জীবনটা আসলে অনেক কঠিন। আশে পাশের মানুষ, সিস্টেম, ব্যবহার, মন এবং শারীরিক এ কয়টা বিষয় বেশ ওতপ্রোতভাবে জড়িত জীবনে কেমন আছি তার উপর। জীবনে অনেক ধরনের সময় আসে। একই রকমের অনুভিতি হাজারবার হয়। কখনো মনে হয় এইতো বেশ আছি। আবার মনে হয়, না জীবনে কিছুই হলো না। তখন মনে হয়…
Month: December 2015
ঘুন পোকাদের ঘুম
আমার আলমারির ছোট্ট তাকে রোদের আলো মুচকি হাসে। ঘুন পোকাদের ঘুম ভেঙেছে গিরগিটি তাই ফন্দি আটে। কাঠের ফাঁকে মস্ত ফুটো রোজ বিকেলের বাগান বিলাস। চায়ের কাপে চুমুক দিয়ে ঘুম ভাঙানি গান গাইছে। ইচ্ছেরা সব এলোমেলো দেয়াল ঘড়ি ভাঙছে মিছে। আশেপাশে তোমার স্মৃতি রংধনু রঙ আকাশ জুড়ে। ঘাস ফড়িঙের কষ্ট গুলো…
হিংসুটে
আমি স্বপ্ন দেখি তুই মনটা ছুই ছুই। তোর চোখের ভাষা গভীর ভালোবাসা। নিত্য দিন তুই হীন। বড্ড বেশী হিংসুটে তোকে ছাড়া মারকুটে। আমি চাইছি তোকে আসছে বৈশাখে। তোর লালচে গালের ছোঁয়া মনের মাঝেই হারিয়ে যাওয়া। বড্ড বেশী বেহায়া চোখে বেশি মায়া। ভালোবাসি মুচকি হাঁসি। ভালো লাগা গভীর রাত জাগা। চোখের…
৩০ বছর
চিলে কোঠায় দাঁড়িয়ে ঐ দূরে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা যায় না। বারে বারে মনের কোনে তোমার স্মৃতি হানা দেয়। আমি চেয়েছি অনেকটা সময় ধরে না ভেবে থাকতে, আমি দিয়েছি আমার সক্ষমতার পরীক্ষা, পারিনি বারে বারে হেরে গেছি তোমার দেয়া; মুহূর্তগুলোর কাছে, তোমার স্মৃতি, স্পর্শ খুব বেশি অনুভুতি জাগায়। কি যে এক…
তুই আমার সেই তুই
তুই আমার সেই তুই যাকে খুঁজেছি মনের গভীরে যাকে খুঁজেছি মনে মনে একা একা যার কন্ঠ শুনেছি স্বপ্নে যার স্পর্শ পেয়েছি স্বর্গে তুই আমার সেই তুই। মধ্য রাতের চাঁদ, হাসনাহেনার গন্ধ, ঘন কুয়াশা, গুলুইয়ে বসে চায়ের কাপে চুমুক দেয়া কিছুই হয়নি আমার তুই আমার সেই তুই তোকে ছুঁয়ে দেখিনি আধার…
কুণ্ঠাহীন স্পর্ধা
এই কেমন অদ্ভুত না ভালোবাসাটা? কেমন বেহায়া, নির্লজ্জ প্রেম, চোখের অবাধ্যতা, আড় চোখের চাহুনি, কুণ্ঠাহীন স্পর্ধা ছুয়ে দেখার, আলসেমি মরুভূমি আদুরে হাহাকার, হৃদয় বড্ড বেয়ারা, ছুতে চায় ওই মন। সারাখণ কাছাকাছি অস্থির আজীবন, মায়াবী রাতের অপেক্ষায় নির্লজ্জতা। চোরামনে আলগোছে কাছে পেতে মরিয়া, এ হলো প্রেম, অবাধ্যতা, আর নির্লজ্জতা, হয়ত প্রেম…
ও ভাবে
