নীল

তুমি আমার একটাই আকাশ নীল খুঁজে নেবার তুমি আমার একটাই কারন শিহরিত হবার তুমি একটা প্রজাপতি বিশাল সবুজে নীল জলে এক জলপরি তুমি নীলাম্বরী সাজে আমার দুয়ার খুলে দিলে তোমার দেখা পাই চার দেয়ালের মাঝে থেকে তুমি যেন নাই এই চোখের মনি জুড়ে তোমার ছবি আঁকা চাঁদটা অনেকটাই তোমায় ছাড়া…

নির্লজ্জ কষ্ট

মাঝে মাঝে চারপাশটা ভীষণ শূন্য মনে হয় আকাশকে বর্ণহীন সাদামাটা লাগে, শীতের মাঝখানে যখন প্রকৃতি বর্ণ হারায়, গাছের সবুজ হয় লালচে রঙের মন মরা, শূন্য দেয়ালে গিরগিটি একা একলা হেঁটে যায়। তখন বুঝতে পারি, তোমার মন খারাপ, তখন বুঝতে পারি কি যেন নেই। হতাশা ভর করে, খুঁজে পাইনা নীলচে রঙের…

মায়া চোখে

তুমিময় হয়ে থাকছে এ মন থাকছে আজীবন, মায়া চোখে, মায়া হরিণী হৃদয় করেছ হরণ খুঁজে দেখ, তোমার হৃদয়ে আমার বাস তোমার কাজল কালো চোখে দীঘির গভীর জল, আমি ফাল্গুন দেখি তোমায় দেখার পর রঙের খেলা মেতে উঠে তোমার স্পর্শে বসন্ত এসে ধরা দেয় তোমার আলিঙ্গনে। তুমি আমার একলা আকাশে একটা চাঁদের আলো।…

আর কত

আর কত ভাবে তোরা বুঝিয়ে দিবি এ দেশ আমার না আর কত ভাবে আঘাত করে আমাকে জানান দিবি তুই পর আর কত বার শুনতে হবে হেই তুই মালুর সন্তান আর কত দিন তোর মুখ থেকে অনর্গল খই ফুটবে আমরা বিধর্মী আর কত লাথি দিলে সকল মায়ের গর্ভপাত শেষ হবে আর…

বিষাক্ত নিঃশ্বাস

ঘুন পোকায় খেয়ে গেছে বিবেক। নিচু হতে হতে ঘসেরাও নাগাল খুঁজে পায়না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে বিভক্ত মনুষ্য বিবেক। জাত পাতের আজ চরম মূল্য চারিধারে। বিষদাঁত ছোবল মারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আগুন গরম বিষাক্ত নিঃশ্বাস জালিয়ে দিচ্ছে সব। ছারখার চারদিক ধ্বংসের খেলায় মত্ত। রক্তের রঙ অস্বীকার করে শকুনের দল, পাঁজর ছিঁড়ে…

পাল্টে যাবার খেলা

রাত জাগা তারাগুলি আকাশের গায়ে লেপ্টে থাকে। চাঁদের আলোয় সন্ধ্যে বেলায় দেয়ালের রং পাল্টে যায়, আকাশের রং ভীষণ ভাবে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। নীল রং আজ ফেরিওয়ালা আকাশটা তাই ফিকে, সাদা রঙের কদর কমে কালোর আলোয় ভরে গেছে, আশে পাশের অন্ধকারে ছেয়ে গেছে একুল ওকুল। বড্ড বেশি খামখেয়ালি দখিনা বাতাস আজ, দিনের…

তারা আর চাঁদের সাথে সন্ধি

তুই আমার রাত জাগা তারা আর চাঁদের সাথে সন্ধি। বাইরে তাকিয়ে দেখ কি সুন্দর আলো, স্পষ্ট তোর গা বেয়ে চাঁদের আলো নেমে যাচ্ছে। আমি দু হাত পেতে সে আলো ছুঁতে চাই, ঝরনার মত বেয়ে যায় সেই আলো, তোর শরীর স্পর্শ করে। আমি অধম, আমি একা তাই, সেই আলো আমার করে নিতে…

