কৃষ্ণপক্ষে আকাশ কেমন? কালো আমরা যেমন, তেমন? ইচ্ছে হলেই অক্ষিযুগল, প্রিয় কাঁঠালচাঁপা ফুল, ইচ্ছে করেই করছি ভুল, দীঘল কালো লম্বা চুল, নিকষকালো রাতের মায়ায়, দুটি দেহের স্পষ্ট ছায়ায়। হোক না কালো জোৎস্না স্নান। সকল গল্পই হোক ম্লান।। তসৌ ০৭-০২-২০২১ – ৯টা রাত।
