেমেছি এই শহরে। অমনি হঠাৎ ডাক এলো, অচেনা কন্ঠে- এ শহর অচেনা, মানুষ অচেনা, শব্দ, বাক্যে অদ্ভুত, এক মায়ার শহর, এক জাদুর শহর, অপরিচিত নগর। এখানে সবাই সম্মোহিত হয়, আপন মানুষ থেকে দূরে চলে যায়। তবুও বারে বারে ফিরে আসে, মায়ার টানে,…

লিখছি শেষ হয়নি

ইষ্টিশনের ছোট্ট ঘরে টিমটিমিয়ে জ্বলছে আলো। ঝিঁঝিঁ পোকা, জোনাক পোকা, রাত্রিবেলা আঁধার কালো।। কু ঝিকঝিক শিষ বাজিয়ে গা এলিয়ে হেলে দুলে আসছে ছুটে দৈত্য দানব আঁধার কালো ছুড়ে ফেলে।। ইয়া বিশাল শরীর খানা লেজে লেজে জুড়ে আছে ভেতর থেকে উঁকিঝুঁকি মানুষগুলো প্ল্যাটফর্মে গল্প দাদু জুবুথুবু শীতের চোটে, বাচ্চারা সব দল…

অমোঘ দুঃখের ভ্রমণ গল্প

অমোঘ দুঃখের ভ্রমণ গল্প বাস ভ্রমণ আমার কাছে সবসময়ই বিরাট উপভোগ্য। তার উপর যদি হয় রাতের বেলা, অন্ধকার রাত, বড় বড় রাস্তা, দুর্দান্ত গাড়ি চালনা, হেডফোনে প্রিয় সব গান শুনতে শুনতে অলক্ষ্যে অতীত স্মৃতিচারন। এর সাথে বাড়তি পাওনা মানে ঐ সেরের উপর সোয়া সের যাকে বলে আর কি! পেছনের সিটে…

একটি শহরের বাঁচার আকুতি

দিন দিন ঢাকার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কিভাবে বাস করবো তাই ভাবছি? রাস্তার যে অবস্থা তা আরো ভয়াবহ আকার ধারন করছে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন অদ্ভুত আন-প্ল্যান্ড কাজের কারনে। ১ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে কমপক্ষে ৩০মিনিট থেকে ১ ঘন্টা, সময়ে সময়ে তা আরো অনেক বেশী। এমতাবস্তায় করনীয়…

বাংলাদেশ

দেশটি মোদের বাংলাদেশ লাল সবুজের পতাকায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা মুক্তিযুদ্ধের চেতনায়।। ৩০ লক্ষ তাজা প্রাণে জন্ম নিলো এই দেশ, সবুজে, শ্যামলে, নদ-নদীতে মাতৃভূমি প্রিয় স্বদেশ।। কাঁঠাল মোদের জাতীয় ফল, ইলিশ জাতীয় মাছ, শাপলা হলো জাতীয় ফুল, আম জাতীয় গাছ। দোয়েল, কোয়েল, ময়না, টিয়া পাক-পাখালীর ডাক। জাতীয় পশু রয়েল বেঙ্গল নদীতে…

খুকুর মাছ শিকার

জাল ফেলেছে ছোট্ট খুকী ধরবে পুটি মাছ, দাদুর সাথে পুকুর পাড়ে তা ধিন তানা নাচ। মাছ উঠেনি জালের সাথে উঠলো কতেক সাপ, তাইনা দেখে খুকু মনি ভয়ে লম্ফ, ঝাঁপ। ভয় পেয়েছে, রাগ করেছে খুকুর ভীষণ জেদ, মাছ না পেয়ে বিষণ্ণ, তাই জমেছে ক্ষেদ। দাদু এবার হাত বুলিয়ে সান্তনা দেয় তাকে,…

আমি পালাতে চাই

আমি পালাতে চাই, সত্যিই পালাতে চাই- এই গুমোট, দমবন্ধ, এলোমেলো সময় ছেড়ে। আমি পালাতে চাই, নতুন সূর্যের আলো ছুঁতে, পালিয়ে যেতে যাই, ঘাসের আগায় পা ডুবিয়ে, পাখিদের কিচিরমিচির ডাক, হিমেল হাওয়া, প্রকৃতির রঙ, মিলিয়ে মিশিয়ে গায়ে মেখে আমি হারিয়ে যেতে চাই। আমি পালাতে চাই, সত্যিই আমি পালাতে চাই। রিক্সায় চড়ে…

