গহীন অরণ্যে যেদিন হারিয়ে যাবো তোমার স্মৃতি আঁকড়ে অজানায় আরো গভীরে চলে যাবো। আমি মেঘ হতে তোমার ছায়া খুজে নিয়ে সবুজে সবুজে ছড়িয়ে দেবো যাতে তুমি পুরোটা সময় জুড়ে আমার খুব কাছাকাছি, হাত বাড়ালেই যেন ছুঁতে পারি। গভীর রাতের নিস্তব্দতা ভেঙ্গে আমি নিশাচর পাখির সঙ্গী হবো গলা উঁচিয়ে তোমাকেই ডাকবো।…
Month: April 2016
অনুভবে
পরানের কত কাছে তবুও ছুঁইতে পারিনা। দৃষ্টির নিকটে তবুও নয়ন ভরে না। হাত দিয়ে ছুঁতে যাই তবুও স্পর্শ পাইনে। অন্তর ভরিয়াও তবু অতৃপ্ত হয়। এ যেন কাছে পাইয়াও হইল না তারে পাওয়া সময়গুলো কেমন জানি বড্ড অচেনা। সামনে থেকেও প্রাণের মানুষ অনেক আড়ালে। কাছে থেকেই তাই তো এতো অভাব অনুভবে।
ছোট্ট বেলা
সকাল থেকে রাত্রি অব্দি কত কিছুই না মিস করি সকাল বেলার একটু বেশি ঘুম, রাত্রি বেলা একটুখানি জেগে থাকা, ছোট্ট বেলার সাইকেল চালানো, গাছে চড়ে পুকুরে ঝাঁপ দিতাম দুপুর বেলা খাঁ খাঁ রোদে ছুটে বেড়াতাম, মা কে ফাঁকি দিয়ে খেলতে যাওয়া, সন্ধ্যে হতেই ঘরে ফেরা, আলাউদ্দিন, আলিফ লায়লা, ম্যাকগাইভার, হরেক…
স্পর্শ সব ঠোঁটে
আমি গান গাইতাম যদি গায়ক হতাম শত সুরের মূর্ছনায় ছড়িয়ে দিতাম। তোমার রঙ্গে রঙ্গিন হয়ে গান সাজাতাম সারেগামা ৭টি স্বরের তান বাঁধতাম। তোমায় আমি ভুবন জুড়ে এলিয়ে দিতাম গল্প গানে তোমার ছবি এঁকে যেতাম। হাতের আঙ্গুল শক্ত করে ধরে রাখতাম সুখের চোটে স্পর্শ সব ঠোঁটে ছুঁতাম। পায়ের নূপুর আলতো করে…
মধ্যমা
ছুঁয়ে যাও আমার মধ্যমা, হাতের উপর হাত। চোখে চেয়ে বারো মাস প্রেমের উতপাত। অধর ছুঁয়ে যাবো তোমার ইচ্ছে গুলো আমার মুচকি হাসি ভালোবাসি, তাকিয়ে থাকাও তোমার। হারিয়ে যাবো গোপন প্রেমে দুজনায় মিলে অহর্নিশি আশায় আছি হৃদয় ছুঁয়ে দিলে। তোমার প্রেমেই রাত দুপুরে মনের সর্বনাশ তবুও আমার প্রেমিক হৃদয় তোমার আশপাশ।…
মাঝরাতে
মাঝ রাতে ঘুম ভেঙে যায় আমার বারান্দায় নির্ঘুম রাত জোছনা আর তারাদের সাথে একাকী জেগে আছি দখিনের বারান্দায়। তোমার খোঁজে অস্থির এই মন আনমনে খোঁজে আকাশপানে। তোমার দেখা পাবো বলে বাকি রাত্রি ঠায় দাঁড়িয়ে নিশাচরী প্রানীর সংগে।
স্মরনে যদি
স্মরনে যদি আসো আধো রাতে ঘুম ভেঙে শয়ন পাশে তোমার চিনহ একে দেবো আমার মন্দিরে। রোজ ভোরে আখি পল্লবে যেন হতে পারি প্রথম সূর্য । শুভ্রতা আর সোউরভে ভরে দিতে চাই প্রথম সকাল। তোমার ঘুমঘুম চোখে দেখি আমি আলসেমি ভরা ভালোবাসাটুকু। সবটুকু চাই হ্রদয় মাঝে স্পর্শ আর সুগন্ধিও।
খুব করে চাই
