এখন আর সময় কাটে না,
সময়ও খুঁজে পাইনা,
হিসেব কষে সময় কাটাবার।
বড্ড বেশী মিশে গেছি,
বড্ড বেশী আবেগী,
বেঁধে নিয়েছি প্রাণ।
এখন আর সত্যিই
সময় পাই না কাটাবার মত।
ইচ্ছে আর ভাবনা গুলোর
খুব বন্ধুত্ব হয়েছে।
ওরা আর তোমাকে ছাড়া
ভাবতেই চায় না।
ওদের নাকি সময় নেই
সময় বুঝে তোমায় ভাবার।
(Visited 1 times, 1 visits today)