আমার একটা রায়া

আমার একটা রায়া, বুকের ভেতর রয়,
হৃদয় জুড়ে সুখের নদী ইচ্ছেমতো বয়।।
চোখ বুজে রই, মন জুড়ে তুই,
রং ছুড়ে দেই, ভাবনাতে তুই,
আকাশটুকু ইচ্ছে খাতা,
দিনে দিনে ভরছে পাতা।
যাচ্ছিস জড়িয়ে,
জীবনে ছড়িয়ে।
রায়া,
ছায়া-
হয়ে তুই,
এভাবেই
থেকে যাবি আজ,
হৃদয়ের প্রিয় ভাজ-
আপন কুটির সাজিয়ে রেখে,
নীল আকাশটা রোজ দেখে-
তোকেই শুধু পাই, আদর আঁকি ললাটে
আমার হয়ে থাকিস তুই মনের ঐ চৌকাঠে।।

(Visited 12 times, 1 visits today)