তুমি চাইলেই

তুমি চাইলেই মন খারাপের বালাই হয়ে যায়।
তুমি চাইলেই যখন তখন আধার নেমে যায়।
সকাল থেকে সন্ধ্যে নামার সময় বুঝিনা।
রাত্রি জেগে চাঁদের আলো আরতো খুঁজি না।
আমার আকাশ জুড়ে আছো তুমি একটা চাঁদ।
আমার ভালোবাসা টুকু পরিপূর্ণ নিখাদ।
আমার পরাণ পাখি তুমি আমার হিয়া।
সবটুকুই নিয়ে যাও আমারে নিয়া।
তুমি আমার সবুজ বনে পাহাড়ি ঝর্না।
তুমি আমার শতরঙ্গি রংধনু বর্না।
চোখ বুজে আজ তোমায় দেখি চোখ খুলেও তাই।
বুকের মাঝে হঠাত করে কিছু একটা নাই।
হাতটা বুলাই বুকের উপর তোমায় খুঁজি বলে।
এইতো সময় ভালোবাসার যেওনা চলে।

(Visited 1 times, 1 visits today)