আমার একটা রায়া

আমার একটা রায়া, বুকের ভেতর রয়, হৃদয় জুড়ে সুখের নদী ইচ্ছেমতো বয়।। চোখ বুজে রই, মন জুড়ে তুই, রং ছুড়ে দেই, ভাবনাতে তুই, আকাশটুকু ইচ্ছে খাতা, দিনে দিনে ভরছে পাতা। যাচ্ছিস জড়িয়ে, জীবনে ছড়িয়ে। রায়া, ছায়া- হয়ে তুই, এভাবেই থেকে যাবি আজ, হৃদয়ের প্রিয় ভাজ- আপন কুটির সাজিয়ে রেখে, নীল…

যদি হয় করোনা

যদি হয় করোনা, ইচ্ছে হলেই ধরোনা।। দূরে থাকো যতো পারো, হাত ধুয়ে জীবানু মারো।। বারে বারে ধুলে হাত, ধ্বংস হবে জীবানুর জাত।। শারিরীক নয় আত্মায়, সম্পর্ক থাক স্বত্তায়।। বের হয়োনা রাস্তায়, যে হচ্ছে সে পস্তায়।। ঘরে থাকো যতো পারো, ঘুরার ইচ্ছে দমন করো।। আরকটা দিন ব্যস- করোনা হবে ঘ্যাচাঘ্যাচ।।

করোনা ভাইরাসের প্রভাব

ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে ব্যক্তি, সংসার ও সমাজ জীবনে। বাচ্চারা ভীষন খিটখিটে হয়ে গেছে। গত ১০ দিন আমার বাচ্চা ঘরের বাইরে যায় না। ও থাকে ডে কেয়ারে সেখানে অনেকগুলো বাচ্চার সাথে থাকে। তাই তার সারাদিন কাটে বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে। বাসায় বন্ধী, খুব রাগ করে সে এখন কথায়…

এভাবে তো বাঁচিনা

শব্দগুলো আগের মতো মিলছেনা আজকাল ইচ্ছে হলেই কথার পিঠে কথা জুড়ে, আঙুলে আঙুল ছুঁয়ে, আদর কাঁথা মুড়ে, চারটি চোখে স্বপ্ন বোনা হচ্ছে না আজকাল। হুট করেই রঙ হারিয়ে ফ্যাঁকাসে ক্যানভাসে, রংচটা সব তুলির আঁচড় ভীষণ এলোমেলো, কালোরা ভীষণ কালো, রঙ হারিয়ে জলে। চায়ের কাপে সর বসেছে অজানা অভ্যাসে। রোজ ভোরের…

রায়া 

সকাল গুলো এমনি করে সাঁঝের মায়ায় ছুটে, ইচ্ছেমতো খাম খেয়ালে ফুল গুলো সব ফোটে। তুই যে আমার সকল সুখের হাজারটা বাহানা, হৃদয় জুড়ে লুকিয়ে রাখি দুরত্বকে মানা।। এরচেয়েও বেশি করে আঁকড়ে ধরতে চাই, এমন করেই পুরো জীবন যেনো তোকে পাই।। চাঁদের আলোয় যতো খানি মায়া জুড়ে রয়, তোর মুখেতে সবটুকুই…

বন্দী চৈত্র সংক্রান্তি

আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। এই দিনটি আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। এই দিনে সারা বছরের সব হিসেব চুকিয়ে দেয়া হয়। যতো পুরাতন, জীর্ন আছে সব ঝেড়ে ফেলতে হয়। এই দিনের শুরুটা হয় একেবারে প্রকৃতির সাথে মিশে গিয়ে। খুব ভোর বেলা জাগতে হয়। বিভিন্ন পুরনো গাছের ডাল, কাঁটা গাছ,…

দেশের প্রতি আমাদের দায়

পুলিশ ডান্ডা নিয়ে আসলো সবাই ছত্রভঙ্গ, পুলিশ চলে গেলো সবাই উৎফুল্ল। আমরা কিন্তু সচেতন!!! আর এটাই হলো সারা দেশের সচেতনতার সব থেকে কমন নমুনা। এটা কিন্তু শুধু এক এলাকায় না বরং সারা দেশের চিত্র একই। এরা কিন্তু কেউই দিন মজুর না, কেউই এক বেলা না খেয়ে থাকা পাবলিক না। বরং…

চা ও তিনটা অনু কবিতা

চা, ফু মেরে খাও নিমিষে মিলিয়ে যাও। চোখ বুজে চাও অনুভবে পাও।। 🌷 চা হলো আত্মা চা হলো স্বত্তা, আবগে জড়িয়ে আছে একাকীত্বের খুব কাছে। 🌷 চা ছাড়া চলে না, মুহুর্তরা জমে না। ক্ষণে ক্ষণে চাই তোমায় আবেগে আর ভালোবাসায়।

