চন্দ্রস্নান

dhushormeghmala_1232611032_1-2

চন্দ্রস্নানে যাবো তোমার সঙ্গে
আজ অপূর্ব সুন্দর, অসহ্য আর নেশা ধরানো চাঁদ।
রূপোলী আলোয় আলোকিত ধরণী
নেশা ছড়িয়ে দিয়ে যায় অরণ্যে।
নিজের রঙে আজ রাঙিয়েছে সব
সমুদ্দুর আর পাহাড়ের চূড়া।
তুমি আর আমি প্রেমের কাব্য নিয়ে
সাত জন্মের প্রতিজ্ঞা বুকে ধরেছি।
চাঁদের আবার রূপ হয়?
তোমাকে দেখার পরে।
চাঁদের আবার আলো হয়?
আমার অন্ধকার যে হারিয়ে গেছে।
আমার হাতে তোমার ওই যৌবন
আমি নিংরে নিয়ে আকাশে ছড়িয়ে দেই।
চাঁদের নেশা ভারি। অবজ্ঞা করতে পারিনা।
তুমি আছ বলে রক্ষা না হয় হারিয়ে যেতাম বহুদূরে।

(Visited 3 times, 1 visits today)