আকাশে শেষ রাতের লাল আভা

আমি চেয়ে দেখি ভোর হয়েছে, আকাশে শেষ রাতের লাল আভা, দখিনা হাওয়া প্রবল বেগে গাছের পাতা ছুঁয়ে যায়। উঁচু মগডাল আনমনে জমিন ছুঁতে চায়। তেমনি আমি তোমার হৃদয় ছুঁতে চাই। তোমার লুকোচুরি চোখে আমি লজ্জা দেখি, তোমার হাসি লজ্জার বাঁধ ভেঙ্গে দেয় আমি তোমার হাঁসি চিনি, তুমি লজ্জাবতী আমি তোমার…

নীল পদ্মের সাথে সন্ধি

তোমার অই লাল ঠোঁটে আমার হৃদয় দোলে আমার জীবন দোলে তোমার লাল রঙে। তুমি আমার রঙ হয়ে আমার হৃদয়ে আমার একটা রংধনু হয়ে আকাশে ছড়িয়ে দিলাম আমার স্বপ্ন গুলো। আমার স্বপ্নের সারথী তুমি আমার একা না হয়ে থাকা তুমি আমার অই স্বপ্ন রঙের আকাশের সেই স্বপ্নগুলো তোমায় ঘিরে। আমায় দিও…

বৃষ্টি দিয়ে ঘর বানাবো

বৃষ্টি দিয়ে ঘর বানাবো তুই হবি মোর জল আকাশ থেকে মেঘ নামাবো ছুঁয়ে দিবি বল। সবুজ দিয়ে রঙ ছড়াবো ঘর রাঙ্গাবো তোর পাখির ডাকে ঘুম ভাঙ্গাবো যখন হবে ভোর। ঝরনার ঐ জলের ধারায় শুদ্ধ হবো চল বাতাস এসে উড়িয়ে দেবে তোর শাড়ীর আঁচল। প্রজাপতির রঙ দিয়ে তোর রাঙ্গাবো ঐ মন অপলক…

প্রেমিক আমি

প্রেমিক আমি তোমার প্রেমে হাবুডুবু এই প্রাণ, তোমার জন্য লক্ষ কোটি হাজারবার দিতে পারি এই প্রাণ। তুমি আমার চাঁদের আলো, সূর্যের প্রখর তেজ, তুমি একদিন আমার হবে জানি আমি তা বেশ। আমার জান পাখি তুমি, আমার একটা লক্ষ্মী, তুমি আমার সোনার ময়না, আমার টিয়া পক্ষী। থেকো সাথে চিরদিন আমার জীবনসঙ্গী…

হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমার সুখের আঁধার

তুমি আমার সন্ধ্যা বেলার লক্ষ তারার মেলা তুমি আমার হিয়ার মাঝে নানান সুরের খেলা। সুর আমাকে ভাসিয়ে নেয় রঙিন দিনের কাছে দিকবিদিক ছুটছি আমি, খোঁজ টা তোমার মিছে। একটু এসে হাতটা ধরো, জড়িয়ে নাও বুকে চেয়ে দেখ আমার হৃদয় তোমার দিকে ঝুঁকে। তোমার ঠোঁটের গোলাপী রঙ পাগল পাগল করে রিতিমত বুকটা আমার উঠছে…

অষ্টাদশীর কোমল পদ্মরাজি

তোমার মাঝে ঝরে পড়ে জোস্নার আলো, আগুন রাঙ্গা তোমার ওই রূপ, আকাশের কালো মেঘ হার মেনেছে তোমার চুলে, চোখের টলটলে জলে হাবুডুবু খায় হংস মিথুন, রংধনুর ষষ্ঠ রঙ তোমার অধরে আঁকা, চিবুকে হাত রেখে কসম খায় এক জোয়ান যুবক। তোমার বুকের উত্তাল যৌবন আছড়ে পড়ে, ভেঙ্গে খান খান করে দেয়…