আকাশের রঙে

চল যাই হারিয়ে, ঐ দূর দিগন্তে। ডানা মেলে রঙিন প্রজাপতি আর পাখির সাথে পাল্লা দিয়ে চল যাই হারিয়ে, সীমানা ছাড়িয়ে। আকাশের নীলে মিশে হই একাকার।। চল যাই হারিয়ে, অজানার পথে। আকাশের রঙে নিজেকে রাঙ্গাই।

দুর্বার দুরন্ত

এক খাবলায় তুলে নেবো পৃথিবীর যত পাপ। আমি তারুন্য, আমি যৌবন, আমি খুঁজে ফিরি যত অন্যায় আর অভিযোগ। আমি বন্য, আমি দুরন্ত, আমি হবো না কখনো শান্ত, আমি তেড়ে, ফুঁড়ে, চিৎকারে; হুংকারে, ঝংকারে, সত্যের সাথে সন্ধি। করিনা আপোষ, সম্মুখে আগুয়ান, আমি কেড়ে নিয়ে আসি, যা সবার তাই শুধু বিলাবার।।

নব আনন্দে বাঁচা

আবার ছুঁতে চাই, সকালের সোনা রোদ, ছুঁতে চাই জল, প্রিয় সেই জলছাদ, আরো ছুঁতে চাই তোমার অধর। এক সাথে হাতে হাত, রিক্সায় হুড তোলা, অভিমান ভুলে গিয়ে আলগোছে কাছে ঘেঁষা। তোমার লাল টিপে, চোখ দুটো জুড়ে দিতে। আরো চাই এক কাপে ভালোবাসা ভাগ নিতে। রাস্তার স্বস্তা হোটেলে ভীর করে চুমু…

হারছি বোধে

হারছি বোধে, হারছি ক্রোধে, ভয়ঙ্কর প্রতিশোধে। হেরে যাচ্ছি প্রতিরোধে, ইচ্ছেদের অবরোধে। রোজ হারছি, সকাল সাঁঝে, ভুল নীতি ভাঁজে ভাঁজে। রোজ বিকোচ্ছি বিবেকগুলো শূন্যতায় এলোমেলো।। – রোকনুজ্জামান কে উতসর্গকৃত

জঘন্য রানা

উহু বলতে মানা, আমি পেট মোটা, রক্ত খাই ফোঁটা ফোঁটা। বাপে আমার খেমতাশালী দোষ দিল সব খালি খালি। একটা দুইটা প্রাণে অন্তরে কি সুখ মানে? মানুষগুলো যা তা দিছি এক্কেরে যাঁতা। বিশাল একখান ঘর বানাইয়া দিছি শ্রমিক সব শোয়াইয়া। পারলে কিছু করুক না হয় কিছু ছিঁড়ুক।

মিথ্যে আর্জি

চিলেকোঠায় রোজ রাতে, জমে উঠে অভিমান, নোনা জলের ঝর্ণাধারায়, শুদ্ধ হয় মন প্রাণ। ফেলে আসা দিনের, জমে থাকা যত ক্ষত, কান্নায় ঝড়ে পড়ে, বোবা কষ্ট যতো। বারেবারে ক্ষণে ক্ষণে, ভাবনারা উঁকি দেয়, ইচ্ছেরা থমকে যাবার, মিথ্যে আর্জি জানায়। বেয়ারা মন এলোমেলো, আর ব্যকুল আনচান, একই ভুলে ডুবে, মন করে উচাটন।…

নিছক যত রটনা

জলে মরে, স্থলে মরে, মরে ভিন্ন জায়গায়। একই মরা ভিন্নরূপে ভিন্ন মাত্রা যোগায়। হাহাকার আর চিৎকার দুই একদিনের ঘটনা। ইচ্ছে হলেই বানিয়ে বলা নিছক যত রটনা।।  স্রষ্টার প্রিয় মনুষ্য সব একাধারে মরে। তবুও যদি হুশ হতো হাজার মৃত্যুর পরে। মৃত্যু হবে জেনেও সবাই ছুটছে ইচ্ছেমতো, কান্ডজ্ঞান থাকলে পরে ডুকরে ডুকরে…

