পোড়া বিবেকের দুর্গন্ধ

শ্মশানের চারপাশে লাশের গন্ধ, বুক হাত দিয়ে দেখো মনটা অন্ধ। পোড়া বিবেকের সে কি দুর্গন্ধ, মনের জানালা সবটাই বন্ধ। মানবতা আর আছে কি বাকি? শিয়ালে শকুনে খামচা খামচি, রক্ত আর কাঁচা মাংশের ছড়াছড়ি। করছে ভুবন ধরি কাড়াকাড়ি। পাতের খাবার ছোঁ মেরে নেয়, রক্তের খুনি ঘায়েল করে দেয়। বিবেকের আজ নিশানা…

নদীতে তুফান এলে

নদীতে তুফান এলে বাঁধ ভেঙ্গে যায় মনের আকাশ কালো হলে কষ্ট ছুঁয়ে যায়। স্বপ্ন ছাড়া যায় কি বলো সামনে হেঁটে যাওয়া? তোমায় ছাড়া তুচ্ছ সবই, তুচ্ছ সকল মায়া চাঁদের আলো হউকনা যতই মুল্য কি বা তাতে? যে আলোতে যায় না দেখা মনের আঁধার যাতে। ইচ্ছেগুলো বড্ড আজব, পাখি হয়ে গাছে…

বুক পকেটে

বুক পকেটে একটা খাম রেখেছি টকটকে লাল রঙের তোমার গন্ধ মুড়িয়ে। যত্ন করে কবিতার শব্দ সাজিয়েছি, পংক্তি গুলো গুছিয়ে রেখেছি, আলতো স্পর্শে অক্ষরগুলো এঁকেছি। মাঝ রাত্রিরে চাঁদের আলোয় আমার স্বপ্নগুলো জোনাকির আলোয় ছড়িয়ে দিয়েছি একফালি কাগজে। সন্ধ্যা তারা বিলীন হলো বলে তোমাকে আপন করে পেয়েছি, খুঁজে পেয়েছি ভালোলাগার যুক্তি, যা…

আঙ্গুলের ফাঁকে মুঠো ভরে তোমাকে

দিনটা পেরিয়ে রাত যখন আঁধার ছড়ায় তোমার মায়ায় ডুবে থাকি ওষ্ঠঅব্দি, আঙ্গুলের ফাঁকে মুঠো ভরে তোমাকে নেবার প্রাণপণ চেষ্টা বারংবার। তোমায় ভেবে আনমনে ছবি এঁকে যাই। দুহাতে জড়িয়ে তোমার মায়া আপন করে নেয় হৃদয় জুড়ে, তোমার চোখে আমার প্রতিচ্ছবি খুঁজে বেড়াই কি গভীর সে জল, কি অথৈ সে জল, টলটলে জলে ভালোবাসার আকাশ দেখতে পাই,…

চুপচাপ চারিদিক

চুপচাপ চারিদিক, টুপ টুপ বৃষ্টি চারপাশে ভালো লাগা মনে দূর দৃষ্টি। ঝুমঝুম বৃষ্টি, নুপুরের ছন্দ মনে বাজে সারাক্ষণ, লাগছেনা মন্দ। সুনসান নিরবতা, তুমি আমি একা একা চোখে চোখে ভালোবাসা, চারিদিক ফাঁকা ফাঁকা। বোকা আমি, বোকা তুমি, প্রেম কি বুঝিনা চোখে চোখ রেখে বলি কিছুই তো খুঁজিনা। উন্মত্ত তুমি আমি, উত্তপ্ত এই মন ডুবে…

দেয়ালের কান আছে

দেয়ালের কান আছে, জ্ঞানীর মান আছে, ইলিশের কাঁটা আছে, বোয়ালের দাড়ি আছে, বেশি জ্ঞানী ভাবটা কম করে ধর হে ছোটখাটো ঝড় এলে ভেঙ্গে পড়ে যাবে যে। আমি, তুমি, সে মিলে কত কত ভাব নেই আসলে আমি কি? বুঝতে বা কাকে দেই? ক্ষমতার বড়াই আর লোভের লালসাতে লাখো কোটি পতি হবো মনের বাসনাতে। মনে কি আছে…

