আমি আর পারছিনা থাকতে তোমাকে ছাড়া
বুকটা কেমন হুহু করে মনটা পাগল পারা।
চোখের কোনে জল জমেছে ঝরছে টুপটাপ
সন্ধ্যে বেলায় বৃষ্টি হবে ঝরবে ঝুপঝাপ।
মনের আকাশ কালো হলো মেঘ করেছে কবে
তোমার আমার দুই কালোতে বৃষ্টি ঠিকই হবে।
আর পারিনা থাকতে আমি এই তোমাকে ছাড়া
আমার মনের আকাশটাকে দিচ্ছে কেউ নাড়া।
(Visited 1 times, 1 visits today)