দিগন্তের শেষ রেখায়

অবারিত সবুজের মাঝে আমি আজ হেঁটে যাই ক্লান্ত হয়ে মাথার উপর এক বিশাল আকাশ উপহাস করে একঝাক পাখি উড়ে যায়, ডানা ঝাঁপটায় অনিচ্ছায়। সূর্যের প্রখর তাপে আমার ক্লান্তি, একাকিত্ত হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় মধ্য দুপুর। আমি হেঁটে চলেছি অগুনতি মাইল পথ সীমাহীন কিনা জানিনা? এক হরিণীর খোঁজে তৃষ্ণার্ত এই…

তুমি আর তোমার উষ্ণতা

তুমি রক্তে আমার কাঁপন ধরাও উষ্ণতা দিয়ে তুমি হাসি মুখে সুখ এনে দাও দুঃখ গুলো নিয়ে। আমি তোমার খোঁজে হাজার ক্রোশ হেঁটে যেতে পারি সূর্যের সাথে তোমার জন্য দিতে পারি আড়ি। চাঁদের আলোয় তোমায় নিয়ে হিংসে করতে চাই এত সুখ তোমার স্পর্শে  আর কোথাও নাই। জোনাক পোকার আলো দিয়ে ঘর…

অস্থির এই মন

কই থাকো তুমি আমার মনের আড়াল হয়ে? কত কষ্ট আমি যাচ্ছি যে সয়ে। একটুকু চোখের আড়াল হলে, মনে হচ্ছে যেন জানটা যাবে চলে। কাল থেকে তোমার দেখা নাই, আমি জানিনা আমি কোথায় যাই? কি যে হয় বুকের ভেতরটায় মনটা হুহু করে ছুটে যায় অজানায়। আর পারিনা নিতে আমি কষ্ট আমি…

তুই কি জানিস?

তুই কি জানিস তুই এক স্বপ্নে দেখা লাল গোলাপের পাপড়ি? তুই কি জানিস তুই আমার দিন বদলের সঙ্গী? তুই কি জানিস তুই একটা সত্যিকারের আগুন? আমি পোকার দলে মিশে গিয়ে আগুনে ঝাঁপ দেই। তুই কি জানিস তুই সকাল বেলার পাখির ডাক? তুই কি জানিস তুই কথা বলিস বলে আমি তন্ময় হতে…

ভালোবাসা বাধাহীন

তুই ছুঁয়ে দিলে সব নীল হয়ে যায় জানিসতো নীল ভালোবাসার রং? তোর রঙে রাঙ্গিয়ে দিলাম এই পৃথিবী, আমার আপন ভুবন আজ ভালোবাসার রঙে রাঙ্গিয়ে দিয়েছি। আমার আপন ঘরের প্রতিটি দেয়ালে আজ তোর অনুভুতি ছড়ানো। প্রতিটি ইট তোর স্পর্শ পেয়ে আজ মাতাল, আমি সেই ইটের দেয়ালে স্বপ্ন বুনি। তুই আছিস থাকবি…

ঝিঁঝিঁ পোকা

তুমি আমার পাশে একটু খানি বসিয়া থাকো তোমার কপোল ছুঁয়ে দেখবো আমি চন্দ্র টিপের আলোয়, কাঁঠাল চাঁপা গাছের নিচে জোনাক পোকার মেলা টিপটিপ আলোরা সব ছন্দময় খেলা। রাতের মায়াবী নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকা ডেকে যায় অবিরত, দূর থেকে ভেসে আসা খেঁকশিয়ালের ডাক ওই দূরে আবার চৌকিদারের লাগাম ছাড়া হাঁক।

একটা নিস্তব্দ রাতের অন্ধকারে

একটা নিস্তব্দ রাতের অন্ধকারে আমি এক মাঝিহীন নৌকোতে বসে একা। ভাবছি তোমার কথা। কতটা পথ গেলে বল জীবনকে পাড়ি দেয়া যাবে? আমি চাই প্রতিটা পদক্ষেপ মেপে নিতে, আমি পুরোটা উপভোগ করতে চাই। আমি আসলে জীবনের মানে খুঁজছি। আমি আসলে কে, কি চাই বা কোথা থেকে এসেছি তাই বোঝার চেষ্টা করছি।…

