এতো গোছালো তবুও কেমন ছন্নছাড়া জীবন। নিজের জগত নিজের কাছে বড্ড বেশি আপন।। আমার মত কেউ কেন নয় আমার মনের আপন। ভালোবাসা আশে পাশে হয়ত অনেকই আছে তবুও কি আর ভালোবাসা আপন হতে পারে? যেমন করে তুমি আমি ভালোবেসে যাই এমন করে কোথাও সেই ভালোবাসা নাই।।
Category: স্বপ্ন
প্রথম প্রেম
আমার খুব মনে আছে যখন ক্লাস নাইনে পড়ি, প্রথম প্রেমে পড়লাম। খুব সিরিয়াস প্রেম। না খেয়ে না দেয়ে, খেলাধুলা বন্ধ করে দিয়ে বন্ধুদের সাথে সময় না কাটিয়ে চুটিয়ে প্রেম করতে থাকলাম। সে কি মোহ, সে কি প্রেম, কি যে ভালো লাগার অনুভূতি, শিহরিত হতেও শিখে গেলাম। স্বপ্ন দেখতে শিখলাম সেই…
আমার বৃষ্টির স্বপ্ন
আজ বহুদিন বাদে বৃষ্টি হচ্ছে। যেমনটা আমি চেয়েছিলাম সেই কবে। খুব ইচ্ছে আমার তোমাকে নিয়ে বৃষ্টিবিলাস করার। চারপাশে সবুজ গাছে ঘেরা একটা শান্ত সবুজ জলের পুকুর। মনে আছে আমি তুমি প্রায় যে স্বপ্নটা দেখতে পেতাম? ঠিক তেমন একটা সবুজ জলের পুকুর। টলটলে জল। গাছের পাতারা ভেলা বানিয়ে ভাসছে জলে। নিস্তব্দ সুনশান…
বৃষ্টিকে আমার হিংসে
বৃষ্টি হবে জানতাম, আমার মনের উঠোন ভিজবে নীরবে। গাছের পাতায় জলের স্পর্শ তোমার পায়ের নুপুর, ঝমঝম করে বেজে চলে। বৃষ্টির ফোঁটা তোমার অধর ছুয়ে যায়। আমি অপলক তাকিয়ে তোমায় দেখি। কি এক মায়া ভরা আলোয় তুমি আজ আলোকিত, বৃষ্টির জলে আজ তুমি স্নিগ্ধ। আমার ভালোলাগা তোমায় নিয়ে, তোমার অধর ছুয়ে…
সকাল শুরু হউক তোমার স্পর্শে
“চাইলেই তোমাকে কাছে পাবো না, এ কেমন পাগলামি ভালোবাসা কি তবে শাসন মানে?” তোমাকে মাঝে মাঝে এমন করে ভালোবাসতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় সকাল শুরু হউক তোমার স্পর্শে। ইচ্ছে হয় তুমিময় একটা একটা করে দিন কাটিয়ে দিতে। তোমার চোখের ভেতর গভীর একটা কিছু আছে, যার আসলে নাম দিতে পারিনি তা…
তোমার স্পর্শ থাকুক না সারাক্ষণ জুড়ে
দিন দিন অনেক দূরে চলে যাচ্ছে সমুদ্রের সীমা রেখা। বিস্তীর্ণ জলরাশি, গাঙচিল, অনেকগুলো পাখি, সাদা একটা আকাশ, ডিঙ্গি নৌকাগুলো মাঝি মাল্লাহীন হয়ে অনন্তযাত্রা অনন্তকালের দিকে। সব আজ ফিকে হয়ে যাচ্ছে। রঙহীন হয়ে জলের সাথে মিশে গেছে জলেরই রঙে। আকাশের আজ রঙ ছড়াবার রঙ নেই। গাঙচিল অজানায় উড়ে যায়। তার কন্ঠরুদ্ধ…
চাইলেই কি লেখা যায়?
চাইলেই কি লেখা যায়? চাইলেই কি হাঁসি আসে? বা আমার মনের সব কিছু বাইরে বেরিয়ে আসে? জল চেনোতো? জল কিন্তু মানুষের কষ্টের বহিঃপ্রকাশ। কান্না চেনো? আমি কাঁদতে পারি। তুমি পারো না। আকাশে যেদিন খুব কালো মেঘ হয় সেদিন তুমি আর আকাশে তাকাও না। তোমার ভাবনা কিসে? আকাশের কালো মেঘ ঝরে…
সে আমার আমি
আমি এখন হারিয়ে যাই তোমার রঙে। কেন এমন হয়নি আগে? কতযুগের প্রতীক্ষা শেষে তুমি আসলে। আমি কি? জানিনা। কিন্তু খুব করে জানি তুমি আজ ঠিক অন্যরকম সময়ে এলে। বইয়ের পাতায় অনেক লেখায় কখনো কখনো খুঁজে পেতাম; একটা মন একটা মনের মত হয়। মাঝে মাঝে হাসতাম এও কি করে সম্ভব? একটা মনের…
আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ।
আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ। ঠিক তেমনটা অবিরত বৃষ্টি চাই, ভিজে যাক সবার মনের বারান্দা, সেই সাথে ভিজে যাক হৃদয়ের সব কালো মেঘ।
চির যৌবনা হরিণী
আমার মনের উঠোনে দেখা হয়েছিল এক চির যৌবনা হরিণীর সাথে কোন এক চন্দ্র রাতে জোস্নারা ঝরে পড়ে তোমার পায়ে শান্তি খুঁজে নেয়। কে তুমি? সে তুমি।
জুড়িয়ে নিতে চাই প্রান
আমার খুব মনে পড়ে ছোট বেলায় গ্রামে থাকার সুবাদে বাংলাদেশে যে ৬টি ঋতু আছে তা স্পষ্টতই বোঝা যেত। আর এখন ঠিক বোকা হয়ে যাই আসলে বাংলাদেশে কয়টা ঋতু? অবশ্য এই মুহূর্তে ৬ ঋতুর গুষ্টি কিলাই বৃষ্টিই চাই আগে বাকি সব ঋতু পরে হবে। প্রথম বৃষ্টিতে বাসার ছাদে গিয়ে ভিজে আসতে…