বনের রাজা

কাক, কোকিলে গান গেয়েছে
শিয়াল গেছে বনে।
টুনটুনিয়ে টুনটুনালো
সিংহ আপন মনে,

হালুম হালুম দিচ্ছে ডাক
বনের রাজা বলে।
বোন মোরগের কুক্কুরুকু
কুমির ভাসে জলে।।

বানর বেটা বড্ড চালাক
শিয়াল মামার দলে।
ইচ্ছে মত বাঁদরামি
আর চতুরতায় চলে।।

হরিন ছানা তা ধিন তানা
নাচে সারা বেলা
গাছে গাছে ময়না, টিয়া,
ময়ূর করে খেলা।।

বুনো হাতির বিশাল পাল
খাচ্ছে যত কলা গাছ
বন বিড়ালে নদীর ধারে
খাচ্ছে নদীর রঙিন মাছ।।

(Visited 5 times, 1 visits today)