ছন্দ

আমার হিয়ার মাঝে বসত তোমার সঙ্গী হয়ে আমার জীবনেও পন করো না তুমি আমায় ছেড়ে যাবার। তোমার চোখে আকাশ দেখি, স্বপ্ন বুনি আমি জীবন নাকি এমনই হয় জানেন অন্তর্যামী। আমার ভালো লাগার ক্ষণে সকল আলো তুমি জানতে চেও কত ভালোবাসি তোমায় আমি। জানতে পেলে কষ্ট হবে আগে কেন পাওনি বারংবারই…

সকল সুখের প্রদীপ আমি জেলে যাই

আমি বারে বারে তোমার পানে ফিরে ফিরে চাই তুমি এলে না কেনো এলে না আমি তাই খুজিবারে যাই। তোমার জীবনের সকল সুখ আমি হইবারে চাই তুমি দিলে না আর দিলে না, আমি চাই আমি দিনমান প্রান খুলিয়া আশায় আশায় রই, তুমি হবে মোর হবেই জানি জীবনের সকল ইচ্ছে তুমি। সকল…

কথার ছলে দিব্বি আমি তোমার হয়ে গেলাম

কালো মেঘ জমেছে আকাশের গায়ে উড়ু উড়ু মন নিয়ে ছুটে চলে অবিরত। এই প্রান্ত ছুঁয়ে, ঐ প্রান্ত খুঁজে নেয়, কানামাছি খেলার ছলে রঙ বদলায় যখন তখন, সাধ্যি কার ঠেকায় তাকে। মনের আকাশও আজ থমকে আছে এই বুঝি নামলো বলে, উঠোন ভিজিয়ে থইথই জল, টলমল জল চোখের কোনে। বড্ড বেশি বেখেয়ালি,…

দিগন্তের ওই রেখায়

কল্পনায় বসে বসে তোমার ছবি আঁকি আনমনে অনুক্ষণ তোমার পানেই চেয়ে থাকি। তুমি এক সাহসী সুন্দরী প্রিয়তমা তুমি এক হৃদয় হরিণী ভালোবাসা করেছ জমা। আমার সবটুকু ভালোবাসা তোমার তরে তোমার জন্য এই প্রান আমার আগেও বা পরে। তুমি আছো থাকবে দিগন্তের ওই রেখায় আমি এক খুদ্র বেসেছি ভালো তোমাকে প্রথম…

চকচকে শহরের কান্না

ঝাঁ চকচকে এই শহরে ঘুমিয়ে আছে মানুষ চার দেয়ালে থমকে আছে সকল মনের ফানুস। ইট পাথরের দেয়ালগুলো উঁচু থেকে উঁচু সময় গুলো পাগলা ঘোড়া ছাড়েনা যে পিছু। স্বপ্নগুলো থমকে আছে হাজার চাপের ভিড়ে ভাবনাগুলো ভিড়ে না আর জীবন নদীর তীরে। রঙগুলো আজ বড্ড ফিকে ঝাপসা হয়ে আছে সাদা কালো তীব্রতর বাকি সবটাই…

আমি হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখি

রাতের আঁধারে চাঁদের আলোয় আমি তোমাকে দেখি, সবুজ গাছের সবুজ পাতা রুপালী সবুজ হয়ে রয়, আমি তোমাকে দেখি; রুপোলী রং ঝকমকিয়ে উঠে। নিশাচর চারপাশে ওতপেতে, জোনাকীর ঝিকিমিকি আলো, ডানা ঝাঁপটায় ওই দূরে, আমি তোমাকে দেখি। গাছের পাতার ফাঁকে ছোপ ছোপ আলোর খেলা, পাখিরা ভীত হয়ে দূরে উড়ে যায়, হুতোম পেঁচার ডাক, রাতের…

আমি পারবোনা তুমি ছাড়া

আমি চাইলেও এখন আর তোমাকে ভুলে যেতে পারবো না। আমি চাইলেও এখন আর হাঁসিটুকু মুছে ফেলতে পারবো না। আমি চাইলেও এখন আর শব্দগুলো এড়িয়ে যেতে পারবো না। আমি চাইলেও এখন আর তোমার তাকিয়ে থাকা হারিয়ে ফেলতে পারবো না। আমি চাইলেও এখন আর তোমার চোখের ভাষা উপেক্ষা করতে পারবো না। আমি…

