আর পারছি না – – তসৌ —————————— কেনো জানি, লিখতে গিয়েও কলম ভিজছে না!! হতাশ হচ্ছি, অবাক হচ্ছি কাগজ ভরছে না। দু চোখ জুড়ে জ্বরা, ব্যাধি অস্থির ধরাধাম। মানুষ মরছে, জীবন দিচ্ছে হারাচ্ছে লাগাম। অতি ক্ষুদ্র, অতি নস্যি মনুষ্য এই জীবন, ফুঁসে উঠা আকাশ মাটি সহজ করছে মরণ। দোহাই লাগে…
Category: ছড়া
লিখছি শেষ হয়নি
ইষ্টিশনের ছোট্ট ঘরে টিমটিমিয়ে জ্বলছে আলো। ঝিঁঝিঁ পোকা, জোনাক পোকা, রাত্রিবেলা আঁধার কালো।। কু ঝিকঝিক শিষ বাজিয়ে গা এলিয়ে হেলে দুলে আসছে ছুটে দৈত্য দানব আঁধার কালো ছুড়ে ফেলে।। ইয়া বিশাল শরীর খানা লেজে লেজে জুড়ে আছে ভেতর থেকে উঁকিঝুঁকি মানুষগুলো প্ল্যাটফর্মে গল্প দাদু জুবুথুবু শীতের চোটে, বাচ্চারা সব দল…
বাংলাদেশ
দেশটি মোদের বাংলাদেশ লাল সবুজের পতাকায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা মুক্তিযুদ্ধের চেতনায়।। ৩০ লক্ষ তাজা প্রাণে জন্ম নিলো এই দেশ, সবুজে, শ্যামলে, নদ-নদীতে মাতৃভূমি প্রিয় স্বদেশ।। কাঁঠাল মোদের জাতীয় ফল, ইলিশ জাতীয় মাছ, শাপলা হলো জাতীয় ফুল, আম জাতীয় গাছ। দোয়েল, কোয়েল, ময়না, টিয়া পাক-পাখালীর ডাক। জাতীয় পশু রয়েল বেঙ্গল নদীতে…
খুকুর মাছ শিকার
জাল ফেলেছে ছোট্ট খুকী ধরবে পুটি মাছ, দাদুর সাথে পুকুর পাড়ে তা ধিন তানা নাচ। মাছ উঠেনি জালের সাথে উঠলো কতেক সাপ, তাইনা দেখে খুকু মনি ভয়ে লম্ফ, ঝাঁপ। ভয় পেয়েছে, রাগ করেছে খুকুর ভীষণ জেদ, মাছ না পেয়ে বিষণ্ণ, তাই জমেছে ক্ষেদ। দাদু এবার হাত বুলিয়ে সান্তনা দেয় তাকে,…
আমার একটা রায়া
আমার একটা রায়া, বুকের ভেতর রয়, হৃদয় জুড়ে সুখের নদী ইচ্ছেমতো বয়।। চোখ বুজে রই, মন জুড়ে তুই, রং ছুড়ে দেই, ভাবনাতে তুই, আকাশটুকু ইচ্ছে খাতা, দিনে দিনে ভরছে পাতা। যাচ্ছিস জড়িয়ে, জীবনে ছড়িয়ে। রায়া, ছায়া- হয়ে তুই, এভাবেই থেকে যাবি আজ, হৃদয়ের প্রিয় ভাজ- আপন কুটির সাজিয়ে রেখে, নীল…
রায়া
সকাল গুলো এমনি করে সাঁঝের মায়ায় ছুটে, ইচ্ছেমতো খাম খেয়ালে ফুল গুলো সব ফোটে। তুই যে আমার সকল সুখের হাজারটা বাহানা, হৃদয় জুড়ে লুকিয়ে রাখি দুরত্বকে মানা।। এরচেয়েও বেশি করে আঁকড়ে ধরতে চাই, এমন করেই পুরো জীবন যেনো তোকে পাই।। চাঁদের আলোয় যতো খানি মায়া জুড়ে রয়, তোর মুখেতে সবটুকুই…
ইঁদুর বিড়াল