তোমার কথা

তোমার চোখের পানে চেয়ে কাটিয়ে দিতে পারি হাজার রাত তোমার কথা আমায় টেনে নিতে পারে হাজারটা পথ হাজারটা দিন ঘুরে কাটাতে পারি তোমার খোঁজে তোমার চিবুকে আমি হাত রেখে বলতে পারি তুমি আমার তোমার ঠোঁটের জন্য আমি দাঙ্গা বাধাতে পারবো

পটভূমি

বিশাল একটা শূন্যতা আমাকে গ্রাস করছে দৈনিক পালটে যাচ্ছে পটভূমি, হতাশা আর অস্থিরতা সব মিলেমিশে একাকার হয়ে আছড়ে পরছে আমার উঠোনে আমি ঠায় দাঁড়িয়ে তোমার পথে চেয়ে। তুমি একটু আনমনা, ভাবুক আজ তুমি কিজানি ভাবছ। আমি জানি হাজারটা ঝর, দমকা বাতাস, আর মনের অজানা ভয় তোমাকে কুরে কুরে খাচ্ছে, তোমার ভাবনাগুলো…

গোলাপী ঠোঁটে নেশা

তোমায় একটা সকাল দেবো বলে রাত্রি জেগে থাকা, রোদেরা খেলা করে তোমার চোখে, অপলক চেয়ে থাকে গাছের পাতা, পাখিরা হিংসে করে তোমায় দেখে, আর তোমার চিবুকে ছলকে পড়ে রঙের মিছিল। স্নিগ্ধ সকালের আলোয় এ তোমারই রূপ। চুলগুলো উড়ে যায় হিমেল বাতাসে, চোখের পাতার ফাঁকে এখনো মেলে দেখেনি সেই চোখ, যে চোখে তারারা…

আমার কবিতাখানি

আমার কবিতাখানি তোমারো চরণে লুটিয়া পড়িল; তোমারি আশ্রয় তলে। আমি বারে বারে ডাকিনু তাহারে ফিরিয়া চাহিল না আমারো পানে। তুমি আমার ভাষা হইয়া আমারো কবিতায় ঝরিয়ে পড়িলা। আমারো চিন্তার মধ্যমনি হইয়া ফুটিয়া রহিলা। কে বলেছে গো তুমি আমরো নহে? এই যে দেখোনা নদীর স্রোত চিরকাল বহে? তুমিও বহিয়া যাও আমারো পরানো…

আজও দাঁড়িয়ে আমি

তুই লুকোচুরি খেলছিস সন্ধ্যাবেলায়, তুই লুকোচুরি খেলছিস অন্ধকারে, রাত আর দিনভর অবিরাম চলে, লুকিয়ে লুকিয়ে কয়েক ক্রোশ, আস্থির বা মনের আক্রোশ, হতাশা আর না পাওয়ার ক্ষোভ, সবই ধরা দেয় তোর লুকোচুরিতে। আমি ঠায় দাঁড়িয়ে তোর আশায়, অবিরাম ভালোবাসায় তোর মনের খোঁজে, তোর ভালবাসার আশায়, আজও দাঁড়িয়ে আমি। তবুও চলছে তোর লুকোচুরি খেলা; পারবো না…

তুই চাইলেও পারবি না

তুই চাইলেও পারবি না তোর তো তুই নেই। তুই পারবি জিতে যেতে তোর যে তুই নাই। তোর তো হতাশা নেই তোর তো তুই নেই। তোর সাহস আছে আঘাত করার তোর তুই নেই তো। তোর সুযোগ আছে ঘায়েল করার তোর তুই নাই যে। আঘাত করে যা ঘায়েল করে যা তোর তুই…

মন বলেই কিছু নেই

মন খারাপের বালাই আমার মন বলেই কিছু নেই মনের মাঝে নিত্য বাজে কিন্তু আমার মনতো নেই। গান বাজে বা তান বাজে নুপুর বা ঝরনা বেজেই চলে অন্তহীন তোমার মনের খোঁজে। আমার মন বলেতো কিছু নেই মন খারাপের বালাই আমার তোমায় পেয়ে কান্না আসে মনের কথা শুনতে নেই। একি মনের অসুখ নাকি? আমার…