তোমাকে খুঁজে পাবার আশায়

আমার লক্ষ জন্মের বিনিময়ে তোমার খোঁজে আমি খুঁজে খুঁজে অনন্তকালে সবুজ প্রান্তর, আকাশের শেষ সীমানা আর হেঁটে হেঁটে পাড়ি দেয়া মরুর প্রান্তর, এ সবই হয়তো কথার পেছনে ছুটে বেড়ানো, কিন্তু জেনো; হৃদয়ের একটা খোলা প্রান্তর আছে, অনেকটা পথ পাড়ি দেবার সাহস আছে, চোখ বুজে হাজার ক্রোশ পাড়ি দেবার ইচ্ছে ও  আছে। এক বিন্দু…

আমার চোখের কোনে

মনরে শুধাই তুই থাকিস কেন দূরে? একটু কাছে এসে যাস কেন সরে? আর যে পারিনা নোনা জল ভরে আছে আমার চোখের কোনে অসহায় হয়ে চেয়ে থাকা; এক নিয়ম যেন। রোজ হচ্ছে হবেই হয়ত। ক্ষণিকের একটু খানি আলোর ঝলকানি চারপাশে সুখ ছড়িয়ে দিয়ে যায়। অনেকটা সময় আবেশ ছড়িয়ে থাকে, আমি কষ্ট…

অসাধারন বাংলাদেশ

অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন। এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির…

রাতের কালো

কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে আমার মন সকাল বা সাঁজ, দিনের আলোয় আবছা আঁধার রাতের কালো, পূর্ণিমায় উধাও একটা গান পাখি কিনে আনবো, কান্না হলে সুখে বা তোমার মনের রঙ পাল্টে গেলে; আমার আলো ছড়ানো বারান্দায় একা পাখি বসে গান শুনাবে তোমার আকাঙ্খায়। আমি সেই কবেই হার মেনেছি তোমার কাছে…

উন্মাতাল এক পাগলপারা প্রান

সারাটা রাত তোমার খোঁজে চাতক পাখি জেগে রয়, তোমার একটুখানি ছোঁয়া পেতে এই মন উচাটন, একটা শূন্য খাঁচায় তোমার প্রেমের টানে, অস্থির উন্মাতাল এক পাগলপারা প্রান, তোমার স্পর্শ খুঁজে পেতে তোমার চোখের নেশায় টালমাটাল আমার এই অন্তর তোমার হৃদয়ের তরে আমি ঠায় দাঁড়িয়ে তোমার মনের দরজায় আশ্র্য খুঁজি তুমি হাত…

আমি চাতক

তোমার অধর ছুয়ে নামলো বলে এ সন্ধে আমার তুমি আর আমি তফাত শুধু নিশ্বাস এ একটাই রক্ত মাংশের শরীর, চিন্তারা আজ বক পাখি, সন্ধে নামলে আর ফিরে আসেনা উড়ে যায় সেই সুদুরে জল বা খোরাকি খুঁজতে। আমি চাতক ঐ চাহুনির, বাহুডোর, টকটকে লাল ঠোট যুগল বা রক্ত করবি। তোমার খোপায়…

বদনাম

অস্থির আমার এই মন তোমার খোঁজে, দ্বিধাতে আমি সে আমায় বোঝে কিনা বোঝে! অনিশ্চিত হতে গিয়েও নিশ্চিত হয়ে যায়, তোমার প্রেমে পরেছি বলে বদনাম রটে যায়। যাক না আমার কি? বদনামে কি হয়? লোকে যা বলার বলুক তাতে আমার কিসের ভয়? তোমাকে ভালোবেসে পাগল এই মন রাত্রি দিন ভাবছি তোমায় সারাক্ষণ।…

নরম মাটির সূচনা

অসহ্য এই ইট পাথরের দেয়ালে ডুকরে কাঁদে; আমাদের আবেগ, ইচ্ছে আর পাওনাগুলো হতাশারা সব ফিরে ফিরে আসে সেই দেয়ালের আঘাতে। যন্ত্রনা বড় কষ্ট দেয়, শান্তি তাই ফাঁকি দেয়; মনের মেঘ কালো থেকে ঘোর কালো আজ। কান্নারা ডুকরে কাঁদার কোন জায়গা খুঁজে পায়না। ছোট্ট একটুকরো মাটিতে দোদুল্লমান প্রান; কোথায় কখন পা…

