নীল

তুমি আমার একটাই আকাশ নীল খুঁজে নেবার
তুমি আমার একটাই কারন শিহরিত হবার
তুমি একটা প্রজাপতি বিশাল সবুজে
নীল জলে এক জলপরি তুমি নীলাম্বরী সাজে
আমার দুয়ার খুলে দিলে তোমার দেখা পাই
চার দেয়ালের মাঝে থেকে তুমি যেন নাই
এই চোখের মনি জুড়ে তোমার ছবি আঁকা
চাঁদটা অনেকটাই তোমায় ছাড়া ফাঁকা
এতো বড় আকাশে একটা চাঁদ কি পারে
আলো দিতে তোমার মত করে?
তুমি পূর্ণিমা আমার চন্দ্র রাত্তির
খোলা মাঠে সবুজ ঘাশে আমার আসে পাশে
হাতের উপর হাত রেখে দিব্বি বারো মাস
ঠোঁটের কোনে মিষ্টি হাঁসি মায়ায় ভরা চোখ
স্পর্শ আর কাছে থাকা অনন্তকাল জুড়ে
আমার বুকে রেখেছি তোমায় হৃদয়টা মুড়ে।

(Visited 1 times, 1 visits today)