স্বপ্ন জুড়ে তুই
মনটা ছুঁই ছুঁই।
স্বপ্ন বুনি রোজ
তোকেই করছি খোঁজ।
সঙ্গী হবি তুই
আমার সবকিছুই।
বৃষ্টির জল
চোখে ছল ছল।
টুপটাপ ফোঁটা
গোলাপের বোটা।
তুলতে গিয়ে কাঁটা
ভরা গাঙ্গে ভাটা।
জলে পদ্মফুল
দিঘল কালো চুল।
খোপা জুড়ে গাঁদা
আমার মনটা বাঁধা।
তোর দুয়ারে
মনটা আহারে!
সঁপেছি আমি
জানেন অন্তর্যামী।।
(Visited 1 times, 1 visits today)