সুপ্রভাত

সুপ্রভাত পৃথিবীর সবচেয়ে সুন্দর অপ্সরী। সকালের আলোয় দেখেছিলাম তোমার চোখ হারিয়ে গেছি মায়ার দেশে ভুলে গেছি আপন পর। মুগ্ধতা যতই হোক তুমি আজও নবীন, প্রতিক্ষণে তোমার নতুনত্ব। তোমার চোখের মায়ায় আমি সহস্র ক্রোশ হেঁটে যাবো আজন্ম। সবশেষে- আমি তোমার কৃষ্ণ আর তুমি আমার রাধা।

গল্প হলেও সত্যি হত

গল্প হলেও সত্যি হত তোমার আমার কথা। আলিঙ্গনে মুগ্ধ হত তোমার আমার সুখ। চোখের কোনে ভালোবাসা দুহাতে আড়াল করা, ঠোঁট বাঁকানো দুষ্টুমিতে পাগলপারা এই প্রাণ। রাতের কালোর সন্নিকটে দিনের আলোর বেঁচে থাকা। ভোরের হাওয়া গায়ে লেগে তোমার স্পর্শ স্মরণ করা। কি কঠিন এ মায়া, তোমায় ছাড়া জীবন ভাবা। পাগল হলেও…

ভুল করে

ভুল করে তোর চুলের ফাঁকে আঙ্গুল চালিয়েছি। তোর চোখের নেশায় অবিচল পাগল হয়েছি। তোর চাহুনিতে বিশ্ব আমার রঙ্গিন হয়েছে। সকাল থেকে সন্ধ্যে অব্দি কত কি যে গল্প হতো। স্বপ্ন দেখা দুজন মিলে জেগে থেকে, ঘুমের ঘোরে। হাতের উপর হাত রেখে অনেক দূরে হেঁটে যাওয়া। আলিঙ্গনে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে…

আমি আর যদি কবিতা না লিখি

আমি আর যদি কবিতা না লিখি কি হবে? তুমি আর এখন একা আমার কবিতা পড় না। অনেকের পড়, পছন্দ কর একা আমার কবিতা একলা রয়ে যায়। শব্দরা কষ্ট পায়। তোমার যা ছিল তোমারই আছে। মাঝ খানে আমার সাজানো কথারা একেলা থেকে আরো একেলা হয়ে যায়। তাই আমি যদি আর না…

রাজার রানী

হৃদয়ের মাঝে সিংহাসনে রেখেছি তারে যতন করে। আপন রাজ্যের রানী করে একাকি রাজার রাজ্যগিরি। একলা রাজ্যে প্রজাহীন তূমি আমি দুজন মিলে সাজাবো সকল কুট কউশল। সদর দরজায় তোমার নামে হাজার বিশেক হরেক ফুল। পাখির সুরে সকাল বেলা ভাংবে আমার রানীর ঘুম।

অসহায় আর একলা

আমার হালকা কথায় গল্পগুলো বদলে যেতে পারে, আমার কান্না গুলো অসহায় আর একলা হতে পারে। কান্না যখন একটা মনের শেষটুকু সম্বল চোখের জলের ঠাই হলো তাই গড়িয়ে পড়ার পথে। এসব কিছু নিঃস্ব একের গল্প ছাড়া কিছু নয় আকড়ে ধরে বাঁচতে চাওয়া পাগল হলেও হতে হয়। নিঃস্ব লোকের কিইবা আছে কেড়ে…

সময়

সময় বদলিয়ে গেলেও ভালোবাসা কি বদলে যায়? দুই মনে যে গভির প্রেম তা কি মুহূর্তে বিলীন হয়? এ কি নদীর জোয়ার ভাটা? যে আসলো আর গেলো? যে চোখে চোখ রেখে বলেছিলে ভালোবাসি সে চোখ মিথ্যে নয়। যে মনে ছুয়ে দিয়েছো প্রেম দিয়ে সে মনে ফাঁকি নেই। যে হাত একবার ধরেছো,…

ছুঁয়ে দিয়ে মন

ছুঁয়ে দিয়ে মন হারিয়েছি সেই খন চোখের নেশায়, অস্থির এই মন আনমনা, পাগলাটে, খেপাটে বালক। বস করার প্রাণান্ত চেষ্টা, বালিকার প্রতি। সুন্দরী বালিকা, খিল খিল হাসি। চোখের মায়া, সুখের আধার। এ যেন অচেনা মায়া, খুঁজে পেতে তাই বালকতা।

ক্যালেন্ডার

তুই থাকলে সারাবেলা, এবেলা বা ওবেলা, দিনক্ষণের হিসেব মেলে না। হৃদয় জুড়ে তোর বিচরণ। ক্যালেন্ডার আর ঘড়ির কাটায়, দেয়াল জুড়ে ছড়িয়ে থাকিস। তোর অবয়বে হ্রদয় গোলমেলে। অন্ধ সময়ের তালে, তাল মিলিয়ে ছুটি তোর খোঁজে। যাসনে মিছে মিছি এ অন্তর ছেড়ে, চিলেকোঠায় বড্ড যতনে সাজিয়েছি তোর খেয়ালী ফুলগুলো দিয়ে। আকাশের রঙ…

চাঁদের বাড়ি

তোর সঙ্গে ভাবনাগুলো ভাগাভাগি কালো রঙকে আড়ি স্বপ্ন দেখি একই সাথে একই চাঁদের বাড়ি।

