তোমার চোখে কি মায়া আছে বলতে পারো?
এতো গভীর মনোযোগে প্রহরব্যাপী দুচোখ অক্লান্ত,
বালিঘরিটা টিকটিক করে নিম্নে ধাবমান
কম্পমান দেয়াল ঘড়ি, সময়ের হিসেবে বড্ড কাঁচা আমি
আমি পৃথিবী ভুলে যাই, সময়ের কাঁটা, দিনক্ষণ,
সকাল থেকে রাত বয়ে চলে অবিরাম
খোঁজ খোঁজ রব উঠে প্রকৃতির নিয়মে
আমি বিরামহীন, দুচোখ অক্লান্ত,
দেখে যায় ঐ মায়াময় চোখ, আর চাহুনি।
সময়ের হিসেবে গণনা হয়।
হৃদয়ের যে হিসেব নেই।
আমি অপলক চেয়ে থাকি হাঁসি হাঁসি ঐ চোখে
যেন প্রথিবীর প্রথম দিন থেকে আজ অবধি চেয়ে আছি
তোমার অবয়ব এঁকে নিয়েছি আমার হৃদয়ের দেয়ালে
ইচ্ছে মত রংতুলির খেলায় সাজিয়ে নিয়েছি তোমায়,
বড্ড বেহিসেবি আমি তাইত সময় বা রঙের সীমানা জানিনা না।
(Visited 1 times, 1 visits today)