মাঝে মাঝে চারপাশটা ভীষণ শূন্য মনে হয়
আকাশকে বর্ণহীন সাদামাটা লাগে,
শীতের মাঝখানে যখন প্রকৃতি বর্ণ হারায়,
গাছের সবুজ হয় লালচে রঙের মন মরা,
শূন্য দেয়ালে গিরগিটি একা একলা হেঁটে যায়।
তখন বুঝতে পারি, তোমার মন খারাপ,
তখন বুঝতে পারি কি যেন নেই।
হতাশা ভর করে, খুঁজে পাইনা নীলচে রঙের আকাশটাকে
রংহীন আকাশে খুঁজে বেড়াই তোমার প্রতিচ্ছবি।
স্বপ্নগুলোকে আবার ঢেলে সাঁজাই,
কষ্টগুলো কেমন জানি বেখেয়ালি,
বড্ড বেয়ারা বারবার আমার কাছে ফিরে ফিরে আসে।
আমি চাইনা; তবুও নির্লজ্জ কষ্ট।
তোমাকে অনেক বেশি ভালোবাসি
বারবার তাই তোমার মুখ শুন্যে ভাসে।
বুকে হাত রেখে আজ আমি তোমাকে ছুঁতে পারি,
চাইলেই তোমার আলিঙ্গনে জড়াতে পারি,
সহস্র প্রহর তোমার চোখে সূর্যাস্ত দেখি,
অপেক্ষা তোমার জন্য অল্প একটু মনে হয়।
(Visited 1 times, 1 visits today)