বন্ধ হৌক ট্রল

নোয়াখাইল্লারা চালাক, তাদের খুব বুদ্ধি, মাডির ১০০ আত তলে গেলেও এগুনরে হায়ন যাইবো, চান্দেও নোয়াখাইল্লারা পৌঁছে গেছে, কেউ ঠকাইতে আসলে উল্টা ঠকে যায় ইত্যাদি কথা, বিভিন্ন কৌতুক, মজার গল্প, ট্রল, মেমে কে বানায় জানেন?? কেনো বানায় জানেন?? খুবতো মজা পান, খুব চোখ পাকায়া বলেন দেকছস নোয়াখাইল্লা কি জিনিষ?? কিন্তু এটা…

ডুবে যাবো তোর গালে

তোকে আদরে আদরে জড়াবো চাঁদরে, মনের গহীন বনে, লুকিয়ে এক কোনে।আবছা আলোয় দেখবো তোকে লুকিয়ে, আমি হালকা ছুঁয়ে ডুবে যাবো তোর গালে,নরম হাতের শক্ত বাঁধনে জড়িয়ে নিজেকে। আপন করে নেবো খুব আজকে যেমন চাইএভাবেই যেনো তোকে রোজ রাত, ভোর পাই।

নয়ন সমুখে

তোমার নয়ন সমুখে-আমি দাঁড়ায়ে আছি,আপন আলোয় আলোকিত আপন হৃদয় লয়ে। আজ পুজিবো তোমায় এ অন্তর দিয়ে, নহে মোর প্রতিজ্ঞা, এ অন্তরের বানী। ভালোবাসা জড়ায়ে দিয়ে আজি হতে শতবর্ষ,আমায় পাইবে তুমি, তোমার হৃদয়ের প্রিয়তম।।

গুজব

গুজব কিংবা গুড জব কিবা তাতে যায় আসে? রাজিনীতিতে পলিটীক্স আজ ইচ্ছেমত রোজ ভাসে।। বাচ্চাগুলো তালিম দিলো বুড়ো ভামরা অবাক হয়। ডান বলো আর বাম বলো পেটে খেলে পিঠে সয়।। কেউবা চায় টেনে নামাও কেউবা চায় ঠেসে দাঁড়াও রাজনীতির নোংরা খেলায় নৈতিকতা রোজ হারাও।। কি শিখেছো এই ক দিনে বাচ্চারা…

প্রিয় বাবা

প্রিয় বাবা, আজ তোমাকে নিয়ে কিছু কথা লিখবো, সন্তান হিসাবে আজ অব্দি হয়ত কিছুই করতে পারিনি তোমার জন্য তবুও তোমার প্রতি আমার উপলব্দিটুকু আজ জানাবো। দুই অক্ষরের সবচেয়ে সুন্দর শব্দ কি? প্রায় শতভাগ মানুষের জবাব হতে পারে শব্দটি “বাবা”। বাবা একজন মানুষ, যে মানুষটি সংসারে সব থেকে অবহেলিত একজন মানুষ।…

ইঁদুর বিড়াল

ঘরের কোনে চুপটি করে ইঁদুর বাসা বাঁধে। বিড়াল মশাই পাহারা দেয় লাঠি নিয়ে কাঁধে।। গোঁফ উঁচিয়ে খুঁজে বেড়ান ইঁদুর ভায়ার গন্ধ, খানিক বাদেই মনে পড়ে বিড়ালের নাক বন্ধ। ঝর হলো, বৃষ্টি হলো ভিজলো সারা সকাল, জ্বর হলো, সর্দি হলো বিড়াল হলো নাকাল।। সর্ষে ইলিশ, সর্ষে চিতই বেজায় ভুড়ি ভোজন, সর্দি…

ভুত, প্রেত

দূর পাড়ার ঐ বাগানে বাঁশ গাছের ফাঁকে, চাঁদ উঠেছে মাঝ রাতে জোনাক ঝাঁকে ঝাঁকে।। হুতোম পেঁচা ডাকছে রোজ দিচ্ছে ডিমে তা কোকিল পাখির বাচ্চা হলো সঙ্গে কাকের ছা।।অদ্ভুতুড়ে রাত্রি বেলা ভয়ে ছমছম গা, ডানা ঝাপটে উড়ে গেলো কলা বাঁদুরের ছা।। কালো মতন ঝোপের পাশে ইয়া বিশাল আকার, আঁতকে উঠে হুমড়ি…

