“চাইলেই তোমাকে কাছে পাবো না, এ কেমন পাগলামি ভালোবাসা কি তবে শাসন মানে?” তোমাকে মাঝে মাঝে এমন করে ভালোবাসতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় সকাল শুরু হউক তোমার স্পর্শে। ইচ্ছে হয় তুমিময় একটা একটা করে দিন কাটিয়ে দিতে। তোমার চোখের ভেতর গভীর একটা কিছু আছে, যার আসলে নাম দিতে পারিনি তা…
Month: June 2014
মাতাল হলেও পারিনা
গত কিছুদিনে জীবনে অনেক কিছু দেখলাম, জীবনকে চিনলাম একটু অন্যরকম করে। আমি না খুব বোকা। আমি ভাবতাম কি মানুষের জীবন হলো সোজা একটা রাস্তা চলেই যাবে চলেই যাবে। হাহাহা তা কি হয়? আঁকাবাঁকা রাস্তায় হেঁটে অনেক কিছুর স্পর্শ পাচ্ছি। আমার ভেতরে ভালো কিছু জিনিস শুরু হয়েছে নতুন করে। ভালো কিনা…
বৃষ্টি হলে আমি তোমাকেই ভাবি
অঝর ধারায় বৃষ্টি হচ্ছে, তুমি জানো বৃষ্টি আমি খুব পছন্দ করি। আরো জানো বৃষ্টি হলে আমি তোমাকেই ভাবি। আমার সব ভাবনাগুলো এই বৃষ্টির জলে ধুয়ে পরিশুদ্ধ হয়ে তোমার নামে ঝড়ে পড়ে। বৃষ্টি হচ্ছে হতেই থাকবে হয়ত, কিন্তু তুমি আমি কি আর এক হয়ে ভিজতে পারবো? আমাদের কি মনের বারান্দায় বৃষ্টির ছটা এসে ভিজিয়ে দিবে?…
ভালো লাগছে না
কিছুই আর ভালো লাগছে না। অনেকটা পথ পেড়িয়ে এসে কিছু না পেয়ে ফিরে যেতে পারছিনা। মানুষতো আমি, হয়তো কারো কাছে কুকুর বা বিড়াল বা তার চেয়েও নগন্য। কিন্তু বৃক্ষেরও প্রান আছে ব্যাথা পায়, কষ্ট হয় কেউ যখন তার ছাল চামড়া ছাড়িয়ে নেয়, পেরেক ঠুকে কষ্ট দেয়। আর আমি? এর কিছুই…
তোমার স্পর্শ থাকুক না সারাক্ষণ জুড়ে
দিন দিন অনেক দূরে চলে যাচ্ছে সমুদ্রের সীমা রেখা। বিস্তীর্ণ জলরাশি, গাঙচিল, অনেকগুলো পাখি, সাদা একটা আকাশ, ডিঙ্গি নৌকাগুলো মাঝি মাল্লাহীন হয়ে অনন্তযাত্রা অনন্তকালের দিকে। সব আজ ফিকে হয়ে যাচ্ছে। রঙহীন হয়ে জলের সাথে মিশে গেছে জলেরই রঙে। আকাশের আজ রঙ ছড়াবার রঙ নেই। গাঙচিল অজানায় উড়ে যায়। তার কন্ঠরুদ্ধ…
চাইলেই কি লেখা যায়?
চাইলেই কি লেখা যায়? চাইলেই কি হাঁসি আসে? বা আমার মনের সব কিছু বাইরে বেরিয়ে আসে? জল চেনোতো? জল কিন্তু মানুষের কষ্টের বহিঃপ্রকাশ। কান্না চেনো? আমি কাঁদতে পারি। তুমি পারো না। আকাশে যেদিন খুব কালো মেঘ হয় সেদিন তুমি আর আকাশে তাকাও না। তোমার ভাবনা কিসে? আকাশের কালো মেঘ ঝরে…
সে আমার আমি
আমি এখন হারিয়ে যাই তোমার রঙে। কেন এমন হয়নি আগে? কতযুগের প্রতীক্ষা শেষে তুমি আসলে। আমি কি? জানিনা। কিন্তু খুব করে জানি তুমি আজ ঠিক অন্যরকম সময়ে এলে। বইয়ের পাতায় অনেক লেখায় কখনো কখনো খুঁজে পেতাম; একটা মন একটা মনের মত হয়। মাঝে মাঝে হাসতাম এও কি করে সম্ভব? একটা মনের…
আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ।
আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ। ঠিক তেমনটা অবিরত বৃষ্টি চাই, ভিজে যাক সবার মনের বারান্দা, সেই সাথে ভিজে যাক হৃদয়ের সব কালো মেঘ।
চির যৌবনা হরিণী
আমার মনের উঠোনে দেখা হয়েছিল এক চির যৌবনা হরিণীর সাথে কোন এক চন্দ্র রাতে জোস্নারা ঝরে পড়ে তোমার পায়ে শান্তি খুঁজে নেয়। কে তুমি? সে তুমি।