ভালোবাসি

ভালোবাসি শব্দটা কেমন জানি আত্মার সাথে সংযুক্ত যতোবার তোমায় ভালোবাসি বলি হুহু করে উঠে  বুক, কেঁপে উঠে আত্মা, শিরদাঁড়া বেয়ে নেমে আসে হিম শিতল রক্ত। কিন্তু বলতে পারার আকুতিও কি কম বল? অসহ্য সুন্দর একটা ভয় ভয় সুখ, শিহরিত হওয়া, চোখের মধ্যে এক প্রাচীন খেলা। টকটকে লাল রং হয়ে যাওয়া তোমার…

পূজিব তোমারে

আমি বুঝিনা কি এক মোহ আমাকে গ্রাস করেছে আমি খুঁজে পাইনা কোন কারন, হৃদয়ের ঘরে একটাই দরজা, সারাটা ঘরময় তোমার স্পর্শ আর সুবাস দেয়াল জুড়ে সব তোমার স্মৃতি, দুরন্ত রঙ্গের খেলা পেইন্টিং জুড়ে তোমার স্পর্শের পূর্ণতা জানালায় সুখ পাখি। অন্তর খুলে দেখছি তোমায় মুগ্ধ দুনয়নে। নীলাম্বরী সাজে তুমি অনন্যা, অপূর্ব।…

অনেকটা পথ একা

ভেবেছিলাম অনেকটা পথ একা হেঁটে যাবো ভেবেছিলাম একা একা বারান্দায় দাঁড়িয়ে কাঁদবো আকাশের চাঁদটা আমার হবে, আমার মনের উঠোনে সেই আলোতে ভিজবো আমি ওয়াসার জলের মত। ইচ্ছে হলে ট্যাপ ঘুড়িয়ে কান্নায় ভিজবো জলের সাথে। ছাদটাকে আমার মনে হতো, একা একা সময়ে, আমি অসহায়, আকাশটাকে সঙ্গী বানাতাম ইচ্ছে হলেই আমি একছাদ…

হৃদয়হীনা শহরে

ইট, কাঠ, দেয়ালের শহরে মাটির সোঁদা গন্ধ কই? প্রতিনিয়ত কান্না ছড়ায় কাল রাতে ফেলা আসা চাপা কষ্ট, ক্ষোভ আর আতঙ্ক, ভয়ঙ্কর ভাবায়। মানুষ আমি কি আছে আমার? কিই বা নেই? দেয়ালে ঘুরে ফিরে গিরগিটি স্বপ্নহীন, খুঁজে দেখো মানুষের তফাৎ কই? ডাস্টবিনে কালো কাক, ভাগারে খাবার খুঁজে, দিন এনে দিন খায়, মানুষের তফাৎ কই? বেলা শেষে…

প্রতিদিনতো ভালোবাসি

প্রতিদিনতো ভালোবাসি তোমাকে ভালোবাসি আজ না হয় আড়ি, খানিকটা মারামারি। সব সুখ ভুলে গিয়ে, সুখের অসুখ হবে রোজতো ভালোবাসি, আজ না হয় থাক না হাঁসি। তোমার চোখে স্বপ্ন দেখি আকাশটা রোজ আঁকি আজ থাকনা ভালোবাসা, কষ্ট নিয়ে দুরাশা। রোজ বিকালে চাঁদ দেখি সূর্যটাকে ফাঁকি দিয়ে রোজতো ভালোবাসি, আজ না হয়…

আমার ক্যানভাসে

এক আকাশের সবগুলো তারা তোমার নামে, চাঁদের সবটুকু আলো বিলীন হয় তোমাতে, জোনাক পোকা টুপ্টুপ জলে যায় অবিরত। মোমের আলো জেলে আমি ঠায় বসে একঘর আধার কি আলো হয় বলো? চার দেয়ালে তোমার আমার স্বপ্ন, একছুট দেয় ছাদ ছুঁয়ে আকাশে। মোমের আলো গলে যায় মন জেগে রয় তোমার গন্ধে ঘর…

