জলের ছোঁয়া আমার হিংসেমি

চল সপ্তডিংগায় ভাসি, চল নায়ের বাদাম তুলে দিয়ে আসমানে তাকাই, গুলুইয়ে বসে তুমি জলে পা ডোবাও, নগ্ন পায়ে জলের ছোঁয়া আমার হিংসেমি। নুপুর পরা লোমশ পায়ে ইচ্ছেরা বেয়াড়া। শাড়ির পাঁড় উরধ্মুখি আমার লোভে পড়ে। ইচ্ছে হলে ছুঁতে পারি আলসেমি বড্ড। আমার আছ আমারই তো তাড়াহুড়োর কি? কাঁধের সাথে কাঁধ মিলেছে হাতের উপর হাত। ইচ্ছে হলেই ছুঁতে পারি তোমার সর্বনাশ। আমি তোমার লজ্জাটুকু দুহাত ভরে নিলাম। ভালোবাস আমায় তুমি উজাড় করে দিয়ে।

(Visited 1 times, 1 visits today)