তুই চাইলেও পারবি না

তুই চাইলেও পারবি না তোর তো তুই নেই। তুই পারবি জিতে যেতে তোর যে তুই নাই। তোর তো হতাশা নেই তোর তো তুই নেই। তোর সাহস আছে আঘাত করার তোর তুই নেই তো। তোর সুযোগ আছে ঘায়েল করার তোর তুই নাই যে। আঘাত করে যা ঘায়েল করে যা তোর তুই…

মন বলেই কিছু নেই

মন খারাপের বালাই আমার মন বলেই কিছু নেই মনের মাঝে নিত্য বাজে কিন্তু আমার মনতো নেই। গান বাজে বা তান বাজে নুপুর বা ঝরনা বেজেই চলে অন্তহীন তোমার মনের খোঁজে। আমার মন বলেতো কিছু নেই মন খারাপের বালাই আমার তোমায় পেয়ে কান্না আসে মনের কথা শুনতে নেই। একি মনের অসুখ নাকি? আমার…

আমি মেঘ, কান্না আর কষ্টের ফেরিওয়ালা

তুমি মেঘ দেখেছ? কালো কালো, সাদা সাদা, নীল আকাশে মিশেল? কান্নাদের ঝরে পরতে দেখেছ? ঝরনার মত, বৃষ্টির মত, আর বৃষ্টিতে ঝরনাধারা? তুমি কষ্ট দেখেছ? নীল কষ্ট, কুঁকড়ে গিয়ে ডুকরে কাঁদা, বোবা মানুষের ভাষা? তুমি যেতে চাও? মন খারাপের মেঘ, অঝোর কান্না, আর বুক ফাটা কষ্টের কাছে? তবে চলে আসো। আমি…

কি মায়া

কাজল কালো চোখে কি মায়া নীলাম্বরী আঁকা তোমার অঙ্গ আর কি বিভঙ্গ এই অঙ্গ তোমার মায়া বা কম কিসে? কেশরাশি মেঘলা যেন আকাশভরা জল। চোখের মাঝে লুকিয়ে আছে গভীর একরাশী জল। আমার চোখের দৃষ্টিসীমা অস্পষ্ট কিন্তু স্পষ্ট তোমার চাহুনি। অধরের প্রখর আবেদন প্রত্যাখ্যান যেন অসম্ভব। শরীরের ভাঁজে ভাঁজে তীক্ষ্ণ আমন্ত্রণ…

আমার তুমি

আমার অক্ষর আর শব্দ তুমি আমার ভাষা আর বাক্য তুমি আমার গান আর সুরের লহরী তুমি আমার এগিয়ে চলা তুমি আমার পিছিয়ে ফিরে আসা তুমি আমার বলতে শেখা তুমি আমার চলতে শেখা তুমি আমার চোখ বন্ধ সময়ে তুমি আমার জেগে থাকায় তুমি আমার স্বপ্ন বা জাগরনে তুমি আমার আশা নিরাশায়…

বাঁকা চাঁদ

এই চাঁদ বাঁকা নয়, তবুও কেন জানি ভয়। না জানি কি হয়? কি হয় ? কি হয়? আলো দিয়ে স্নান হয়, আধো কষ্ট ম্লান হয়, আধো কষ্টের জয় হয়, তবুও ভয় হয়। না জানি কি হয়? আলোরা জ্বলে রয়, আধো কালো ক্ষয় হয়, বাকি টুকু জেগে রয়, তবুও ভয় হয়।…

তোমার গায়ের গন্ধ

আমার স্বপ্নের সুক্ষ সূচনায় তোমার গায়ের গন্ধ। সন্ধ্যাকালের ধুপ বা দূর থেকে ভেসে আসা, এক মোহময় ভালো লাগার পরশ, এক ঝটকায় আমার বুকে কাঁপন ধরায়। আমি উতলা হই তোমার স্পর্শ আর সুগন্ধি মেখে আমি অপলক চেয়ে রই তোমার রাঙ্গা ঠোঁটে গোধুলীর আলোর খেলা চোখ ধাঁদিয়ে দেয়। তোমার কালো চুল সন্ধ্যার…

তোমার ইচ্ছে আর আমার স্বপ্ন

তোমার ইচ্ছে আর আমার স্বপ্ন তোমার চেয়ে থাকা আর আমার হারিয়ে যাওয়া তোমার ভালো থাকা আর আমার বিলিয়ে দেয়া তোমার ঐ চোখ আর আমার হারিয়ে যাওয়া তোমার চুলে আকাশ কালো আমার অমাবশ্যা তোমার অধর জুড়ে আমার হেঁটে চলা তোমার স্বপ্ন আমার জীবন।