সাহস’র সীমানা

আমার সাহস আর সীমানাটা আমি জানি। আমি নির্বাক নয় সবাক আমার ভাষা। আমার অনুভুতি আমার সম্পদ, আমার ভালোবাসা আমার তীব্র আকাঙ্খার এক সুচনা, জন্মান্তর ছুটে চলার গতি আমি পেয়েছি আমার আকাংখার খুব কাছ ঘেঁষে। একাকী হতে চাইনা একসাথে ওই যে দূরের পথ দেখছো হেঁটে যাবো, হাতের উপর হাতের তীব্র আলিঙ্গন মেঠোপথে…

বাঙ্গালী পৃথিবীর সবচেয়ে পচনশীল দ্রব্য

প্রশ্নঃ আমাদের মাঝে ঠিক কতজন মানুষ আছে যে তার নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে বা নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে? ঊত্তরঃ আমি সন্ধিহান; একজন মানুষও খুঁজে পাওয়া দুষ্কর মনেহয়। অবশ্য আমার সন্ধিহান হওয়াতে কারো কিছু যায় আসবে না। এমনটা মনে করার অবশ্য কারন আছে, ভেবে দেখুনতো যারা যারা নিজের…

দার্জিলিং ঘুরতে গিয়ে

ইচ্ছেটা অনেকদিনের, ঘুরতে যাবো দার্জিলিং ভারতের দ্বিতীয় ভূস্বর্গ। মেঘ, বরফের কোল ঘেঁষে আসা আর সাথে পাহাড়ের হাতছানি তো ছিলোই। সমস্যা খালি একটাই ভারতের ভিসাটা পাওয়া। খুব ঝামেলা হয় বাংলাদেশ থেকে ভিসা পেতে। যাই হউক প্রায় ৩ মাস আগেই ভিসার জন্য আবেদন করে রাখলাম। এবং শেষমেশ পেলামও। যাত্রার দিন ঠিক করলাম অক্টোবর…

এক চিলতে সুখ

এক চিলতে সুখ তুমি; আমার বার মাস, তোমার ছোঁয়া জুড়ে থাকে আমার আশেপাশ। গভীর মায়ায় জড়িয়ে রেখে আবেশ ছড়াও প্রানে, পাগল করা অনুভূতি তোমার দেহের ঘ্রানে। আমার নিজের সুখটুকু শুধুই তোমার চাওয়ায় সার্থক হতাম বেঁচে থেকে তোমাকে পাওয়ায়। চোখের দিকে তাকিয়ে থেকে হাঁটছি অবিরাম তোমার দেয়া সবচেয়ে প্রিয় আমার সেই…

চোখের নিচে কালো দাগ

চোখের নিচে কালো দাগ চেহারাকে যেমন মলিন করে দেয়, তেমনি বয়সকে বাড়িয়ে দেয় অনেক বেশি। আসল সৌন্দর্যকে লুকিয়ে ফেলে। যতই সাজগোজ করুন না কেন প্রফুল্ল দেখাবে না। অথচ একটু যত্ন আর সাবধানতা পারে সমস্যার সমাধান করতে। চোখ অনেক স্পর্শকাতর একটি জায়গা। তাই প্রাকৃতিক উপায়ে তার পরিচর্যা করা ভালো। এতে দাগ…

প্রথম প্রেম

আমার খুব মনে আছে যখন ক্লাস নাইনে পড়ি, প্রথম প্রেমে পড়লাম। খুব সিরিয়াস প্রেম। না খেয়ে না দেয়ে, খেলাধুলা বন্ধ করে দিয়ে বন্ধুদের সাথে সময় না কাটিয়ে চুটিয়ে প্রেম করতে থাকলাম। সে কি মোহ, সে কি প্রেম, কি যে ভালো লাগার অনুভূতি, শিহরিত হতেও শিখে গেলাম। স্বপ্ন দেখতে শিখলাম সেই…

খোঁপার ফুল

তোমার কানের দুল আর তোমার খোপার ফুল মেঘের চেয়েও অনেক বেশি কালো তোমার চুল। তোমার চোখের তারায় আমি আমার আকাশ সাজাই তোমার কন্ঠের ধ্বনি আমি মন মন্দিরে বাজাই। তোমার ঠোঁটের ছোয়ায় আমি জীবন ফিরে পাই একটুখানি স্পর্শ পেলেই স্বপ্নে ফিরে যাই। তোমার স্পর্শ আমার মাঝে সর্বক্ষণই চাই চোখ বুজেছি তোমার খোঁজে, পেয়েছিতো…