আমি মেঘ, কান্না আর কষ্টের ফেরিওয়ালা

তুমি মেঘ দেখেছ? কালো কালো, সাদা সাদা, নীল আকাশে মিশেল? কান্নাদের ঝরে পরতে দেখেছ? ঝরনার মত, বৃষ্টির মত, আর বৃষ্টিতে ঝরনাধারা? তুমি কষ্ট দেখেছ? নীল কষ্ট, কুঁকড়ে গিয়ে ডুকরে কাঁদা, বোবা মানুষের ভাষা? তুমি যেতে চাও? মন খারাপের মেঘ, অঝোর কান্না, আর বুক ফাটা কষ্টের কাছে? তবে চলে আসো। আমি…

কি মায়া

কাজল কালো চোখে কি মায়া নীলাম্বরী আঁকা তোমার অঙ্গ আর কি বিভঙ্গ এই অঙ্গ তোমার মায়া বা কম কিসে? কেশরাশি মেঘলা যেন আকাশভরা জল। চোখের মাঝে লুকিয়ে আছে গভীর একরাশী জল। আমার চোখের দৃষ্টিসীমা অস্পষ্ট কিন্তু স্পষ্ট তোমার চাহুনি। অধরের প্রখর আবেদন প্রত্যাখ্যান যেন অসম্ভব। শরীরের ভাঁজে ভাঁজে তীক্ষ্ণ আমন্ত্রণ…

আমার তুমি

আমার অক্ষর আর শব্দ তুমি আমার ভাষা আর বাক্য তুমি আমার গান আর সুরের লহরী তুমি আমার এগিয়ে চলা তুমি আমার পিছিয়ে ফিরে আসা তুমি আমার বলতে শেখা তুমি আমার চলতে শেখা তুমি আমার চোখ বন্ধ সময়ে তুমি আমার জেগে থাকায় তুমি আমার স্বপ্ন বা জাগরনে তুমি আমার আশা নিরাশায়…

বাঁকা চাঁদ

এই চাঁদ বাঁকা নয়, তবুও কেন জানি ভয়। না জানি কি হয়? কি হয় ? কি হয়? আলো দিয়ে স্নান হয়, আধো কষ্ট ম্লান হয়, আধো কষ্টের জয় হয়, তবুও ভয় হয়। না জানি কি হয়? আলোরা জ্বলে রয়, আধো কালো ক্ষয় হয়, বাকি টুকু জেগে রয়, তবুও ভয় হয়।…

তোমার গায়ের গন্ধ

আমার স্বপ্নের সুক্ষ সূচনায় তোমার গায়ের গন্ধ। সন্ধ্যাকালের ধুপ বা দূর থেকে ভেসে আসা, এক মোহময় ভালো লাগার পরশ, এক ঝটকায় আমার বুকে কাঁপন ধরায়। আমি উতলা হই তোমার স্পর্শ আর সুগন্ধি মেখে আমি অপলক চেয়ে রই তোমার রাঙ্গা ঠোঁটে গোধুলীর আলোর খেলা চোখ ধাঁদিয়ে দেয়। তোমার কালো চুল সন্ধ্যার…

তোমার ইচ্ছে আর আমার স্বপ্ন

তোমার ইচ্ছে আর আমার স্বপ্ন তোমার চেয়ে থাকা আর আমার হারিয়ে যাওয়া তোমার ভালো থাকা আর আমার বিলিয়ে দেয়া তোমার ঐ চোখ আর আমার হারিয়ে যাওয়া তোমার চুলে আকাশ কালো আমার অমাবশ্যা তোমার অধর জুড়ে আমার হেঁটে চলা তোমার স্বপ্ন আমার জীবন।

