ছন্দ

আমার হিয়ার মাঝে বসত তোমার সঙ্গী হয়ে আমার
জীবনেও পন করো না তুমি আমায় ছেড়ে যাবার।
তোমার চোখে আকাশ দেখি, স্বপ্ন বুনি আমি
জীবন নাকি এমনই হয় জানেন অন্তর্যামী।
আমার ভালো লাগার ক্ষণে সকল আলো তুমি
জানতে চেও কত ভালোবাসি তোমায় আমি।
জানতে পেলে কষ্ট হবে আগে কেন পাওনি
বারংবারই মনে হবে আগেই কেন চাওনি।
তুমি আমার সকাল থেকে সাঁঝের অন্ধকারে
তোমায় ছাড়া আমার থাকা বেঁচেও যাওয়া মরে।

(Visited 1 times, 1 visits today)