খুব করে চাই তোর বুকেতে হাজারটা রাত কাটাই। খুব ভোরে তোর শিয়র পাশে ঘুম ভাঙানি গান গাই। খুব করে চাই গল্পগুলো ঝুলি ভড়ে জমা রেখে যাই। খুব আদরে জড়িয়ে রেখে পাশ বালিশে সংগি বানাই। খুব করে চাই রোজ রাত্রিরে তোর চোখেতেই ঘুম নামাই। খুব শাসনে তোর অবাধ্যতা এক এক করে…
ভোর
প্রতিটি ভোর যদি এমন ভাবেই হতো? পাখির ডাক আর গল্প গানে ভরে যদি যেতো? তোমার কণ্ঠধ্বনি যেন খুব করেই বাজে। তোমার খোপার ফুলটা যেন একই ভাবে সাজে। চোখের দিকে দিব্বি চেয়ে কাটিয়ে দিতাম ভোর। স্পর্শ আর আলিংগনে উষন বাহুডোর। ঠোটের হাসি রাশি রাশি মহাসিন্ধু হয়তো। তুমি ছাড়া জীবন অচল মরণ…
জলরঙ
তুই নীল পরী আমার পুরনিমার চাঁদ, তুই জল ছবি আমার জলরঙ নিখাদ। তোর আশায় হাজার বছর, সাত সমুদ্দুর পার। তুই ছাড়া আর কেউই নাই তুই শুধু আমার। ♥ তোকে আমি অনেক্ষানি।
মঝে মাঝে
মঝে মাঝে মনে হয় হেরে যাচ্ছি তলিয়ে যাচ্ছি অতল গহব্বরে শুন্যে মিলিয়ে যাচ্ছে সব। তোর একটুকরো হাসি যেন শুন্যে মিলিয়ে না যায়, তোর কাছে ঘেঁষার সাহস যেন কেউ না পায়, তোর একবিন্দু ক্ষয় যেন না হয়। তুই শুধু তুই তোর কোন দ্বিতীয় নেই, তুই আর একটাও নেই, তুই একবারই জন্মেছিস…
শতবর্ষী
আমি তোর আশায় দিনে দিনে শত বর্ষী হবো আসমান জমীন এক করে চন্দ্রালোকে যাবো। তোর খোঁজে বারো মাসে তের পার্বণ হবো আষাঢ় মাসে ঝুম বৃষ্টিতে কাক ভেজা ভিজবো। শীতের রাতে একলা আমি মাচার উপর বসে জপবো আমি তোর নাম অতি উৎসাহে তীব্র শীতে কাথা হয়ে জড়িয়ে তোকে ধরে রাখবো আমি…
চাইলেই
চাইলেই অনেক কিছু লিখে ফেলা যায় চাইলে সমুদ্দুর পাড়ি দেয়া যায় তাই বলে কি সস্তা তুমি? ভালোবাসা বেহিসেবি, বড্ড এলোমেলো যখন চাই পেতেই চাই তাই বলে কি সস্তা তুমি? ভাবনারা এলোমেলো দিকভ্রান্ত যতই হই তোমাকেই কাছে পাই তাই বলে কি সস্তা তুমি? স্বপ্নেও ভাবিনা তুমিহীনা এ জীবন কাছে চাই যখন…
ভালোবাসা
ভালোবাসা গল্প, স্বপ্ন, বাস্তবতা কি? জীবন দিয়ে তবেই আমি গল্প লিখেছি। শব্দগুলো সুতোয় গেথে একের পরে এক গেথে। তবেই না হয় গল্পগুলো রঙিন হয়েছে। ইচ্ছে কি আর চাইলে বল গল্প হতে পারে? আপন রঙে যতন করে ছবি হতে পারে? ইচ্ছের কি শক্তি অতো তোমায় ছুঁতে পারে। চাইলেই কি রঙিন ছবি,…
কতটা ভালবাসলে
কতটা ভালবাসলে বলো তোমার খোঁজ পাবো? কতটা ইচ্ছে জুড়ে দিলে আমি তোমার দেখা পাবো? কতটা পথ হাঁটলে বলো সেই পথে হেঁটে যাবো? কতটা একা হলে বলে আমি তোমার হবো? কতটা কাছে এলে আমি তোমার অন্তর ছুঁয়ে যাবো? কতটা একাগ্রতায় বলো ওই মন্দির গড়া যাবে? কতটাই ভালবাসলে বলো তোমাকে পাবো?