মালয়েশিয়া ভ্রমনের অভিজ্ঞতা – শেষপর্ব

কুয়ালালামপুরঃ মালিন্দো এয়ারে চড়ে ঠিক ১২টায় এসে নামলাম কেলিয়া-২ এ। ব্যাগ বুঝে নিয়ে সোজা চলে গেলাম কেলিয়া এক্সপ্রেসের কাউন্টারে ৩৫ করে ৭০ রিঙ্গিতে ২টা টিকিট কাটলাম কেএল সেন্ট্রাল পর্যন্ত। খুব আরামদায়ক ভাবেই পৌছে গেলাম কেএল সেন্ট্রালে। পথে ফ্রি ওয়াইফাই তে ইন্টারনেট চালাতে চালাতে আর চারপাশের সুন্দর সব স্থাপনা আর উড়াল…

মালয়েশিয়া ভ্রমনের অভিজ্ঞতা – ১

অনেক দিনের ইচ্ছে ছিল মালয়েশিয়া ঘুরতে যাবো। ইন্টারনেট আর ট্রিপ এ্যাডভাইজরের কল্যাণে মালয়েশিয়া যাবার আগেই বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম। মূলত কোথায় কি করতে হবে, কি কি দেখতে হবে, কোথায় থাকবো, কি কি খাবো ইত্যাদি ইত্যাদি। আমি বরাবরই সব কিছু সময়ের আগে আগেই গুছিয়ে রাখতে ভালোবাসি। তাই মালয়েশিয়া যাবার প্রায় ১মাস…

তোমার চোখের খোঁজে

তোমার চোখের খোঁজে এসেছিল রাজা, প্রজা, উজির দেইনি তোমার খোঁজ আমি ঠায় ছিলাম হাজির। অস্থির, অসহ্য সেই সুন্দর তাকিয়ে থাকাই দায় আমার সবটুকুই এই চোখের ভেতর সারা বেলাও যায়। পাহাড়াতে আছি আমি তোমার কাছাকাছি ভয় পেও না আমায় পাবে তোমার কাছেই আছি।

অসম্ভব ক্ষমতাধর যন্ত্র

শীতের সকাল, কুয়াশা ঠেলে সবে রোদ উঁকি দিচ্ছে। যথারীতি অফিসে যাবার জন্য রুপম বেড়িয়ে পড়েছে। বাস ধরতে হবে, না হয় অফিসের দেরী হয়ে যাবে। ঢাকা শহরে সকাল বেলা অফিসগামী মানুষগুলোর বাস ধরতে পারার অভিজ্ঞতা খুব একটা সুখকর না। তবুও সে ধুপ ধাপ করে, জনাকয়েক মানুষের সাথে প্রতিযোগীতা করে, লাইনে গিয়ে…

চোরাবালি

তুমি সত্যিই চোরাবালি অথই আর অকুল তোমার সীমানা, অনেকটা জুড়ে তুমি আছো, হৃদয়ের মাঝখানে তোমার বসবাস, চারপাশের সব ভালোবাসা চৌম্বক শক্তিতে টেনে নাও। আমি পথিক হেঁটে চলি অবিরাম ভালোবাসা বিলিয়ে যাবো বলে। আমি দিকভ্রান্ত, আমি জানিনা পথের দিশা, আমি অস্থির বিলিয়ে যাবার খোঁজে। তোমার স্পর্শ পেতে অবিরাম ছুটে যাই। কি…

বন্ধু

চিন্তা করে দেখলাম জানি দোস্ত বলতে যা বোঝায় তা কি আমার আছে? সেই বন্ধু যে আমার জন্যে জীবন না হোউক অন্তত জীবন দিয়ে দিবো এই কমিটমেন্ট করতে পারে। অথই সমুদ্দুরে পড়ে গেলে উদ্ধারকারী জাহাজ নিয়ে ছুটে আসবে। অনেক ব্যাথায় যখন বুক ভেংগে যাবে অন্তত বুকে হাতটা রেখে বলবে দোস্ত তোর…

তোমাকে আর বলতে চাই না

আমার মাঝে আমি নাই হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। এইটা বুঝতাম না কিন্তু তোমার দেখা পাবার পর এমন অনেককিছুই শিখেছি যা আগে কখন ভাবিও নি। তোমাকে দেখে এখন কি হয় তোমাকে আর বলতে চাই না। আমার মাঝে আমি হারিয়ে থাকি তাই ভালো। অন্তত আমার ভেতরের একটা মানুষ আমাকে বুঝবে আমি…