কথোপকথন

তোমার কাছে আমি চেয়েছি একটা তারা ভরা রাত চাঁদের আলোয় স্বপ্নের কথোপকথন, সাদা সাদা মেঘেদের ভেসে চলা, জোনাক পোকার আলোর চুকোচুরি, রাতের পাখির ক্লান্ত ডানা জাপটানো, আর শেয়ালের ডাক, এই বিশাল শূন্য রাতে চেয়েছি তোমার আমার স্বপ্নের সাঁকো বাঁধতে। কাশবনে সাদা ফুলে ছেয়ে গেছে তোমার অঙ্গ সবুজের হাতছানি দিয়ে ডাকে বিশাল…

আজ তোমার মন খারাপ

আজ তোমার মন খারাপ, কষ্টে আছ খুব আকাশের কালো মেঘে জানিয়ে দিয়ে বার্তা। তোমার মনের বারান্দায় ঠিক আমি আছি তোমার সাথে সঙ্গী হয়ে, একা নও তুমি সব দুঃখ, সুখ আর মনের উঠোনে আমি ঠিক এক হয়ে তোমার সাথে ভিজে যাবো, কষ্টের নোনা জলে। খুব যখন ঝড় বয়ে যায় দেখো তোমার…

তার আগে আমি তোর হতে চাই

তুই আমাকে নিয়ে যা সেই অচিনপুরে যেথায় গেলে আমার ভেতরের আমিটা তুই হয়ে যাবি। তোর স্পর্শ আমাকে তোর করে দেবে, তোর দেহের প্রতিটা শিরা উপশিরায় আমি বয়ে যাবো, তোর বক্ষে আমাকে ধারন কর দেখে নে আমার অন্তর, লুকিয়ে রেখেছি কি তাও খুঁজে নে। তোর জন্য এই জান প্রান উজাড় করে…

পাগলী আমার

তুমি একটা পাগলী আমার, একটা সোনাপাখি তুমিময় আমার জীবন, সাথে দুইটি আঁখি। টিয়া, প্রিয়া, ময়না পাখি, মিলি আমার নীলা সারাটাক্ষণ আমার আছো আগেও যেমন ছিলা। চাঁদের চেয়েও সুন্দরী তাই দেখে থাকি রোজ হাজার ফুলের মালা গেথে জুঁই, বেলী আর রোজ। লক্ষ কোটি তারা আমি তোমার নামে নেবো সূর্যটাকে তোমার খোঁজে দূরে পাঠিয়ে দেবো।…

আকাশ ছুঁয়ে

পাহাড়ি ঝর্নার মত অবিরত বয়ে চলেছ আমার জীবনের নৌকার গুলুই স্পর্শ করে। তুমি বয়ে যাও বলেই এতো অঝোর ধারায় কাঁদতে পারি, দাড় বেয়ে যাবো বলে কঠিন মনকে বশ মানাতে পারি। আমি বাঁধন ছাড়া নদীর কিনারা ঘেশে যাবো বলে বায়না ধরিনি। যদি যেতেই হয় কেনো মাঝ দরিয়ার পাগলা স্রোতের সাথে সন্ধি…

তুমি আমার অষ্টাদশী

তুমি আমার অষ্টাদশী এক অরণ্যের রানী, সবুজ সবুজ গাছের ফাঁকে তোমার চোখের খেলা তুমি চেয়ে থাকো, আমার মাঝে ঝরনা বয়ে যায়। তুমি হেঁটে যাও, এক মোহময় আবেশ ছড়িয়ে যায়। গাছের পাতা তুমি, আলতো করে ঝরে পড়, আমি দু হাত ভরে তোমাকে আমার করে নেই। প্রতিবার পাতা ঝরে আমি হাত পেতে…

চন্দ্রস্নান

চন্দ্রস্নানে যাবো তোমার সঙ্গে আজ অপূর্ব সুন্দর, অসহ্য আর নেশা ধরানো চাঁদ। রূপোলী আলোয় আলোকিত ধরণী নেশা ছড়িয়ে দিয়ে যায় অরণ্যে। নিজের রঙে আজ রাঙিয়েছে সব সমুদ্দুর আর পাহাড়ের চূড়া। তুমি আর আমি প্রেমের কাব্য নিয়ে সাত জন্মের প্রতিজ্ঞা বুকে ধরেছি। চাঁদের আবার রূপ হয়? তোমাকে দেখার পরে। চাঁদের আবার…

