প্রচন্ড তুমিহীনতায় ভুগছি

রোজ ভোর হয়, আপন মনে দিনও যায় গড়িয়ে। সকাল বেলা চায়ের কাপে সেই প্রিয় ধোঁয়া আজো পাই, প্রিয় সমরেশের বই হাতে নিয়ে। রোজ হয় আকাশের সাথে উদ্দেশ্যহীন গল্প। ঘুম ভেঙ্গে আমি ঠিকই আড়মোড়া ভাঙ্গি, ভেঙ্গে দেই ভোর রাতে ফেলে আসা স্বপ্নের ঘোর প্রিয় গল্পগুলোর রেশ টেনে দিয়ে ঘুম ভর করে।…