এখন তো রোজই হবে

আমি মিথ্যে বলিনা তোমায়, কিন্তু পাপ করেছি মিথ্যে বলে আমি তোমায় ভুলে যাবো। আমি কষ্ট সইতে পারি না, খুব কষ্ট হবে জানি তুমিহীন এ জীবন। আমি কাঁদতে পারি না, চোখ জলে ভিজে যাবে তুমি আমার চোখে। বুকের মাঝে তীব্র ব্যাথা, এ আমার রোজ হবে তোমার স্পর্শ ছাড়া। শুন্যতা আর শুন্যতা,…

অনুভব আর অনুভুতি

আমি আঁকড়ে ধরে লেপ্টে থাকি অনুভব আর অনুভুতি, তোমার হাসি আর চিবুক, তোমার অধর, তোমার চুলের গন্ধ, এ সবই তুমি আর তোমার স্পর্শ, গন্ধ আর রক্ত মাংস, চোখের তারা আর তোমার ঠোঁটের উষ্ণতা, তোমার হেঁটে চলা আর থমকে দাঁড়ানো, আমার বুকে ঢলে পরে তোমার যৌবন, আমি নিংড়ে নিয়ে যৌবনে জীবন দেই।

স্বপ্নের সবগুলো রঙ

স্বপ্নের সবগুলো রঙ সেই কবে ফিকে হয়ে গেছে। আমি আর সাহস করিনা তোমায় খুজে পাবার। আমার স্বপ্নরা সব তাই আজ রঙহীন। কোন ধারাবাহিকতা নেই আছে অস্থিরতা আর নির্ঘুম রাত জাগা। এই তুমি আর সেই তুমি এক নও। কখনই না। তোমার এঁকে যাওয়া স্বপ্নগুলো এখন অনেক বেশি সতেজ। চোখও বুজতে হয়…

আজ এখনি চাই

আজ এখনি চাই না হয় অন্যকোন দিন, যখন তুমি আমার চোখে স্বপ্ন দেখবে না তোমায় আমি হারিয়ে খুঁজবো। আমার আপন আঙিনায়, তুমি আসবে ফিরে হয়তো, কিন্তু ফিরে তাকাবে না। আমি তোমাকে ফিরে আনবো এই দিনে, যখন তোমায় আমি ভালোবাসি।

মোমের আলো

মোমের আলো খুব সুন্দর লাগে, আগুনটায় কেমন জানি মৃদু একটা ভাব। এই আগুনটা দেখলেই আমার হাত দিয়ে ধরে দেখতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় দু আঙ্গুলে নিভিয়ে ফেলতে, হাতের তালুতে আগুন নিয়ে আমার ক্ষমতা দেখাতে ইচ্ছে হয়। আর এই মোমটার ঠিক নিচেই কিন্তু অন্ধকার। কিছুই আর দেখা যায় না। ভেবেছিলাম কাল…

বৃষ্টিকে আমার হিংসে

বৃষ্টি হবে জানতাম, আমার মনের উঠোন ভিজবে নীরবে। গাছের পাতায় জলের স্পর্শ তোমার পায়ের নুপুর, ঝমঝম করে বেজে চলে। বৃষ্টির ফোঁটা তোমার অধর ছুয়ে যায়। আমি অপলক তাকিয়ে তোমায় দেখি। কি এক মায়া ভরা আলোয় তুমি আজ আলোকিত, বৃষ্টির জলে আজ তুমি স্নিগ্ধ। আমার ভালোলাগা তোমায় নিয়ে, তোমার অধর ছুয়ে…

