কাক, কোকিলে গান গেয়েছে শিয়াল গেছে বনে। টুনটুনিয়ে টুনটুনালো সিংহ আপন মনে, হালুম হালুম দিচ্ছে ডাক বনের রাজা বলে। বোন মোরগের কুক্কুরুকু কুমির ভাসে জলে।। বানর বেটা বড্ড চালাক শিয়াল মামার দলে। ইচ্ছে মত বাঁদরামি আর চতুরতায় চলে।। হরিন ছানা তা ধিন তানা নাচে সারা বেলা গাছে গাছে ময়না, টিয়া,…
Month: January 2018
কুত্তা কেন্নে জ্বালা খায়
চিন্তা করো মফিজ কুত্তা কেন্নে জালা খায়? মফিজ মিয়া বেয়ান অইলে হনুফাগো বায়িত যায়।। চিন্তা করি বেক্কে মিলি টোগাই টাগাই চাইতো অইবো, কিল্লাই হেতে বেয়ান বিয়াল হনুফা গো বায়িত যাইবো?? শীতের ভিত্তে মফিজ্জা হিডা খাইতো গেছে হেমুই। চিল্লাই বিল্লাই করে কাইজ্জা সাইয়্যা হিডা খাইবার লাই।। রসের সিন্নি রাইনছে বলে হাইঞ্জুনা…
তুই ছুঁলি যখন
তুই ছুঁলি যখন, ইচ্ছেরা পাগল তখন। চেনা আলসেমি ঠেলে ঢলে পড়ে তোর গলে। শীতল চায়ের কাপ, ইচ্ছে পোকার ধুপধাপ। কান্না জমায় কথায় কথায় হৃদয়ের জানালায়। স্বপ্ন খুঁজে অবিরাম, পাশে ঠেলে অভিমান। আবার সেই ভোর হবে প্রশ্ন গুলো সেই কবে, মিলিয়ে নিয়েছে উত্তর, এলোমেলো অন্তর। মিলেছে তোর ছোঁয়ায়, কুয়াশা ছেড়ে গেছে…
গল্পরা শূন্যে হারায়
চুপচুপ ঘুমঘুম এই রাত, আমি তুমি একা একা- সাথে ঐ বাঁকা চাঁদ।। নির্ঘুম এই রাত জোনাকির আলোয়, আলোকিত মাঝরাত।। তুমি আমি জানালায়, দু কাপ চা হাতে গল্পরা শূন্যে হারায়।। তোমার গালের তিলে ঠোঁটের অবাধ্যতায় আকাশের নীলে।। মিলবো ভরসা দিলে নীলচে ঐ আকাশে তুমি আমি মিলে।।
তন্ময়
চোখের মায়ায় সকাল বিকাল পড়ছি আমি ছলছলে চোখ অপূর্ব । হাত বাড়িয়ে ছুঁতে গিয়ে বিষম খাই অদ্ভুত এক মায়া জড়ানো অবয়ব। আমি তন্ময় হয়ে দেখে যাই।। তোমার গালের তিলটা যেন ভীষণ সুখের ল্যাম্প পোষ্ট। ইচ্ছে হলেই জলে উঠে যখন তখন। ঠোঁট জুড়ে মায়া জড়ানো অনেক বেশি আবেগ, আকর্ষন পোকার মত…

