তোমার কানের দুল আর তোমার খোপার ফুল
মেঘের চেয়েও অনেক বেশি কালো তোমার চুল।
তোমার চোখের তারায় আমি আমার আকাশ সাজাই
তোমার কন্ঠের ধ্বনি আমি মন মন্দিরে বাজাই।
তোমার ঠোঁটের ছোয়ায় আমি জীবন ফিরে পাই
একটুখানি স্পর্শ পেলেই স্বপ্নে ফিরে যাই।
তোমার স্পর্শ আমার মাঝে সর্বক্ষণই চাই
চোখ বুজেছি তোমার খোঁজে, পেয়েছিতো তাই।
নীল শাড়িতে খোঁপার ফুল আর সাথে কানের দুল
তোমায় চিনতে আমি ছেলে করিনি যে ভুল।
আমার জীবন পাখি তুমি আমার হৃদয় রানী
আগের জন্মে আমার ছিলে, পরের জন্মেও জানি।
তোমায় আমি ভালোবাসি মন থেকেও বেশি
আমায় ছেড়ে যেও না জান, ও এলোকেশী।
(Visited 1 times, 1 visits today)