ও ভাবে ডেকো না হরণ হয়ে যাবো ও ভাবে চেয়ে থেকো না হারিয়ে যাবো অজানায় ওই কন্ঠের শব্দ আর বাকি নেই অনেকটা শুনে বুঝে হৃদয় ছড়িয়ে দিয়েছে। ঐ চোখ মনের খুব কাছে বন্ধু হয়ে হাতছানি দেয় তোমার স্পর্শ মাতাল অনুভবে স্বর্গ চেনায়। অস্তিত্তের মাঝে শেষ আশ্বাসটুকু খুঁজে পাই তোমার গল্পে।…
রয়ে গেছে অনেক কিছু বাকি
তোমার সাথে চাঁদ দেখবো দেখবো চাঁদের আলো। বিশাল আকাশ দেখবো নীলচে সাদা রঙের খেলা। রয়ে গেছে অনেক কিছু বাকি। খোলা মাঠে পা ভিজিয়ে ঘাশের উপর নগ্ন পায়ে হাঁটা। এক চাঁদরে মুড়িয়ে দুটি প্রাণ তীব্র শীতে পাশাপাশি। ঝুম বরষায় খোলা মাঠে ভিজবো দুজন শ্রাবণ ধারায়। এখনো রয়ে গেছে অনেক কিছু বাকি।…
ছোট প্রেম
তুমি সম্মুখে এসে দাড়ালে হৃদয় প্রেম আসে আড়ালে। অজানায় মনাটা হারালে অবশেষে হাতটা বাড়ালে।
সময়
এখন আর সময় কাটে না, সময়ও খুঁজে পাইনা, হিসেব কষে সময় কাটাবার। বড্ড বেশী মিশে গেছি, বড্ড বেশী আবেগী, বেঁধে নিয়েছি প্রাণ। এখন আর সত্যিই সময় পাই না কাটাবার মত। ইচ্ছে আর ভাবনা গুলোর খুব বন্ধুত্ব হয়েছে। ওরা আর তোমাকে ছাড়া ভাবতেই চায় না। ওদের নাকি সময় নেই সময় বুঝে…
ভো-কাট্টা ঘুড়িটা
বিকেলের শেষ বাসে তোমার আসার কথা ছিল। আজ অবধি বসে আছি। জানালার ফাঁক গলে লালচে রঙের শাড়ির আঁচল বাতাসে প্রতিবাদী। শিশিরের ফোঁটা ছলকে এসে তোমার নাকের ডগায়। বেহিসেবি সময়ের ফেরে ভো-কাট্টা ঘুড়িটা। আলগোছে অবাধ্য চুল চোখের সাথে সন্ধি আঁটে। ছোট্ট কালো টিপ কপালের মাঝে বৃত্ত আঁকে। তোমার আসার কথা ছিল…
আহ্লাদি রানী
নির্ঘুম রাত জাগা পাখি, চেষ্টায় বুজবে না আখি। ভালোবাসা ভালোবাসি, হৃদয়ের কাছাকাছি। তোমার কানের দুল, দীঘল কালো চুল। চাঁদের কণার টিপ, অবিরাম জলজল দীপ। অদ্ভুত মিষ্টি হাঁসি, রাশি রাশি অষ্টহাসি। চোখের চাহুনি, আহ্লাদি রানী।
ইচ্ছে মত রংতুলির খেলা
তোমার চোখে কি মায়া আছে বলতে পারো? এতো গভীর মনোযোগে প্রহরব্যাপী দুচোখ অক্লান্ত, বালিঘরিটা টিকটিক করে নিম্নে ধাবমান কম্পমান দেয়াল ঘড়ি, সময়ের হিসেবে বড্ড কাঁচা আমি আমি পৃথিবী ভুলে যাই, সময়ের কাঁটা, দিনক্ষণ, সকাল থেকে রাত বয়ে চলে অবিরাম খোঁজ খোঁজ রব উঠে প্রকৃতির নিয়মে আমি বিরামহীন, দুচোখ অক্লান্ত, দেখে যায় ঐ মায়াময়…
তুই চেয়েছিস
তুই ঘুম চেয়েছিস তাইতো আমি স্বপ্ন কিনে দেবো। তুই নীলচে রঙের শাড়ি চাইলে আকাশ এনে দেবো। তুই খুব সকালের শহর চাইলে কুয়াশা জড়াবো। ভালোবাসবি আমায় বলে হৃদয় দিয়ে দেবো। ধোয়া তোলা চায়ের সাথে হাজার কয়েক ফুল। জোনাক পোকার আলো চাইবি সাথে কানের দুল। সুখের আবেশ ছড়িয়ে দিলে সঙ্গোপনে থাকা। তোর…
