রোজ ভোর হয়, আপন মনে দিনও যায় গড়িয়ে।
সকাল বেলা চায়ের কাপে
সেই প্রিয় ধোঁয়া আজো পাই,
প্রিয় সমরেশের বই হাতে নিয়ে।
রোজ হয় আকাশের সাথে উদ্দেশ্যহীন গল্প।
ঘুম ভেঙ্গে আমি ঠিকই আড়মোড়া ভাঙ্গি,
ভেঙ্গে দেই ভোর রাতে ফেলে আসা স্বপ্নের ঘোর
প্রিয় গল্পগুলোর রেশ টেনে দিয়ে ঘুম ভর করে।
তবুও আমি প্রচন্ড তুমিহীনতায় ভুগছি।
দিনভর ব্যস্ত হাঁসফাঁস প্রাণ
নিজের ভেতরটাকে হারিয়ে ফেলেছি
আরশিতে চোখ মেলে তাকাইনা, তবুও
প্রিয় টিপটা আজো পরি বেখেয়ালী অভ্যাসে।
তোমার রঙে আজো রাঙ্গাই নিজেকে,
আর রঙ্গের যে সন্ধি হয়না নিজের সাথে।
নিতান্তই নিরুপায় তাই সে রঙ্গেই রাঙ্গাই
তবুও আমি প্রচন্ড তুমিহীনতায় ভুগছি।
নিয়মের বেড়াজালে তোমায় হারিয়ে
আমার আমিকে খুঁজি ফিরি।
নকল রঙে নিজেকে রাঙ্গাই এ সংসারে
অভিনয় করে যাই করতে হয় তাই।
এসবের ভিড়ে আমি প্রচন্ড তুমিহীনতায় ভুগছি।
(Visited 6 times, 1 visits today)