জান পাখিটা আমার ওগো, কাজল কালো আখি
চোখটা মেলে দেখ তুমি, পাখির ডাকাডাকি।
এত্তো গুলো কিউট তুমি, মিষ্টির বস্তা,
আকাশসম প্রেম আমার একটুও নয় সস্তা।
চোখের খোঁজে এসেছিল উজির নাজির পেয়াদা
জেগে ছিলাম টের পেয়েছি মনটাও যে বাধা।
ছুতে আমি দেইনি তোমার চোখের একটুও জল
পণ করেছি হাত ধরেছি করবোনাতো ছল।
দুষ্টু একটা মিষ্টি পাখি, হাসিতে চাঁদ মুখ
তোমার কন্ঠ, স্পর্শ আর অনুভবে সুখ।
গালের উপর খেলা করে লাল সূর্যির আলো
শরীরে তার তীক্ষ্ণ বাঁক, চুলটা দীঘল কালো।
সকাল থেকে রাত অব্দি নাম জপে যাই মনে
ভুল করেও ভাবিনা, হারাবো কোনে খণে।
জীবন দিয়ে ভালোবাসি টুনটুনিটাকে
বুকের মাঝে সারাটাখন রেখেছি যে তাকে।
(Visited 1 times, 1 visits today)