তুই বড্ড বেখেয়ালী
তুই বড্ড বেখেয়ালী তাই তোকে ভালোবাসি, তুই বড্ড আনমনা তাই তোর ছবি হৃদয়ে রাখি, তুই বড্ড বেহিসেবী তাই আমাদের ভালোবাসা মাখামাখি।
তোর জন্য
তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই | মাধ্যমিকের বাধ্য মেয়ে, তোকে ছোঁব সাধ্য কই ? তোর জন্য গলির পথ, বিকেল ছুটির ইস্কুল | তোর জন্য চ্যাপ্টা ফুল, আর আমার জন্য ভুল | তোর চোখের রঙ, যেন রামধনু গল্প বানায় | ফিরে তাকাস বরং, যদি রোদ পড়ে চোখের ডানায় |…
তোমায় ভালোবাসি তাই
তোমায় ভালোবাসি তাই তোমার ছোঁয়া গায়ে মাখি। তোমায় স্বপ্নে দেখি তাই রঙ্গিন সব ফানুস উড়াই। তুমি হৃদয়ের সঙ্গী বলে হৃদয়ের সাথে সন্ধি আটি। বন্ধু হয়ে মনের দ্বারে অন্ধকারে সূর্য দেখি। প্রভাত আলোয় জীবনটাকে শুভ্রতায় রাঙ্গিয়ে তুলি। সন্ধ্যের কালো চাঁদের আলোয় নিমিশেই মিলিয়ে যায়। তোমার স্মৃতি সতেজ বলে হৃদয় মাঝে ঝর তোলে। ভালোবাসি বড্ড বেশি বলতেই সুখ…
ঘুম চাই
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু অনেকেরই পর্যাপ্ত ঘুম হয় না। তাঁরা বিছানায় এপাশ-ওপাশ করেন, ঘুম আসে না। কারও আবার ঘুম পাতলা, বারবার ভেঙে যায়। নিদ্রাজনিত সমস্যা দূর করতে যখন-তখন ঘুমের বড়ি না খেয়ে জীবনাচরণে কিছু পরিবর্তন এনে এমন সমস্যা দূর করা যেতে পারে। আসুন,…
পার্থক্য
নীলচে আলোর নাচন দেখেছি সমুদ্দুরের আস্ফালন দেখেছি চাঁদের আলোর বাড়াবাড়ি দেখেছি পাহাড়ের উচ্চতা দেখেছি অরণ্যের গভিরতা দেখেছি শীতের তিব্রতা অনুভব করেছি সূর্যের তাপ পেয়েছি আর; তোমার দেহের বাঁক তোমার চোখের ধার তোমার হাঁসি তোমার চাহুনি এ সবই আমি দেখেছি পৃথিবী হেরে যায় তোমার মায়ায় আমি পার্থক্য খুঁজেছি হার মেনেছে চাঁদের আলো, হার…
নীল রঙ্গে জড়িয়ে
হৃদয়ের মাঝে সিংহাসনে রেখেছি তোমায় যতন করে খুব গোপনে আমার প্রাণের কাছে। সকালের সূর্যের প্রথম আলোটুকু তোমায় দেবো বলে আমি বাঁধিয়ে রেখেছি আমার দেয়ালে। পাখির কলকাকলি, মুগ্ধতা আর অনুভুতি আমি গান বেঁধেছি তোমায় দেবো বলে। পাহাড়ের প্রান্তে বসে তুমি শুন্যে তাকিয়ে গভীর মায়ায় জড়ানো সে চাহুনি। পাহাড়ের শুন্যতা তোমায় গ্রাস…
আমার দখিন বারান্দা