ঘুণে ধরা দেয়াল

দিনগুলো কেনো বিশ্রী হয় এই মিথ্যে আশার শহরে? সময় যতো যাচ্ছে গড়িয়ে বাড়ছে মিছিল হতাশার বহরে।। কাটাকুটি খেলছি মিছেই দুমড়ে মুচড়ে প্রিয় পাতাগুলো একলা পড়ে রয় উঠোনে বেখেয়ালি মন তাই এলোমেলো।। একা অজানার মিছিলে বিকেলের শেষ আলো গায়ে মেখে নিয়ে আলসেমি- ছুঁয়ে দিয়ে হয়েছি এলোমেলো।। ছাদের পলেস্তারা খসে যায় স্যাঁতস্যাঁতে…

Things You Should Definitely Eat When You’re In Kolkata

1. Roshogolla Place: K.C. Das & Bheem Nag You might have eaten rasgullas all your life but if you haven’t had ro shogollas in Kolkata, then what’s the point? 2. Sondesh Place: Nakur Nandy Decorated with pistachios, almonds and saffron strands and prepared with milk, sugar and paneer, this mishti would simply melt in your mouth. And if you’re into flavors, you’ve…

নিরাপদ ইন্টারনেট: ফাঁদ থেকে বাঁচুন!

কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে ফেইসবুকে চ্যাট হচ্ছিল। সে থাকে সৌদি আরবে। খুব নরমাল কথাবার্তা হচ্ছিল, এক পর্যায়ে সে জানালো তার কিছু টাকা লাগবে, আমি খুব গুরুত্ব দিলাম কথাটায়, কারণ আমি জানি তার পরিবার দেশে থাকে তাই এমন হতেই পারে। এক কথা দুই কথায় তাকে বললাম আমাকে ফোন করতে…

ইন্টারনেট চালান নিরাপদে

আপনি ইন্টারনেটে কি করছেন প্রায় সব কিছুরই তথ্য ইন্টারনেটে কোন না কোন সার্ভারে জমা থাকে। এই বিষয়ে একটা মজার কথা প্রচলিত আছে। বলা হয় পৃথিবীতে কোন কম্পিউটার সব থেকে নিরাপদ? উত্তরে বলা হয়ঃ যেই কম্পিউটারটি ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। 🙂 তাই বলে কি আর ইন্টারনেট থেকে দূরে থাকা যাবে? 😀…

রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী কি, কেনো আর কি করে??

রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আর ডি এন Royal District Noakhali – RDN নোয়াখালী জেলার সব থেকে জনপ্রিয় ও জনবহুল সামাজিক উন্নয়নমূলক ফেইসবুক গ্রুপ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আর ডি এন – নোয়াখালী জেলা ভিত্তিক একটি সামাজিক সংগঠন। “উদ্যোগে একতা, প্রত্যয়ে সততা” এই শ্লোগান নিয়ে যার যাত্রা শুরু ২০১৭ সালের ১৫ই জুলাই।…

এতো গোছালো

এতো গোছালো তবুও কেমন ছন্নছাড়া জীবন। নিজের জগত নিজের কাছে বড্ড বেশি আপন।। আমার মত কেউ কেন নয় আমার মনের আপন। ভালোবাসা আশে পাশে হয়ত অনেকই আছে তবুও কি আর ভালোবাসা আপন হতে পারে? যেমন করে তুমি আমি ভালোবেসে যাই এমন করে কোথাও সেই ভালোবাসা নাই।।

অদ্ভুতুড়ে রাত্রি বেলা

দূর পাড়ার ঐ বাগানে বাঁশ গাছের ফাঁকে, চাঁদ উঠেছে মাঝ রাতে জোনাক ঝাঁকে ঝাঁকে।। হুতোম পেঁচা ডাকছে রোজ দিচ্ছে ডিমে তা কোকিল পাখির বাচ্চা হলো সঙ্গে কাকের ছা।। অদ্ভুতুড়ে রাত্রি বেলা ভয়ে ছমছম গা, ডানা ঝাপটে উড়ে গেলো কলা বাঁদুরের ছা।। কালো মতন ঝোপের পাশে ইয়া বিশাল আকার, আঁতকে উঠে…

গল্প বানাই

লিখতে গিয়ে শব্দ খুঁজি নাছোড় বান্দা ছেলে। হন্যে হয়ে গল্পে হারাই শেষের নাগাল পেলে।। তবু আমি লিখতে থাকি সকাল বিকাল সাঁঝে। গল্প বানাই, ছেঁটে ফেলি খসরা পাতার ভাঁজে।। সূচনা আর শেষের দৌড়ে পানসে বিকেলগুলো। চন্দ্রালোকে জোনাক পোকা গাছের পাতা ছুঁলো।। গল্প বানাই, গল্প লিখি অঙ্কগুলো আঁকি। সব শেষে তবুও যেন…