ঘরের কোনে চুপটি করে ইঁদুর বাসা বাঁধে। বিড়াল মশাই পাহারা দেয় লাঠি নিয়ে কাঁধে।। গোঁফ উঁচিয়ে খুঁজে বেড়ান ইঁদুর ভায়ার গন্ধ, খানিক বাদেই মনে পড়ে বিড়ালের নাক বন্ধ। ঝর হলো, বৃষ্টি হলো ভিজলো সারা সকাল, জ্বর হলো, সর্দি হলো বিড়াল হলো নাকাল।। সর্ষে ইলিশ, সর্ষে চিতই বেজায় ভুড়ি ভোজন, সর্দি…
ভুত, প্রেত
দূর পাড়ার ঐ বাগানে বাঁশ গাছের ফাঁকে, চাঁদ উঠেছে মাঝ রাতে জোনাক ঝাঁকে ঝাঁকে।। হুতোম পেঁচা ডাকছে রোজ দিচ্ছে ডিমে তা কোকিল পাখির বাচ্চা হলো সঙ্গে কাকের ছা।।অদ্ভুতুড়ে রাত্রি বেলা ভয়ে ছমছম গা, ডানা ঝাপটে উড়ে গেলো কলা বাঁদুরের ছা।। কালো মতন ঝোপের পাশে ইয়া বিশাল আকার, আঁতকে উঠে হুমড়ি…
অদ্ভুতুড়ে রাত্রি বেলা
দূর পাড়ার ঐ বাগানে বাঁশ গাছের ফাঁকে, চাঁদ উঠেছে মাঝ রাতে জোনাক ঝাঁকে ঝাঁকে।। হুতোম পেঁচা ডাকছে রোজ দিচ্ছে ডিমে তা কোকিল পাখির বাচ্চা হলো সঙ্গে কাকের ছা।। অদ্ভুতুড়ে রাত্রি বেলা ভয়ে ছমছম গা, ডানা ঝাপটে উড়ে গেলো কলা বাঁদুরের ছা।। কালো মতন ঝোপের পাশে ইয়া বিশাল আকার, আঁতকে উঠে…
হাতি রাজা
থমকে গিয়ে চমকে তাকায় হেলে দুলে মাথা ঝাঁকায়। ভীষণ রকম আঁকার প্রকার চাল চলনে মজার ব্যাপার। প্রকান্ড তার আয়তন চলতে ফিরতে সচেতন। ইয়া বড় দাঁতের মালিক রোদ পরলেই দেয় ঝিলিক। মায়ায় ডুবে দুই নয়ন বিস্ময়ে তার চাঁদ বদন। কুলার মতন দুইটি কান হাঁটতে বসতে কেবলি খান। আস্ত কলা গাছ দিয়ে…
বনের রাজা
কাক, কোকিলে গান গেয়েছে শিয়াল গেছে বনে। টুনটুনিয়ে টুনটুনালো সিংহ আপন মনে, হালুম হালুম দিচ্ছে ডাক বনের রাজা বলে। বোন মোরগের কুক্কুরুকু কুমির ভাসে জলে।। বানর বেটা বড্ড চালাক শিয়াল মামার দলে। ইচ্ছে মত বাঁদরামি আর চতুরতায় চলে।। হরিন ছানা তা ধিন তানা নাচে সারা বেলা গাছে গাছে ময়না, টিয়া,…
কলাবাদুরের ঢং
কাক ডাকে কা কা ডগি ডাকে ভাউ শেয়াল ডাকে হুক্কা হুয়া গরু কে কয় কাউ।। বেড়াল ডাকে মিউমিউ ঘোড়ার লম্বা ঠ্যাঙ ময়ুর নাচে পেখম তুলে ব্যাঙ এর ঘ্যাঙর ঘ্যাঙ।। হাঁস বলে কোয়াক কোয়াক কোকিল কুহু কুহু হরেক রকম পশু পাখি দেখতে চল জু।। হাতি ঘোরা জেব্রা জিরাফ সিংহ মামা মিলে…
হুতুম পেঁচার ডিম
হুতুম পেঁচা ডিম পেড়েছে তা দিয়েছে কাক, ডিম ফুটে তাই বাচ্চা হলো দিচ্ছে পেঁচার ডাক। কাকের বেজায় দুঃখ হলো বাচ্চা কালো নয়, তবে কি ভাই জাত গেলো আজ? করছে ভীষন ভয়। সকাল বিকাল তা দিয়েছি কান্না পাচ্ছে ভারী। হুতুমটাকে ডেকে এনে দিয়েই দিবো আড়ি। যেই না ভাবা অমনি করে ডাক পাঠালো…