আমার দখিন বারান্দায় কাল বিকালে একলা একটা দোয়েল বসেছিল। ডাহুকের ডাকে আনমনা বালকের ঘুম ভেঙ্গেছে। মধ্য দুপুরে রমনীর রক্ত রাঙ্গা আলতা পায়ে নুপুরের ছম ছম শব্দ। বালকের মন অশান্ত, রমনীর শাড়ির আচল দুলছে মুহুর্মুহু। বাতাসে হাসনাহেনার সৌরভ। একা একা অনেকটা পথ যেতে হবে সাথে রমনীর সঙ্গ হলে ক্ষতি কি? এক…
দোল পূর্ণিমার চাঁদ
একটা একটা করে গোলাপের পাপড়ি জড়ো করেছি তোমার পায়ে। লাল, নীল, গোলাপি, বাহারি রঙা মহামায়া, দেবী তুমি আমার মন্দিরে। পুজিব তোমারে অহর্নিশি হৃদয় এর গভীরে। তোমার আঁখি পটে আকা দোল পূর্ণিমার চাঁদ আমি অস্তাচলের সূর্য আজ তোমার আলোয় হারাবো বলে ব্রত করেছি। মাঝ রাত্তিরে তোমার আলোয় স্নান হবে, হারিয়ে যাবো…
হাতছানি
সহৃদয় বন্ধু আমার স্বপ্ন বুনেছি আকাশ কুসুম চলেছি একা একা দীগন্তের কাছাকাছি হাতরে খুঁজে ফিরছি পথের দিশা। আমি পথিক দূরদেশী, সয্যা পেতেছি পথে ভয় করিনা দিকভ্রান্ত হবার। তীব্র ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছি সেই পথে জানি তুমি আছ, থাকবে। কেবল একটু খুঁজে বেড়াতে হবে মায়ার মাঝে। মায়া, সেতো তোমার চোখে তোমার…
অনুতাপ নাহি
তোমার স্বপনো দেখিয়া আমি জাগিছি সারা রাতি শিয়রে দাঁড়িয়ে তুমি জালায়েছ মঙ্গল বাতি। আমি তোমার হৃদয়ও মাঝে করেছিনু বিচরণ তুমি জানো না কি মায়া ভরা মনে করেছ আমন্ত্রন। আমি চাহিয়া রয়েছিনু তোমার নয়নো যুগলে অনন্তকালের জন্য পুড়িব সুখেরো অনলে। অনুতাপ নাহি মোর তোমার সঙ্গ পেয়েছি তাই চিরকাল আমি পুজিব তোমারে সুখেরো খোঁজে…
স্পর্শ স্বর্গীয়
এক কাপ চা হাতে নিয়ে বার কয়েক ফিরে তাকিয়েছি। বারান্দার রেলিং ঘেঁসে কালচে রঙের এক পাখি। কোকিল হবে হয়ত, আবার দোয়েলের কাছাকাছি। সেই কবে থেকেই আমি অনেক কিছুই চিন্তে পারি না তুমি আমার হবার পর থেকে আমি নির্ভার। জগতের কিছুই চিনতে পারিনা, আসলে চাইও না। তুমি আমার জগত, আমার মায়ার…
নোনা জলের খেলা
কাল রাতে তোমার ছবি বুকে জড়িয়ে অনেক কেঁদেছি, গভীর মায়ায় নিজেকে ডুবিয়ে আষ্টে পৃষ্টে বেঁধে নিয়েছি। চোখের জলে তোমার ছবি এঁকেছি হাতের আঙ্গুলে নোনা জলের খেলা আলতো করে ছুঁড়ে ফেলা ডুকরে কেঁদে উঠা। রংতুলি ইচ্ছের দেয়ালে খামখেয়ালী এ সবই হয়েছে নিজের নিয়মে।
তোমার ঘ্রান খুঁজে বেড়াই
তোমার ঘ্রান খুঁজে বেড়াই আমার আস্টে পিষ্টে তোমার অস্তিত্ত খুঁজে বেড়াই আমার স্মৃতিতে তোমার ছোঁয়া খুঁজে পাই আমার আঙ্গুলের ফাঁকে তোমাকে আমি অনুভব করি স্বপ্নের মায়া ভরা গল্পে তুমি এক মোহিনী আমার হৃদয় জুড়ে বিচরণ তুমি রাজহংসী একাকি বিলের জলে। আমি ঝিলের জলের মদ্ধিখানে শাপলা ফুল তোমার আচল জল ছুঁয়ে…