গল্পগুলো

গল্পগুলো ছোট্ট করে লিখতে যতই চাই, লেখার খাতা কলমগুলো শেষ হতেই যায়। তবুও কি আর ইচ্ছে করে অল্প লেখা যায়? গল্প যদি হতো হয়তো কমিয়ে বলা যেত, হৃদয়পুরে নিয়ম কানুন কিসের এতো বলো? তবুও না হয় মানা যেত তুমি না থাকলে। তোমার বেলায় পৃথিবীটা অন্য প্রান্তে থাকে, তুমি থাকো এদিক…

আমৃত্যু ভালোবাসা

আমার যা ছিলো তোর হয়ে গেছে রক্ত মাংসের মানুষ মাত্র ভালোবাসা দিতে পারি যা দেবার আছে। হয়ত এইটুকুই পারি আমি। আমার হৃদয় জুড়ে যেটুকু সবটাই শুধু তুই। এর বেশী কিছু নয় আমৃত্যু ভালোবাসা, হাত ধরে চলে যাবো বহু দূরে।

বেহিসেবি খাতা

জীবনের বেহিসেবি খাতায় বেখেয়ালে করছি কত আঁকিবুঁকি অজান্তে লিখে ফেলেছি তোমার নাম এখন দৃশ্যমান ভালোবাসা আমৃত্যু এ বন্ধন।

অভিমান

এতো অভিমান করো না, রাগ বা বিরাগ, আমি আছি যেমন আছি তেমনই থাকবো, তোমায় ভালোবাসা শূন্যের কোঠায় যাবেনা। তুমি আমার বলতে পারো আমি তোমারই, কি যে সুখ এই কথোপকথনে। আমার অভিমানী নীল পরী ভালোবাসি, তাই নীলচে রঙ। তোমার খেয়ালী রঙে রাঙ্গিয়েছি বাগান আর স্বপ্নের নীল আকাশ।

রাত পেরিয়ে

তোমায় একটা সকাল দেবো বলে রাত জেগেছি। আপন রংমেশানো চাঁদের আলো ফেলে গেছে হাজার ছায়া কাল রাতে। তারারা চেয়েছে উঁকিঝুঁকি মেরে তোমার দেখা পেতে, বেহায়া হয়ে রাতের পাখি ডানা ঝাপ্টায় ভবঘুরে হয়ে তোমার দেখা পেতে। সকালের লাল আলো তাই লোভী রাত পেরিয়ে তুমি আসবে বলে।

জ্যোৎস্না

তুই জ্যোৎস্না হয়ে আকাশ জুড়ে সঙ্গী লক্ষ তারা। সন্ধি আঁটিস বন্ধ ঘরে আনন্দে আত্মহারা।

ঘুম ঘুম চোখে

ঘুম ঘুম চোখে রাত্রি বিদেয় নেয় সকাল থেকে তোমায় আমি ভালোবাসি সারারাত্রি ভালোবাসার প্রহর শেষে ভোর বেলাতে একটুখানি ছুটি।

ভোর হয়েছিস

তুই ভোর হয়েছিস উঠোন জুড়ে কলমি লতার পাতায়, দিনের আলো ফুটেছে আজ গল্প কাব্যের পাতায়। লেখার খাতার পাতায় পাতায় ছন্দগুলো যেমন জীবন জুড়ে ছড়িয়ে আছিস তুইও ঠিক তেমন।

ঘুম আকাশে ডুব দিয়ে

ঘুম আকাশে ডুব দিয়ে আজ স্বপ্ন তুলে নেবো একশ একটা নীল পদ্ম তোমায় আমি দেবো। সাত সমুদ্দুর ঐ পাড়েতে নীল পরীটা থাকে পরী কি আর তোমার মত? ভালোবাসি যাকে? নীল রঙের হাজার ফুলে তোমায় সাজিয়ে হাজার পাখির কলতানে বাদ্যি বাজিয়ে। সবুজ রঙের গাছের পাতায় শাড়ি জড়িয়ে তোমায় আমি ভালোবাসবো আদরে…

চোখ

যে চোখে খুন হতে বাঁধা নেই, সে চোখ তোমার, যে চোখে আজীবন গল্প সাজানো যায়, সে চোখ তোমার, যে চোখে আজীবন পৃথিবী দেখা যায়, সে চোখ তোমার, সন্ধ্যা তারা আর চাঁদের আলোর আনাগোনা এই চোখের মায়ায়, কাল রাতে দেখে আসা শেষ স্বপ্নটাও তোমার চোখে শেষ হয়েছে। আজ সকাল হলো চোখের…

ইচ্ছেগুলো

ইচ্ছেগুলো পাশ কাটিয়ে খামখেয়ালী মন ভাবনা চিন্তা এলোমেলো চেষ্টা অনুক্ষণ। সন্ধ্যে তারার ঘুম ভেংগেছে রাত্রি অনেক বাকি চাঁদের আলো মেলে দিলো জ্বলজ্বলে দু আঁখি। সবুজ ঘাসের মাদুর পাতা শিশিরে সব ভেজা ঘাসের মাঝে দু হাত দিয়ে তোমার স্পর্শ খোঁজা। দূর আকাশে পাখি গুলো উড়ছে এলোমেলো জোনাক পোকা উঠোন জুড়ে জ্বালিয়ে…