সকাল শুরু হউক তোমার স্পর্শে

“চাইলেই তোমাকে কাছে পাবো না, এ কেমন পাগলামি ভালোবাসা কি তবে শাসন মানে?” তোমাকে মাঝে মাঝে এমন করে ভালোবাসতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় সকাল শুরু হউক তোমার স্পর্শে। ইচ্ছে হয় তুমিময় একটা একটা করে দিন কাটিয়ে দিতে। তোমার চোখের ভেতর গভীর একটা কিছু আছে, যার আসলে নাম দিতে পারিনি তা…

মাতাল হলেও পারিনা

গত কিছুদিনে জীবনে অনেক কিছু দেখলাম, জীবনকে চিনলাম একটু অন্যরকম করে। আমি না খুব বোকা। আমি ভাবতাম কি মানুষের জীবন হলো সোজা একটা রাস্তা চলেই যাবে চলেই যাবে। হাহাহা তা কি হয়? আঁকাবাঁকা রাস্তায় হেঁটে অনেক কিছুর স্পর্শ পাচ্ছি। আমার ভেতরে ভালো কিছু জিনিস শুরু হয়েছে নতুন করে। ভালো কিনা…

বৃষ্টি হলে আমি তোমাকেই ভাবি

অঝর ধারায় বৃষ্টি হচ্ছে, তুমি জানো বৃষ্টি আমি খুব পছন্দ করি। আরো জানো বৃষ্টি হলে আমি তোমাকেই ভাবি। আমার সব ভাবনাগুলো এই বৃষ্টির জলে ধুয়ে পরিশুদ্ধ হয়ে তোমার নামে ঝড়ে পড়ে। বৃষ্টি হচ্ছে হতেই থাকবে হয়ত, কিন্তু তুমি আমি কি আর এক হয়ে ভিজতে পারবো? আমাদের কি মনের বারান্দায় বৃষ্টির ছটা এসে ভিজিয়ে দিবে?…

ভালো লাগছে না

কিছুই আর ভালো লাগছে না। অনেকটা পথ পেড়িয়ে এসে কিছু না পেয়ে ফিরে যেতে পারছিনা। মানুষতো আমি, হয়তো কারো কাছে কুকুর বা বিড়াল বা তার চেয়েও নগন্য। কিন্তু বৃক্ষেরও প্রান আছে ব্যাথা পায়, কষ্ট হয় কেউ যখন তার ছাল চামড়া ছাড়িয়ে নেয়, পেরেক ঠুকে কষ্ট দেয়। আর আমি? এর কিছুই…

তোমার স্পর্শ থাকুক না সারাক্ষণ জুড়ে

দিন দিন অনেক দূরে চলে যাচ্ছে সমুদ্রের সীমা রেখা। বিস্তীর্ণ জলরাশি, গাঙচিল, অনেকগুলো পাখি, সাদা একটা আকাশ, ডিঙ্গি নৌকাগুলো মাঝি মাল্লাহীন হয়ে অনন্তযাত্রা অনন্তকালের দিকে। সব আজ ফিকে হয়ে যাচ্ছে। রঙহীন হয়ে জলের সাথে মিশে গেছে জলেরই রঙে। আকাশের আজ রঙ ছড়াবার রঙ নেই। গাঙচিল অজানায় উড়ে যায়। তার কন্ঠরুদ্ধ…

চাইলেই কি লেখা যায়?

চাইলেই কি লেখা যায়? চাইলেই কি হাঁসি আসে? বা আমার মনের সব কিছু বাইরে বেরিয়ে আসে? জল চেনোতো? জল কিন্তু মানুষের কষ্টের বহিঃপ্রকাশ। কান্না চেনো? আমি কাঁদতে পারি। তুমি পারো না। আকাশে যেদিন খুব কালো মেঘ হয় সেদিন তুমি আর আকাশে তাকাও না। তোমার ভাবনা কিসে? আকাশের কালো মেঘ ঝরে…

সে আমার আমি

আমি এখন হারিয়ে যাই তোমার রঙে। কেন এমন হয়নি আগে? কতযুগের প্রতীক্ষা শেষে তুমি আসলে। আমি কি? জানিনা। কিন্তু খুব করে জানি তুমি আজ ঠিক অন্যরকম সময়ে এলে। বইয়ের পাতায় অনেক লেখায় কখনো কখনো খুঁজে পেতাম; একটা মন একটা মনের মত হয়। মাঝে মাঝে হাসতাম এও কি করে সম্ভব? একটা মনের…

