সকাল শুরু হউক তোমার স্পর্শে

“চাইলেই তোমাকে কাছে পাবো না, এ কেমন পাগলামি ভালোবাসা কি তবে শাসন মানে?” তোমাকে মাঝে মাঝে এমন করে ভালোবাসতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় সকাল শুরু হউক তোমার স্পর্শে। ইচ্ছে হয় তুমিময় একটা একটা করে দিন কাটিয়ে দিতে। তোমার চোখের ভেতর গভীর একটা কিছু আছে, যার আসলে নাম দিতে পারিনি তা…

তবুও হেরে যেতে হয়

সকাল হলে সন্ধ্যার কালো নিমিশে মিলিয়ে যায় সন্ধ্যায় সেই কালো; ছায়া হয়ে আমার পিছু ধায় আর পারিনা, আর হারতেও চাই না তবুও হেরে যেতে হয়, তোমার চাওয়ায় আমার সুখ, আমার সব দুঃখ, ভুলেও আমি আর তা চাই না।

তোমার বারান্দায় বৃষ্টি ঝরে

এক জীবনের একটা হৃদয় আছে সেইখানে স্বপ্নরা বাসা বাঁধে জীবনকে আশা দেখায় জীবন চলে যায় স্মৃতিরা থমকে যায় তোমার বারান্দায় বৃষ্টি ঝরে আমার মনের উঠোন ভিজে যায়।

মনের রঙ্গে তোমায় এঁকেছি

ভেবে দেখো মনের রঙ্গে তোমায় এঁকেছি কি নেই সেথায় সোনালী আভাটুকু আর রুপালী আলো সব দিয়েছি ঢেলে তোমায় আঁকতে হবে এতো ছেলে খেলা না চাইলেই তো তুমি হবেনা অনেকটুকু রঙ্গে রাঙ্গাতে হবে তোমায় তাই তো মনের রঙ্গে এঁকেছি তোমায়

বৃষ্টি এলোনা

আজকে বৃষ্টি এলোনা তুমি এলে, অপেক্ষা ছিল না তুমি ছিলে, অপেক্ষাটা তোমার জন্য আমার সবকিছুই অন্য কোথাও শুধুই তোমায় চাওয়া সবশেষে তোমায় পাওয়া।