আজ আমি কোথাও যাব না…

গভীর রাতে ঘুম ভেঙ্গে জেগে উঠি, কিছুতেই আর ঘুম আসছিলো না, হুট করেই খেয়াল করলাম ঘর জুড়ে কি এক অদ্ভুত মায়াবী সুগন্ধি ছড়িয়ে আছে। ভাবলাম হয়ত ঘুমের ঘোরেই কিছু একটা দেখছি। ঘোর কাটাতে উঠে বসলাম। চোখ রগড়ে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কিন্তু না আমি জেগেই আছি তাই আর…