অস্পৃশ্য অনুভুতি

অনন্তকাল জেগে থাকার প্রত্যয়ে তোমাকে খুঁজে নিয়েছি। চাদের আলো বা সূর্যের তেজ, তোমার মুখছবি আমি চেয়ে দেখেছি। অসীম এই পথ যদি শেষ না হয়? তোমার হাত ধরে হেঁটে যাবো লক্ষ কোটি মাইল। তবুও তুমি আমার, সমুদ্দুর বা অরন্যের মাঝে, আমার হৃদয় জুড়ে মেঘের ফাঁকে আলো তুমি। আমার স্মৃতিগুলো জীবন পায় তোমার ছোঁয়াতে।…

মাঝ রাতে

এখনো জেগে আছি তোমার প্রতীক্ষায় মাঝ রাতে চুপচাপ চারিদিক তোমার খোঁজে আমার এই মন জেগে রবে হাজার বছর।

পারছিনা থাকতে

আমি আর পারছিনা থাকতে তোমাকে ছাড়া বুকটা কেমন হুহু করে মনটা পাগল পারা। চোখের কোনে জল জমেছে ঝরছে টুপটাপ সন্ধ্যে বেলায় বৃষ্টি হবে ঝরবে ঝুপঝাপ। মনের আকাশ কালো হলো মেঘ করেছে কবে তোমার আমার দুই কালোতে বৃষ্টি ঠিকই হবে। আর পারিনা থাকতে আমি এই তোমাকে ছাড়া আমার মনের আকাশটাকে দিচ্ছে…

মনের রঙ্গে তোমায় এঁকেছি

ভেবে দেখো মনের রঙ্গে তোমায় এঁকেছি কি নেই সেথায় সোনালী আভাটুকু আর রুপালী আলো সব দিয়েছি ঢেলে তোমায় আঁকতে হবে এতো ছেলে খেলা না চাইলেই তো তুমি হবেনা অনেকটুকু রঙ্গে রাঙ্গাতে হবে তোমায় তাই তো মনের রঙ্গে এঁকেছি তোমায়

আমি চাঁদকে দেখে ঠাট্টা করি

অসীম পথ আমি হেঁটে যাবো আমি জানি সেইখানে গেলেই তোমায় পাবো। আমার আমিটা আমার সাথেই আমার জন্য অপেক্ষায় আমি ছুয়ে দিতে যাবো তোমার সিঁথি, তোমার অন্তর আর অধর। আমি তোমাকে আমার মাঝে কবেই আপন করে নিয়েছি। আমার আত্মার আত্মীয় করে বেঁধে নিয়েছি আপনার সাথে। তুমি কবির কবিতার শব্দ, ছন্দ কেটে…

এক ফালি রোদ

সকালের এক ফালি রোদ এসে তোমায় মনে করিয়ে দেয়। প্রতি ভোরে তোমার আমার সূর্য স্নান। চোখের কোনায় লালচে আলোর খেলা, তোমাকে ছুঁতে গিয়েও ফিরে আসা, অস্পৃশ্য এক ভালো লাগার খেলা, সূর্যটা বড় বেশি বেয়াড়া, রোজ আসে ছুঁয়ে দিতে তোমায়; ওর নাকি তোমায় না ছুঁলে সকাল হয় না কি যে মায়াবী…

অসহ্য এক সুন্দরী তুমি

অসীম পথ আমি হেঁটে যাবো আমি জানি সেইখানে গেলেই তোমায় পাবো। আমার আমিটা আমার সাথেই আমার জন্য অপেক্ষায় আমি ছুয়ে দিতে যাবো তোমার সিঁথি, তোমার অন্তর আর অধর। আমি তোমাকে আমার মাঝে কবেই আপন করে নিয়েছি। আমার আত্মার আত্মীয় করে বেঁধে নিয়েছি আপনার সাথে। তুমি কবির কবিতার শব্দ, ছন্দ কেটে…

