মাতাল হলেও পারিনা

গত কিছুদিনে জীবনে অনেক কিছু দেখলাম, জীবনকে চিনলাম একটু অন্যরকম করে। আমি না খুব বোকা। আমি ভাবতাম কি মানুষের জীবন হলো সোজা একটা রাস্তা চলেই যাবে চলেই যাবে। হাহাহা তা কি হয়? আঁকাবাঁকা রাস্তায় হেঁটে অনেক কিছুর স্পর্শ পাচ্ছি। আমার ভেতরে ভালো কিছু জিনিস শুরু হয়েছে নতুন করে। ভালো কিনা জানিনা হয়ত খুব খারাপ বা আমার এমনটা করা উচিতও না। তবুও হচ্ছে। কিছু লোভ, কিছু হতাশা, কিছু কষ্ট হয়ত দায়ী।

এখন আর পারিনা তোমাকে ভুলে থাকতে মাতাল হওয়া ছাড়া। আসলে মাতাল হলেও পারিনা কেন জানি তোমাকে তখন অনেকটা অস্পষ্ট মনে হয়। এটাকেই হয়ত মরিচিকা ভেবে ভুলে মনে করি যে তোমায় ভুলে গেছি। এতো স্পষ্ট তোমার স্মৃতিগুলো চোখ আর বুঝতে হয়না এমনিতেই চোখের সামনে চলে আসো তুমি। তোমার মধ্যে চৌম্বক শক্তিটা প্রবল। গত চার দিন ধরে একটানা মাতাল হয়ে তোমার অস্পষ্ট উপস্থিতি কে অনুভব করার বৃথা চেষ্টা করে যাচ্ছি। ফল হচ্ছে উল্টো, নেশার ঘোর যখন কেটে আসে ছটফটানিটা দিগুণ হয়ে যায়। তখন মনেহয় তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ। এই লোভে পড়ে আমি আবার খাচ্ছি, খেয়েই যাবো। তোমায় যে দেখতে পাই।

তোমার আমার আনন্দ বেদোনার অনেক স্মৃতি যে ছাঁদ, তার নিচেই আমি আজ সুখ খুজে বেড়াই। ছাদে ছিল সুখ, আনন্দ, হাঁসি, বেদনা, কান্না, ভালোবাসা, আর তার ঠিক নিচেই অন্ধকার যাতে আমি হাতরে বেড়াই তোমার সবকিছু, হারিয়ে ফেলা সবকিছু। সময়টা বড়ই পাগলা ঘোড়ার মত। কত কিছু রেখে দিয়ে এগিয়ে যায়। পড়ে থাকে স্মৃতি শুধু।

বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তায় হাঁটলে ভালোই লাগে। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকা। আর তোমার হাতের স্পর্শ, আমাকে বৃষ্টি দেখতে না দেয়া। বৃষ্টির জলের সাথে কান্না মিশে গেলে আর লজ্জা হয়না। কেউ বুঝতেই পায় না হাহাহা। চুরি করে একটুখানি কান্না করে নেয়া। আমার তো বৃষ্টি প্রিয়, আমার কান্নাটা মিলিয়ে যায় বলে। এর আগে তোমার সাথে বৃষ্টিতে ভেজার লোভে। আমার লেখাগুলো কেমন জানি অস্পষ্ট হয়ে আসছে। আর পারবোনা ছটফটানিটা বেড়ে যাচ্ছে রেসিং কারের গতির সাথে পাল্লা দিয়ে। ভালো থেকো প্রিয়তমা আমার প্রেয়সী, অপ্সরী বা কিন্নরি, হুর বা জান্নাতি। কান্না আর কষ্ট শুধু আমার থাক।

(Visited 1 times, 1 visits today)