আরডিএন থিম সং

তোমার আমার সোনার বাংলা, তাকে ভালোবাসি এই দেশেরই মাটির মায়ায় জন্ম মৃত্যু হাসি।। একই দেশের মানুষ আমরা একই রক্ত গায়, তৃষ্ণা পেলে বন্ধু ভেবে হাতটা যে বাড়ায়। উদ্যোগেতে এক সকলে প্রত্যয়েতে সততা ধর্ম বর্ণ নির্বিশেষে আছে সেবার একতা। বাংলাদেশের প্রাচীনতম নোয়াখালী জেলা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী স্বেচ্ছাসেবীর মেলা। জেলার সকল ভালো…

ডুবে যাবো তোর গালে

তোকে আদরে আদরে জড়াবো চাঁদরে, মনের গহীন বনে, লুকিয়ে এক কোনে।আবছা আলোয় দেখবো তোকে লুকিয়ে, আমি হালকা ছুঁয়ে ডুবে যাবো তোর গালে,নরম হাতের শক্ত বাঁধনে জড়িয়ে নিজেকে। আপন করে নেবো খুব আজকে যেমন চাইএভাবেই যেনো তোকে রোজ রাত, ভোর পাই।

নয়ন সমুখে

তোমার নয়ন সমুখে-আমি দাঁড়ায়ে আছি,আপন আলোয় আলোকিত আপন হৃদয় লয়ে। আজ পুজিবো তোমায় এ অন্তর দিয়ে, নহে মোর প্রতিজ্ঞা, এ অন্তরের বানী। ভালোবাসা জড়ায়ে দিয়ে আজি হতে শতবর্ষ,আমায় পাইবে তুমি, তোমার হৃদয়ের প্রিয়তম।।

প্রিয় বাবা

প্রিয় বাবা, আজ তোমাকে নিয়ে কিছু কথা লিখবো, সন্তান হিসাবে আজ অব্দি হয়ত কিছুই করতে পারিনি তোমার জন্য তবুও তোমার প্রতি আমার উপলব্দিটুকু আজ জানাবো। দুই অক্ষরের সবচেয়ে সুন্দর শব্দ কি? প্রায় শতভাগ মানুষের জবাব হতে পারে শব্দটি “বাবা”। বাবা একজন মানুষ, যে মানুষটি সংসারে সব থেকে অবহেলিত একজন মানুষ।…

নিরাপদ ইন্টারনেট: ফাঁদ থেকে বাঁচুন!

কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে ফেইসবুকে চ্যাট হচ্ছিল। সে থাকে সৌদি আরবে। খুব নরমাল কথাবার্তা হচ্ছিল, এক পর্যায়ে সে জানালো তার কিছু টাকা লাগবে, আমি খুব গুরুত্ব দিলাম কথাটায়, কারণ আমি জানি তার পরিবার দেশে থাকে তাই এমন হতেই পারে। এক কথা দুই কথায় তাকে বললাম আমাকে ফোন করতে…

গল্প বানাই

লিখতে গিয়ে শব্দ খুঁজি নাছোড় বান্দা ছেলে। হন্যে হয়ে গল্পে হারাই শেষের নাগাল পেলে।। তবু আমি লিখতে থাকি সকাল বিকাল সাঁঝে। গল্প বানাই, ছেঁটে ফেলি খসরা পাতার ভাঁজে।। সূচনা আর শেষের দৌড়ে পানসে বিকেলগুলো। চন্দ্রালোকে জোনাক পোকা গাছের পাতা ছুঁলো।। গল্প বানাই, গল্প লিখি অঙ্কগুলো আঁকি। সব শেষে তবুও যেন…

এক মুঠো আদ্রতা

হৃদয় উজাড় করা ভালোবাসাটুকু এক মুঠো আদ্রতা, আর স্পর্শ সবটুকু সুখ, শুধু তুমি। আমার উঠোন জুড়ে তোমার বিচরণ শিহরিত করে হৃদয় আংগিনা। তুমি আছো বলে সুখে ভাসি, দু:খ এসে ধরা দেয় আবার। এই ভালো আর মন্দ মিলিয়ে মিশিয়ে দখিন দুয়ার মেলে ধরে আছি। আজন্ম তোমায় পাবার নেশা অরহ্নিশি জাগি, ছুয়ে…

কোয়েল পাখি পালন

 হাঁস মুরগি পালনে বাংলাদেশ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। মুরগি পালনের মতো ব্যাপক পরিচিতি না হলেও কোয়েল ও কবুতর পালনে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, যশোর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়াসহ দেশের অনেক জেলাতেই কোয়েল ফার্ম বা কোয়েলারি গড়ে উঠেছে। পোল্ট্রি পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনায়াশেই কোয়েল পালন করছে দেশের মানুষ,এবং…

দেয়ালের কান আছে

দেয়ালের কান আছে, জ্ঞানীর মান আছে, ইলিশের কাঁটা আছে, বোয়ালের দাড়ি আছে, বেশি জ্ঞানী ভাবটা কম করে ধর হে ছোটখাটো ঝড় এলে ভেঙ্গে পড়ে যাবে যে। আমি, তুমি, সে মিলে কত কত ভাব নেই আসলে আমি কি? বুঝতে বা কাকে দেই? ক্ষমতার বড়াই আর লোভের লালসাতে লাখো কোটি পতি হবো মনের বাসনাতে। মনে কি আছে…

এক চিলতে সুখ

এক চিলতে সুখ তুমি; আমার বার মাস, তোমার ছোঁয়া জুড়ে থাকে আমার আশেপাশ। গভীর মায়ায় জড়িয়ে রেখে আবেশ ছড়াও প্রানে, পাগল করা অনুভূতি তোমার দেহের ঘ্রানে। আমার নিজের সুখটুকু শুধুই তোমার চাওয়ায় সার্থক হতাম বেঁচে থেকে তোমাকে পাওয়ায়। চোখের দিকে তাকিয়ে থেকে হাঁটছি অবিরাম তোমার দেয়া সবচেয়ে প্রিয় আমার সেই…

খোঁপার ফুল

তোমার কানের দুল আর তোমার খোপার ফুল মেঘের চেয়েও অনেক বেশি কালো তোমার চুল। তোমার চোখের তারায় আমি আমার আকাশ সাজাই তোমার কন্ঠের ধ্বনি আমি মন মন্দিরে বাজাই। তোমার ঠোঁটের ছোয়ায় আমি জীবন ফিরে পাই একটুখানি স্পর্শ পেলেই স্বপ্নে ফিরে যাই। তোমার স্পর্শ আমার মাঝে সর্বক্ষণই চাই চোখ বুজেছি তোমার খোঁজে, পেয়েছিতো…

অস্থির এই মন

কই থাকো তুমি আমার মনের আড়াল হয়ে? কত কষ্ট আমি যাচ্ছি যে সয়ে। একটুকু চোখের আড়াল হলে, মনে হচ্ছে যেন জানটা যাবে চলে। কাল থেকে তোমার দেখা নাই, আমি জানিনা আমি কোথায় যাই? কি যে হয় বুকের ভেতরটায় মনটা হুহু করে ছুটে যায় অজানায়। আর পারিনা নিতে আমি কষ্ট আমি…