ভিজে যায় নুপুর
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ঝড়ে পরে তোমার স্মৃতি বিষন্ন হতে গিয়েও হইনা, এই ভেবে। জলের ধারায় তো তুমি মিশে আছো। তোমার পায়ে লুটিয়ে পড়ে জল, ভিজে যায় নুপুর। আমি অপলক চেয়ে থাকি, হিংসে হয়, হ্যা আমার হিংসে হয় বৃষ্টিকে, এতোটা স্পর্শ আমার পাওনা। আমি ভালোবাসি তোমায়, তাই স্পর্শ আমার।।
তফাৎ শুধু রঙের
বারান্দায় দাঁড়িয়ে একমুঠো স্বপ্ন হাত বাড়িয়ে ছুঁতে চাই অজানা আর অনিশ্চয়তায় খুঁজে ফিরি সম্মুখে বিশাল আকাশ, বিস্তীর্ণ ভূমি নীল আকাশে সাদা মেঘের আনাগোনা ছোপ ছোপ রক্ত যেন ছড়িয়ে ছিটিয়ে তফাৎ শুধু রঙের। যতদূর চোখে যায় চোখ ধাঁধানো নীল রং। আমি হাত বাড়িয়ে থাকি এই বুঝি তুমি এলে অলক্ষ্যে হাত ছুঁয়ে…
তুই বৃষ্টি হলেও পারতিস
তুই বৃষ্টি হলেও পারতিস আমি জল ছুঁই ছুঁই, চোখের কোনে কান্না লুকিয়ে গল্প গুলো গড়তিস। ছুঁতে গিয়েও আড়ষ্টতায় নিজকে লুকিয়ে রাখতাম, আপন মনে বাগান গড়ে পাখ পাখালি পুষতাম। সব থেকে লাল গোলাপটাকে আলগোছে তুলে রাখতাম, তোর সামনে হৃদয়ের সাথে গোলাপটাও ধরতাম। ইচ্ছেমত আকাশজুড়ে রঙিন ঘুড়ি ছাড়তাম, ভোকাট্টা ঘুড়িগুলো জমিয়ে আমি…
বৃদ্ধা আঙ্গুলী
আকাশের ভীষন মন খারাপ, আঁধার চারিধারে। একটু দূরে তুমি আবছা হয়ে আছো, আলো আধারির খেলা। আমি মন খুলে দিলাম, স্পষ্টত তোমায় দেখতে পেলাম। আমি বৃদ্ধা আঙ্গুলী দেখালাম আলো কে, বললাম দেখ তোর কি আমার মত প্রেয়সী আছে? যে চাইলেই আলোকিত হবে তোর ভুবন।
সোনা সোনা রোদ
সকালের সোনা সোনা রোদ তুমি পথের ধারে খুঁজে পাবে। ঐ দূরে যাবার বেলায় তুমি বারে বারে তারে পায়ে মাড়াবে। আদরে আবদালে তোমার পায়ে আলিঙ্গন এঁকে যাবে সে। আলতো ছোঁয়ায় তুমি শিহরিত হবে। সাদা শুভ্র মেঘেরা তার সঙ্গী হয়ে তোমাতে লুটিয়ে পরবে। শুভ্র ফুলের গুচ্ছ তোমার খোঁপায় গোঁজা টুপটাপ ঝড়ে পড়া…
তোর বসবাস
আমার একটা ভুবন জুড়ে তোর বসবাস প্রাণের মাঝে সকাল সাঁঝে করছে হাঁসফাঁস। কবে পাবো তোর দেখা কবে যাবো কাছে আর পারিনা সত্যিই আমি পরাণ নাহি বাঁচে।
অচীনপুরে
মনের সব কালো দুরে ঠেলে চলে যেতে চাই সেই অচীনপুরে যেথায় গেলে শুন্যতার ছুটি, একাকিত্তের কষ্টগুলো একা হবে। মুহূর্তগুলো আবার সাদা কালো থেকে রঙ্গিন। যেথায় সুন্দর করে বিরাজন, চারিধারে জড়িয়ে রাখা ভালোবাসা, প্রেয়সীর স্পর্শ আর গন্ধ, হাতে হাতে রেখে পদ্য বানানো। দূর দৃষ্টি সীমাহীন, স্বপ্নরা যেথায় সত্যি, আমি চলে যেতে…
নীল টিপ
নীল টিপটা জুড়ে দিলাম তোমার কপালে। চোখটা ঠিকঠাক, গাঢ় কালচে, চাহুনীটাও ফুটেছে, বুকের মাঝে তাই ধুকপুকানি হুহু করে বেড়েছে। সিঁথির সিধুরটা বড়ই মধুর আনমনে চেয়ে থাকা ওই অবয়বের মায়ায়। মায়াবী তুমি, হৃদয় হরিণী ভালোবাসি তাই এ চোখ আর মায়া।








