চিলে কোঠায় দাঁড়িয়ে ঐ দূরে
শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা যায় না।
বারে বারে মনের কোনে তোমার স্মৃতি হানা দেয়।
আমি চেয়েছি অনেকটা সময় ধরে না ভেবে থাকতে,
আমি দিয়েছি আমার সক্ষমতার পরীক্ষা,
পারিনি বারে বারে হেরে গেছি তোমার দেয়া;
মুহূর্তগুলোর কাছে, তোমার স্মৃতি,
স্পর্শ খুব বেশি অনুভুতি জাগায়।
কি যে এক মোহনীয় আবেশে ভরিয়ে দেয় চারপাশ।
ঐ দূর থেকে মুহূর্তেই দৃষ্টি সন্নিকটে।
আমার সীমানাটুকুর মাঝে অসীম তোমার উপস্থিতি
আমি ভালোবাসি বারংবার তোমার অনুভুতিগুলো।
তোমার চেয়ে থাকা, কন্ঠ আর মায়ায়
আমার মাঝে আমি হারিয়ে যাই।
স্বপ্ন দেখে চমকে উঠি এই তো সে,
এইতো যা দেখতে চেয়েছি বাকি ৩০ বছর।
(Visited 1 times, 1 visits today)