বারান্দার রেলিং ঘেঁসে কালচে রঙের এক পাখি।
কোকিল হবে হয়ত, আবার দোয়েলের কাছাকাছি।
সেই কবে থেকেই আমি অনেক কিছুই চিন্তে পারি না
তুমি আমার হবার পর থেকে আমি নির্ভার।
জগতের কিছুই চিনতে পারিনা, আসলে চাইও না।
তুমি আমার জগত, আমার মায়ার আধার,
তুমি আমার সকাল বেলা, চন্দ্র আর জোনাক পোকা,
স্পর্শ স্বর্গীয়, সঙ্গ অনাবিল সুখের খেলা।
আর কি চাই বল? এক জীবনে তোমার খোঁজ পেয়েছি।
রাজা, মহারাজা, স্বর্গের দেবরাজ বা স্রষ্ঠার কাছাকাছি।
কি নেই আমার এক তুমিময় হবার পর?
আমি সবুজ চিনি না তোমার মায়ায় সবুজ আচ্ছাদিত,
আমি চাঁদের আলো দেখিনা তোমার গোলাপি আভায় সম্মহীত,
আমি ঝ্রনার কাছে যাই না, তুমি ছুটে চল বলে,
আমি গান শুনিনা তোমার কণ্ঠ শুনবো বলে,
আমি আকাশ দেখিনা, স্বপ্নে তুমি আসো বলে,
সমুদ্দুর? ধুর ছাই, তোমাতেই সুখ পাই।
ভালোবাসায় কষ্ট মেশানো, সুখ সুখ কষ্ট।
তোমার অবাধ্যতায় কষ্ট, তোমার খামখেয়ালিতে কষ্ট,
তোমার আনমনা হওয়াতে সুখ মেশানো কষ্ট,
তোমাকে কাছে না পাবার কষ্ট।
তবুও তোমায় ভালোবাসি, অবাধ্য প্রেমে হাবুডুবু খাই।
স্পর্শ স্বর্গীয়
এক কাপ চা হাতে নিয়ে বার কয়েক ফিরে তাকিয়েছি।
(Visited 1 times, 1 visits today)