বিশ্বাস

চায়ের মধ্যে যখন স্বর ভাসে সে চা পান করার একটা আলাদা মজা আছে। স্বর দেখে মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নেয়, গরুর দুধের চা পান করছি। যদিও হয়ত সে দুধ গরুর না গুড়া দুধ, তবুও অনেকটা সময় ধরে জ্বাল দেয়াতে তা গরুর দুধের রঙ ধারন করেছে। আবার একদিন শুনলাম ঢাকায়…

ইশ ছিল বলেই

“ইশ” – এই আফসোস জনিত শব্দটি একটা সময় বাংলাদেশ দল যখন মোটামুটি খেলতে শিখেছে বা আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছে তখন অনেক বেশী করে উচ্চারিত হতো আমাদের মুখে মুখে। যেমন; ইশ যদি আজকে আশ্রাফুল আর ২০টা রান বেশী করতো? ইশ আজকে যদি পাইলট এমন করে অস্থির হয়ে আউট না হয়ে যেত…

হ্রদয়ের দুয়ার

হ্রদয়ের দুয়ার খুলে দেখাতে চাই কতটা সমুদ্দুর নিয়ে অপেখায় আছি আকাশ যেখানে তুচ্ছ আমার গভির ভালোবাসা পেতেছি আজ তোমার তরে বিন্দু বিন্দু করে তোমায় দিলাম যতন করে রেখো মনের মাঝে। আকাশে তাকিয়ে তবে আমায় খুঁজে পাবে তারার কাছাকাছি চোখ মেলেও চারাপাশে আমার ছোয়া পাবে গভির মনোযোগে আমি থাকবো হেথায় চাঁদেরহাট…

তুমি চাইলেই

তুমি চাইলেই মন খারাপের বালাই হয়ে যায়। তুমি চাইলেই যখন তখন আধার নেমে যায়। সকাল থেকে সন্ধ্যে নামার সময় বুঝিনা। রাত্রি জেগে চাঁদের আলো আরতো খুঁজি না। আমার আকাশ জুড়ে আছো তুমি একটা চাঁদ। আমার ভালোবাসা টুকু পরিপূর্ণ নিখাদ। আমার পরাণ পাখি তুমি আমার হিয়া। সবটুকুই নিয়ে যাও আমারে নিয়া।…

নীল

তুমি আমার একটাই আকাশ নীল খুঁজে নেবার তুমি আমার একটাই কারন শিহরিত হবার তুমি একটা প্রজাপতি বিশাল সবুজে নীল জলে এক জলপরি তুমি নীলাম্বরী সাজে আমার দুয়ার খুলে দিলে তোমার দেখা পাই চার দেয়ালের মাঝে থেকে তুমি যেন নাই এই চোখের মনি জুড়ে তোমার ছবি আঁকা চাঁদটা অনেকটাই তোমায় ছাড়া…

নির্লজ্জ কষ্ট

মাঝে মাঝে চারপাশটা ভীষণ শূন্য মনে হয় আকাশকে বর্ণহীন সাদামাটা লাগে, শীতের মাঝখানে যখন প্রকৃতি বর্ণ হারায়, গাছের সবুজ হয় লালচে রঙের মন মরা, শূন্য দেয়ালে গিরগিটি একা একলা হেঁটে যায়। তখন বুঝতে পারি, তোমার মন খারাপ, তখন বুঝতে পারি কি যেন নেই। হতাশা ভর করে, খুঁজে পাইনা নীলচে রঙের…

মায়া চোখে

তুমিময় হয়ে থাকছে এ মন থাকছে আজীবন, মায়া চোখে, মায়া হরিণী হৃদয় করেছ হরণ খুঁজে দেখ, তোমার হৃদয়ে আমার বাস তোমার কাজল কালো চোখে দীঘির গভীর জল, আমি ফাল্গুন দেখি তোমায় দেখার পর রঙের খেলা মেতে উঠে তোমার স্পর্শে বসন্ত এসে ধরা দেয় তোমার আলিঙ্গনে। তুমি আমার একলা আকাশে একটা চাঁদের আলো।…