তোকে আদরে আদরে জড়াবো চাঁদরে, মনের গহীন বনে, লুকিয়ে এক কোনে।আবছা আলোয় দেখবো তোকে লুকিয়ে, আমি হালকা ছুঁয়ে ডুবে যাবো তোর গালে,নরম হাতের শক্ত বাঁধনে জড়িয়ে নিজেকে। আপন করে নেবো খুব আজকে যেমন চাইএভাবেই যেনো তোকে রোজ রাত, ভোর পাই।
Month: January 2019
নয়ন সমুখে
তোমার নয়ন সমুখে-আমি দাঁড়ায়ে আছি,আপন আলোয় আলোকিত আপন হৃদয় লয়ে। আজ পুজিবো তোমায় এ অন্তর দিয়ে, নহে মোর প্রতিজ্ঞা, এ অন্তরের বানী। ভালোবাসা জড়ায়ে দিয়ে আজি হতে শতবর্ষ,আমায় পাইবে তুমি, তোমার হৃদয়ের প্রিয়তম।।