চির যৌবনা হরিণী

আমার মনের উঠোনে দেখা হয়েছিল এক চির যৌবনা হরিণীর সাথে কোন এক চন্দ্র রাতে জোস্নারা ঝরে পড়ে তোমার পায়ে শান্তি খুঁজে নেয়। কে তুমি? সে তুমি।

তবুও হেরে যেতে হয়

সকাল হলে সন্ধ্যার কালো নিমিশে মিলিয়ে যায় সন্ধ্যায় সেই কালো; ছায়া হয়ে আমার পিছু ধায় আর পারিনা, আর হারতেও চাই না তবুও হেরে যেতে হয়, তোমার চাওয়ায় আমার সুখ, আমার সব দুঃখ, ভুলেও আমি আর তা চাই না।

তোমার বারান্দায় বৃষ্টি ঝরে

এক জীবনের একটা হৃদয় আছে সেইখানে স্বপ্নরা বাসা বাঁধে জীবনকে আশা দেখায় জীবন চলে যায় স্মৃতিরা থমকে যায় তোমার বারান্দায় বৃষ্টি ঝরে আমার মনের উঠোন ভিজে যায়।

মনের রঙ্গে তোমায় এঁকেছি

ভেবে দেখো মনের রঙ্গে তোমায় এঁকেছি কি নেই সেথায় সোনালী আভাটুকু আর রুপালী আলো সব দিয়েছি ঢেলে তোমায় আঁকতে হবে এতো ছেলে খেলা না চাইলেই তো তুমি হবেনা অনেকটুকু রঙ্গে রাঙ্গাতে হবে তোমায় তাই তো মনের রঙ্গে এঁকেছি তোমায়

পরীক্ষা

আমার মনে পরে আজ থেকে ১৫ বছর আগে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমার চেয়ে আমার মায়ের টেনশন ছিল তখন অনেক বেশী। কলম ৪-৫টা, স্কেল, জ্যামিতি বক্স, বোর্ড, পেন্সিল কয়েকটা, শার্পনার কত কি যে প্রস্তুতি। মা আমার জন্য স্পেশাল করে পুজো দিত। বাবা আবার আমার কলম গুলো কাগজে লিখে লিখে গতি…

জুড়িয়ে নিতে চাই প্রান

আমার খুব মনে পড়ে ছোট বেলায় গ্রামে থাকার সুবাদে বাংলাদেশে যে ৬টি ঋতু আছে তা স্পষ্টতই বোঝা যেত। আর এখন ঠিক বোকা হয়ে যাই আসলে বাংলাদেশে কয়টা ঋতু? অবশ্য এই মুহূর্তে ৬ ঋতুর গুষ্টি কিলাই বৃষ্টিই চাই আগে বাকি সব ঋতু পরে হবে। প্রথম বৃষ্টিতে বাসার ছাদে গিয়ে ভিজে আসতে…

বৃষ্টি এলোনা

আজকে বৃষ্টি এলোনা তুমি এলে, অপেক্ষা ছিল না তুমি ছিলে, অপেক্ষাটা তোমার জন্য আমার সবকিছুই অন্য কোথাও শুধুই তোমায় চাওয়া সবশেষে তোমায় পাওয়া।

অবাক আমি

আমাদের দেশের মানুষের একটা কমন অসুখ আছে। আমরা খেয়ে খাবারের পাতটা উল্টে দেই মুহূর্তে। এদেশে পাকিস্থান বিদ্বেষী মানুষের সংখ্যা যতনা আছে তার চেয়ে বেশী আছে ভারত বিদ্বেষী মানুষ। একই সংখ্যায় আছে আমেরিকা, কানাডা, বা আরো অনেক উন্নতদেশ বিদ্বেষী মানুষ। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এই অপছন্দের দেশ গুলোই আছে পছন্দের…