তোমাকে ভালোবাসি
তোমার এক কথায় আমি জীবন ফিরে পাই, তোমার স্পর্শে আমি বেঁচে থাকি, তোমার উপস্থিতি আমাকে সজীব রাখে, তোমার ভালো থাকা আমার স্বপ্ন। তুমি আমার বলতে গেলে হুঁশ ফিরে পাই, তুমি সে যাকে আমি আমার মত করে চাই, তুমি রাজহংসী আমি মিথুন তোমার, তুমি সৃষ্টি কর আমার কবিতার শব্দ। তোমাকে ভালোবাসি…
জলের ছোঁয়া আমার হিংসেমি
চল সপ্তডিংগায় ভাসি, চল নায়ের বাদাম তুলে দিয়ে আসমানে তাকাই, গুলুইয়ে বসে তুমি জলে পা ডোবাও, নগ্ন পায়ে জলের ছোঁয়া আমার হিংসেমি। নুপুর পরা লোমশ পায়ে ইচ্ছেরা বেয়াড়া। শাড়ির পাঁড় উরধ্মুখি আমার লোভে পড়ে। ইচ্ছে হলে ছুঁতে পারি আলসেমি বড্ড। আমার আছ আমারই তো তাড়াহুড়োর কি? কাঁধের সাথে কাঁধ মিলেছে…
ঘুম হয়ে তুই
ঘুম হয়ে তুই আমার চোখে নেমে আয়, স্বপ্ন হয়ে আমার বুকে ধরা দে, আমি সযতনে জড়িয়ে রাখবো তোকে, নিঃশ্বাসের কাছাকাছি, হৃদয়ের খুব গভীরে। তুই কি জানিস না? তোর জন্য সযতনে জমিয়ে রেখেছি সুখ, আর আমার ভালোবাসা। টিপটিপ বৃষ্টিতে ভিজবো আমি, তোর পথ চেয়ে থাকবো বুকে জড়িয়ে রাখতে। তুই মেঘলা আকাশ…
ফেবু
ফেবু নাই তো দেবু বাবুর কদর কমেছে ভাইবার আর হোয়াটসাপ এর আদর কমেছে..
অভিমানি চাঁদের আলো
হৃদয়ে ছোঁয়া দিয়ে কি বুঝালে তুমি? জেগে উঠেছে এই প্রাণ তোমার তরে, এ কেমন ছোঁয়া ছিল জানিনা, তোমার ইঙ্গিত আমাকে ডেকে নিয়ে গেছে মাঝ রাত্তিরে নদীর ধারের বটতলায়, একশটা সিঁড়ি বেয়ে পৌঁছে গেছি চুড়ায় যেতে যেতে জোনাক পোকার সঙ্গ, অভিমানি চাঁদের আলো আর নিশাচর পাখি।
তোর জন্য ভোরের শিশির
তুই জানিসনা তোর জন্য ভোরের শিশির জমিয়ে রেখেছি। কাল রাতের জ্যোৎস্না, জোনাক পোকার ঝিকিমিকি আলো, মাঝ রাত্তিরে ডাহুকের ডাক, একগুচ্ছো হাস্নাহেনা। ভোরের লালচে আলোর চাদর বানিয়েছি তুই হাটবি বলে। সবুজ ঘাসে শিশিরের ফোঁটায় তোর কপালের টিপ এঁকেছি। টুপটাপ ঝরে পড়া শিশিরের ফোঁটায় তোর গলায় মালা জড়িয়েছি। সবুজের রঙে তোর গায়ে চড়া জমিনের শাড়ি।…
ঠোঁটের অবাধ্যতায়
আয়োজন করে এই পথে আমি হেটে যেতে চাই তোমার হাত ধরে। তোমার কপালে চুলের খেলা, চুম্বন বা চুলের অবাধ্যতা; ঠোঁটের উপর আছড়ে পড়া, রক্তজবা ঠোঁটে লুটোপুটি খায় রাশি রাশি কালো চুল। কালো চুলে রং মেশানো; ঠোঁটের অবাধ্যতায়। ছল ছল নিস্তব্ধতা দিঘির জল। তোমার চোখে হাবুডুবু খায় এই প্রাণ। তোমার চিবুকে রংধনু…
