যদি হয় করোনা, ইচ্ছে হলেই ধরোনা।। দূরে থাকো যতো পারো, হাত ধুয়ে জীবানু মারো।। বারে বারে ধুলে হাত, ধ্বংস হবে জীবানুর জাত।। শারিরীক নয় আত্মায়, সম্পর্ক থাক স্বত্তায়।। বের হয়োনা রাস্তায়, যে হচ্ছে সে পস্তায়।। ঘরে থাকো যতো পারো, ঘুরার ইচ্ছে দমন করো।। আরকটা দিন ব্যস- করোনা হবে ঘ্যাচাঘ্যাচ।।
Month: April 2020
করোনা ভাইরাসের প্রভাব
ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে ব্যক্তি, সংসার ও সমাজ জীবনে। বাচ্চারা ভীষন খিটখিটে হয়ে গেছে। গত ১০ দিন আমার বাচ্চা ঘরের বাইরে যায় না। ও থাকে ডে কেয়ারে সেখানে অনেকগুলো বাচ্চার সাথে থাকে। তাই তার সারাদিন কাটে বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে। বাসায় বন্ধী, খুব রাগ করে সে এখন কথায়…
এভাবে তো বাঁচিনা
শব্দগুলো আগের মতো মিলছেনা আজকাল ইচ্ছে হলেই কথার পিঠে কথা জুড়ে, আঙুলে আঙুল ছুঁয়ে, আদর কাঁথা মুড়ে, চারটি চোখে স্বপ্ন বোনা হচ্ছে না আজকাল। হুট করেই রঙ হারিয়ে ফ্যাঁকাসে ক্যানভাসে, রংচটা সব তুলির আঁচড় ভীষণ এলোমেলো, কালোরা ভীষণ কালো, রঙ হারিয়ে জলে। চায়ের কাপে সর বসেছে অজানা অভ্যাসে। রোজ ভোরের…
রায়া
সকাল গুলো এমনি করে সাঁঝের মায়ায় ছুটে, ইচ্ছেমতো খাম খেয়ালে ফুল গুলো সব ফোটে। তুই যে আমার সকল সুখের হাজারটা বাহানা, হৃদয় জুড়ে লুকিয়ে রাখি দুরত্বকে মানা।। এরচেয়েও বেশি করে আঁকড়ে ধরতে চাই, এমন করেই পুরো জীবন যেনো তোকে পাই।। চাঁদের আলোয় যতো খানি মায়া জুড়ে রয়, তোর মুখেতে সবটুকুই…
বন্দী চৈত্র সংক্রান্তি
আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। এই দিনটি আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। এই দিনে সারা বছরের সব হিসেব চুকিয়ে দেয়া হয়। যতো পুরাতন, জীর্ন আছে সব ঝেড়ে ফেলতে হয়। এই দিনের শুরুটা হয় একেবারে প্রকৃতির সাথে মিশে গিয়ে। খুব ভোর বেলা জাগতে হয়। বিভিন্ন পুরনো গাছের ডাল, কাঁটা গাছ,…
দেশের প্রতি আমাদের দায়
পুলিশ ডান্ডা নিয়ে আসলো সবাই ছত্রভঙ্গ, পুলিশ চলে গেলো সবাই উৎফুল্ল। আমরা কিন্তু সচেতন!!! আর এটাই হলো সারা দেশের সচেতনতার সব থেকে কমন নমুনা। এটা কিন্তু শুধু এক এলাকায় না বরং সারা দেশের চিত্র একই। এরা কিন্তু কেউই দিন মজুর না, কেউই এক বেলা না খেয়ে থাকা পাবলিক না। বরং…
চা ও তিনটা অনু কবিতা
চা, ফু মেরে খাও নিমিষে মিলিয়ে যাও। চোখ বুজে চাও অনুভবে পাও।। 🌷 চা হলো আত্মা চা হলো স্বত্তা, আবগে জড়িয়ে আছে একাকীত্বের খুব কাছে। 🌷 চা ছাড়া চলে না, মুহুর্তরা জমে না। ক্ষণে ক্ষণে চাই তোমায় আবেগে আর ভালোবাসায়।
আকাশের রঙে
চল যাই হারিয়ে, ঐ দূর দিগন্তে। ডানা মেলে রঙিন প্রজাপতি আর পাখির সাথে পাল্লা দিয়ে চল যাই হারিয়ে, সীমানা ছাড়িয়ে। আকাশের নীলে মিশে হই একাকার।। চল যাই হারিয়ে, অজানার পথে। আকাশের রঙে নিজেকে রাঙ্গাই।
দুর্বার দুরন্ত
এক খাবলায় তুলে নেবো পৃথিবীর যত পাপ। আমি তারুন্য, আমি যৌবন, আমি খুঁজে ফিরি যত অন্যায় আর অভিযোগ। আমি বন্য, আমি দুরন্ত, আমি হবো না কখনো শান্ত, আমি তেড়ে, ফুঁড়ে, চিৎকারে; হুংকারে, ঝংকারে, সত্যের সাথে সন্ধি। করিনা আপোষ, সম্মুখে আগুয়ান, আমি কেড়ে নিয়ে আসি, যা সবার তাই শুধু বিলাবার।।
নব আনন্দে বাঁচা
আবার ছুঁতে চাই, সকালের সোনা রোদ, ছুঁতে চাই জল, প্রিয় সেই জলছাদ, আরো ছুঁতে চাই তোমার অধর। এক সাথে হাতে হাত, রিক্সায় হুড তোলা, অভিমান ভুলে গিয়ে আলগোছে কাছে ঘেঁষা। তোমার লাল টিপে, চোখ দুটো জুড়ে দিতে। আরো চাই এক কাপে ভালোবাসা ভাগ নিতে। রাস্তার স্বস্তা হোটেলে ভীর করে চুমু…
হারছি বোধে
হারছি বোধে, হারছি ক্রোধে, ভয়ঙ্কর প্রতিশোধে। হেরে যাচ্ছি প্রতিরোধে, ইচ্ছেদের অবরোধে। রোজ হারছি, সকাল সাঁঝে, ভুল নীতি ভাঁজে ভাঁজে। রোজ বিকোচ্ছি বিবেকগুলো শূন্যতায় এলোমেলো।। – রোকনুজ্জামান কে উতসর্গকৃত
জঘন্য রানা
উহু বলতে মানা, আমি পেট মোটা, রক্ত খাই ফোঁটা ফোঁটা। বাপে আমার খেমতাশালী দোষ দিল সব খালি খালি। একটা দুইটা প্রাণে অন্তরে কি সুখ মানে? মানুষগুলো যা তা দিছি এক্কেরে যাঁতা। বিশাল একখান ঘর বানাইয়া দিছি শ্রমিক সব শোয়াইয়া। পারলে কিছু করুক না হয় কিছু ছিঁড়ুক।
মিথ্যে আর্জি
চিলেকোঠায় রোজ রাতে, জমে উঠে অভিমান, নোনা জলের ঝর্ণাধারায়, শুদ্ধ হয় মন প্রাণ। ফেলে আসা দিনের, জমে থাকা যত ক্ষত, কান্নায় ঝড়ে পড়ে, বোবা কষ্ট যতো। বারেবারে ক্ষণে ক্ষণে, ভাবনারা উঁকি দেয়, ইচ্ছেরা থমকে যাবার, মিথ্যে আর্জি জানায়। বেয়ারা মন এলোমেলো, আর ব্যকুল আনচান, একই ভুলে ডুবে, মন করে উচাটন।…

