আমার ক্যানভাসে

এক আকাশের সবগুলো তারা তোমার নামে,
চাঁদের সবটুকু আলো বিলীন হয় তোমাতে,
জোনাক পোকা টুপ্টুপ জলে যায় অবিরত।
মোমের আলো জেলে আমি ঠায় বসে
একঘর আধার কি আলো হয় বলো?
চার দেয়ালে তোমার আমার স্বপ্ন,
একছুট দেয় ছাদ ছুঁয়ে আকাশে।
মোমের আলো গলে যায় মন জেগে রয়
তোমার গন্ধে ঘর ভর্তি আবেশ
চারপাশ জুড়ে পাহারায় আছে
আমি এক অতৃপ্ত প্রেমিক আজো তৃষ্ণার্ত
তোমার বুকে চুমু খেয়ে তৃপ্ত হই।
আলো, সুখ আর স্বপ্ন ধরা দেয়
তোমার মনের রঙ্গ আমার ক্যানভাসে।।

(Visited 1 times, 1 visits today)