দুষ্টু একটা মিষ্টি পাখি
জান পাখিটা আমার ওগো, কাজল কালো আখি চোখটা মেলে দেখ তুমি, পাখির ডাকাডাকি। এত্তো গুলো কিউট তুমি, মিষ্টির বস্তা, আকাশসম প্রেম আমার একটুও নয় সস্তা। চোখের খোঁজে এসেছিল উজির নাজির পেয়াদা জেগে ছিলাম টের পেয়েছি মনটাও যে বাধা। ছুতে আমি দেইনি তোমার চোখের একটুও জল পণ করেছি হাত ধরেছি করবোনাতো…
মিশ্র প্রতিক্রিয়া
ছুঁয়ে দিতে চেয়েও কেমন জানি একটা বাঁধা পাই স্বপ্ন ভেবে জেগে উঠি, ভেঙ্গে যায় স্বপ্ন। দিনের আলোর মত তোমাকে প্রতিনিয়ত দেখি রাত হলেই ভর করে আলো আধারির খেলা। চাঁদের আলোয় তোমাকে স্পষ্ট দেখি। আবার হুট করেই ছায়া হয়ে যাও। জীবন তো মরীচিকা নয়, আসলে জীবন কি? আমি মাঝে মাঝে ভাবতে…
এই তুমি কি সেই?
এই তুমি কি সেই? যাকে আমি ভালোবাসি, যাকে আমি ছুঁয়ে দেখি, যাকে আমি স্বপ্নে দেখি? এই তুমি কি সেই? যে আমাকে ভাবায়, যে আমাকে কাঁদায়, যে আমাকে কাছে টানে? এই তুমি কি সেই? যার হাঁসি পাগল করা, যার চোখে পৃথিবী দেখি, যার গন্ধে স্বর্গ খুঁজে পাই, এই তুমি কি সেই?…
অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা
অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা। হৃদয় গহীন গহ্বর তোমার বাস, অন্তহীন তোমায় স্মরি, ঘুমে জাগরণে দিবস রজনী তোমার গন্ধ টাল মাটাল এই দেহ প্রাণ, অপ্সরী তুমি, বাগানের সবচেয়ে সুগন্ধিত পুষ্প, কি এক মোহ ঘিরে আছে চারপাশ। ভালোবাসি বলতে পারার সুখ এক আকাশসম। অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা। আমার কি আছে? খুঁজি না…
ঝুম বর্ষায় পা ডুবিয়ে ভিজতে চেয়েছি
তোমার অধর ছুঁয়ে বৃষ্টির ফোঁটা নামবে আমি অপেক্ষায় আছি, পূর্ণতা পাবো। তোমার চোখের কোনে জল, আমি চেয়ে আছি। দু হাতে গঙ্গা যমুনা ভরে নেবার সাহস করেছি আমি পারি, তুমি আছ বলে। ঘন কুয়াশার শুভ্রতা তোমাকে আমার কাছ থেকে আড়াল করতে পারেনি। মনে আছে? ঝুম বর্ষায় পা ডুবিয়ে ভিজতে চেয়েছি পুকুর ঘাটের শ্যাওলা…
অনুকাব্যে তুই
স্বপ্ন জুড়ে তুই মনটা ছুঁই ছুঁই। স্বপ্ন বুনি রোজ তোকেই করছি খোঁজ। সঙ্গী হবি তুই আমার সবকিছুই। বৃষ্টির জল চোখে ছল ছল। টুপটাপ ফোঁটা গোলাপের বোটা। তুলতে গিয়ে কাঁটা ভরা গাঙ্গে ভাটা। জলে পদ্মফুল দিঘল কালো চুল। খোপা জুড়ে গাঁদা আমার মনটা বাঁধা। তোর দুয়ারে মনটা আহারে! সঁপেছি আমি জানেন…