বৃষ্টি হলে আমি তোমাকেই ভাবি

অঝর ধারায় বৃষ্টি হচ্ছে, তুমি জানো বৃষ্টি আমি খুব পছন্দ করি। আরো জানো বৃষ্টি হলে আমি তোমাকেই ভাবি। আমার সব ভাবনাগুলো এই বৃষ্টির জলে ধুয়ে পরিশুদ্ধ হয়ে তোমার নামে ঝড়ে পড়ে। বৃষ্টি হচ্ছে হতেই থাকবে হয়ত, কিন্তু তুমি আমি কি আর এক হয়ে ভিজতে পারবো? আমাদের কি মনের বারান্দায় বৃষ্টির ছটা এসে ভিজিয়ে দিবে? এই বৃষ্টিতে অনেকটা পথ হেঁটে যেতে হবে, তোমার নগ্ন পায়ে বৃষ্টির ফোঁটারা যখন খেলা করবে, আমি হিংসে করবো তাদের। একটা একটা ফোঁটা মুক্তোর দানার মত ছড়িয়ে থাকবে তোমার নগ্ন অধরে, কপালে, চোখের পাতায় আর ঠোঁটের কোনে। আমি বৃষ্টিকে হিংসে করবো, আমি বৃষ্টিকে উপভোগ করবো, আমি বৃষ্টিকে আলিঙ্গন করবো। চলোনা চলে যাই সেই দূরে যেখানে দুজন মিলে মনের উঠোনে আনন্দে নেচে বেড়াবো, জল খেলবো, আলিঙ্গন আর তোমার স্পর্শ।

(Visited 1 times, 1 visits today)