লালচে আলোর খেলা

সকালের এক ফালি রোদ এসে তোমায় মনে করিয়ে দেয়। প্রতি ভোরে তোমার আমার সূর্য স্নান। চোখের কোনায় লালচে আলোর খেলা, তোমাকে ছুঁতে গিয়েও ফিরে আসা, অস্পৃশ্য এক ভালো লাগার খেলা, সূর্যটা বড় বেশি বেয়াড়া, রোজ আসে ছুঁয়ে দিতে তোমায়; ওর নাকি তোমায় না ছুঁলে সকাল হয় না কি যে মায়াবী…

আমার বুকের নীল দেয়ালে

আমার বুকের নীল দেয়ালে তোমার ছবি একেছি, সকাল, দুপুর, সাঁজের বেলা তোমাকেই দেখেছি। কপালের টিপে তোমার পূর্ণ চাঁদের আলো, একটু না অনেক খানি লাগছে তোমায় ভালো। হাজার ফুলের রঙে তোমার টুকটুকে রঙ গালটা, কাজল কালো চুলের দোলায় কাটছে আমার তালটা। চোখে তোমার গভীর মায়া, টলটলে এক পুকুর, সকাল থেকেই তোমায় দেখি হোকনা…

ক্ষ্যাপা প্রেম

এই মেয়ে তুই আমায় ছেড়ে কই যেতে চাস? তুই চলে গেলে ভাবলি আমি কাটবো ঘাস? তুই শুধুই আমার মনে রাখিশ, আরো জানিস এই বুকেই তুই আছিস, থাকবি তুই আজীবন, এই জীবন, আর জনম, সাত জনম। আমার সোনা পাখি তুই, আমার গোলাপ, বেলী, জুঁই। এই মনটা তোকে ছুঁই ছুঁই আবার বলি…

সাতরঙা প্রজাপতি

আমার পাঁচিল ঘেরা মনের বাগানে তুমি এক সাতরঙ্গা প্রজাপতি আমি সেই বাগানে তোমায় দেখছি চুপিচুপি জানি চোখে চোখ পড়লেই হাওয়ায় মিলিয়ে যাবে দূরে কোথাও হয়ত সেইখানে তুমি আমি হয়ত যাবো কোন দিন রঙের মিছিলে আজ কান্ডারি আমি খুঁজে খুঁজে রঙ চুরি করে রাঙ্গাবো তোমায় রঙদের স্পর্ধা আমি সামলে নেবো ঠিকই কি দোষ…

স্বপ্ন সাজাই

লাল টুকটুকে ঠোঁটে রোজ রাতে আমি কাব্য সাজাই চোখের পানে চেয়ে সমুদ্দুর পাড়ি দেই ঝরতে থাকা ঝরনার মত তোমার প্রেমে ঝরতে চাই আকাশের কালো মেঘে আমার মনের উঠোন অন্ধকার তোমার হাঁসি এসে সকাল করে দিয়ে গেলো বন্ধ ঘরে অন্ধ হয়ে থমকে থাকা ছুটে এসে আমার বুকে হুমড়ি খেয়ে তোমার পড়া…

আমার বৃষ্টির স্বপ্ন

আজ বহুদিন বাদে বৃষ্টি হচ্ছে। যেমনটা আমি চেয়েছিলাম সেই কবে। খুব ইচ্ছে আমার তোমাকে নিয়ে বৃষ্টিবিলাস করার। চারপাশে সবুজ গাছে ঘেরা একটা শান্ত সবুজ জলের পুকুর। মনে আছে আমি তুমি প্রায় যে স্বপ্নটা দেখতে পেতাম? ঠিক তেমন একটা সবুজ জলের পুকুর। টলটলে জল। গাছের পাতারা ভেলা বানিয়ে ভাসছে জলে। নিস্তব্দ সুনশান…

আকাশে শেষ রাতের লাল আভা

আমি চেয়ে দেখি ভোর হয়েছে, আকাশে শেষ রাতের লাল আভা, দখিনা হাওয়া প্রবল বেগে গাছের পাতা ছুঁয়ে যায়। উঁচু মগডাল আনমনে জমিন ছুঁতে চায়। তেমনি আমি তোমার হৃদয় ছুঁতে চাই। তোমার লুকোচুরি চোখে আমি লজ্জা দেখি, তোমার হাসি লজ্জার বাঁধ ভেঙ্গে দেয় আমি তোমার হাঁসি চিনি, তুমি লজ্জাবতী আমি তোমার…