একটা একটা করে গোলাপের পাপড়ি জড়ো করেছি তোমার পায়ে। লাল, নীল, গোলাপি, বাহারি রঙা মহামায়া, দেবী তুমি আমার মন্দিরে। পুজিব তোমারে অহর্নিশি হৃদয় এর গভীরে। তোমার আঁখি পটে আকা দোল পূর্ণিমার চাঁদ আমি অস্তাচলের সূর্য আজ তোমার আলোয় হারাবো বলে ব্রত করেছি। মাঝ রাত্তিরে তোমার আলোয় স্নান হবে, হারিয়ে যাবো…
Category: কবিতা
হাতছানি
সহৃদয় বন্ধু আমার স্বপ্ন বুনেছি আকাশ কুসুম চলেছি একা একা দীগন্তের কাছাকাছি হাতরে খুঁজে ফিরছি পথের দিশা। আমি পথিক দূরদেশী, সয্যা পেতেছি পথে ভয় করিনা দিকভ্রান্ত হবার। তীব্র ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছি সেই পথে জানি তুমি আছ, থাকবে। কেবল একটু খুঁজে বেড়াতে হবে মায়ার মাঝে। মায়া, সেতো তোমার চোখে তোমার…
অনুতাপ নাহি
তোমার স্বপনো দেখিয়া আমি জাগিছি সারা রাতি শিয়রে দাঁড়িয়ে তুমি জালায়েছ মঙ্গল বাতি। আমি তোমার হৃদয়ও মাঝে করেছিনু বিচরণ তুমি জানো না কি মায়া ভরা মনে করেছ আমন্ত্রন। আমি চাহিয়া রয়েছিনু তোমার নয়নো যুগলে অনন্তকালের জন্য পুড়িব সুখেরো অনলে। অনুতাপ নাহি মোর তোমার সঙ্গ পেয়েছি তাই চিরকাল আমি পুজিব তোমারে সুখেরো খোঁজে…
স্পর্শ স্বর্গীয়
এক কাপ চা হাতে নিয়ে বার কয়েক ফিরে তাকিয়েছি। বারান্দার রেলিং ঘেঁসে কালচে রঙের এক পাখি। কোকিল হবে হয়ত, আবার দোয়েলের কাছাকাছি। সেই কবে থেকেই আমি অনেক কিছুই চিন্তে পারি না তুমি আমার হবার পর থেকে আমি নির্ভার। জগতের কিছুই চিনতে পারিনা, আসলে চাইও না। তুমি আমার জগত, আমার মায়ার…
নোনা জলের খেলা
কাল রাতে তোমার ছবি বুকে জড়িয়ে অনেক কেঁদেছি, গভীর মায়ায় নিজেকে ডুবিয়ে আষ্টে পৃষ্টে বেঁধে নিয়েছি। চোখের জলে তোমার ছবি এঁকেছি হাতের আঙ্গুলে নোনা জলের খেলা আলতো করে ছুঁড়ে ফেলা ডুকরে কেঁদে উঠা। রংতুলি ইচ্ছের দেয়ালে খামখেয়ালী এ সবই হয়েছে নিজের নিয়মে।
তোমার ঘ্রান খুঁজে বেড়াই
তোমার ঘ্রান খুঁজে বেড়াই আমার আস্টে পিষ্টে তোমার অস্তিত্ত খুঁজে বেড়াই আমার স্মৃতিতে তোমার ছোঁয়া খুঁজে পাই আমার আঙ্গুলের ফাঁকে তোমাকে আমি অনুভব করি স্বপ্নের মায়া ভরা গল্পে তুমি এক মোহিনী আমার হৃদয় জুড়ে বিচরণ তুমি রাজহংসী একাকি বিলের জলে। আমি ঝিলের জলের মদ্ধিখানে শাপলা ফুল তোমার আচল জল ছুঁয়ে…
তোমাকে ভালোবাসি
তোমার এক কথায় আমি জীবন ফিরে পাই, তোমার স্পর্শে আমি বেঁচে থাকি, তোমার উপস্থিতি আমাকে সজীব রাখে, তোমার ভালো থাকা আমার স্বপ্ন। তুমি আমার বলতে গেলে হুঁশ ফিরে পাই, তুমি সে যাকে আমি আমার মত করে চাই, তুমি রাজহংসী আমি মিথুন তোমার, তুমি সৃষ্টি কর আমার কবিতার শব্দ। তোমাকে ভালোবাসি…
ঘুম হয়ে তুই
ঘুম হয়ে তুই আমার চোখে নেমে আয়, স্বপ্ন হয়ে আমার বুকে ধরা দে, আমি সযতনে জড়িয়ে রাখবো তোকে, নিঃশ্বাসের কাছাকাছি, হৃদয়ের খুব গভীরে। তুই কি জানিস না? তোর জন্য সযতনে জমিয়ে রেখেছি সুখ, আর আমার ভালোবাসা। টিপটিপ বৃষ্টিতে ভিজবো আমি, তোর পথ চেয়ে থাকবো বুকে জড়িয়ে রাখতে। তুই মেঘলা আকাশ…
অভিমানি চাঁদের আলো
হৃদয়ে ছোঁয়া দিয়ে কি বুঝালে তুমি? জেগে উঠেছে এই প্রাণ তোমার তরে, এ কেমন ছোঁয়া ছিল জানিনা, তোমার ইঙ্গিত আমাকে ডেকে নিয়ে গেছে মাঝ রাত্তিরে নদীর ধারের বটতলায়, একশটা সিঁড়ি বেয়ে পৌঁছে গেছি চুড়ায় যেতে যেতে জোনাক পোকার সঙ্গ, অভিমানি চাঁদের আলো আর নিশাচর পাখি।
তোর জন্য ভোরের শিশির
তুই জানিসনা তোর জন্য ভোরের শিশির জমিয়ে রেখেছি। কাল রাতের জ্যোৎস্না, জোনাক পোকার ঝিকিমিকি আলো, মাঝ রাত্তিরে ডাহুকের ডাক, একগুচ্ছো হাস্নাহেনা। ভোরের লালচে আলোর চাদর বানিয়েছি তুই হাটবি বলে। সবুজ ঘাসে শিশিরের ফোঁটায় তোর কপালের টিপ এঁকেছি। টুপটাপ ঝরে পড়া শিশিরের ফোঁটায় তোর গলায় মালা জড়িয়েছি। সবুজের রঙে তোর গায়ে চড়া জমিনের শাড়ি।…
ঠোঁটের অবাধ্যতায়
আয়োজন করে এই পথে আমি হেটে যেতে চাই তোমার হাত ধরে। তোমার কপালে চুলের খেলা, চুম্বন বা চুলের অবাধ্যতা; ঠোঁটের উপর আছড়ে পড়া, রক্তজবা ঠোঁটে লুটোপুটি খায় রাশি রাশি কালো চুল। কালো চুলে রং মেশানো; ঠোঁটের অবাধ্যতায়। ছল ছল নিস্তব্ধতা দিঘির জল। তোমার চোখে হাবুডুবু খায় এই প্রাণ। তোমার চিবুকে রংধনু…
দুষ্টু একটা মিষ্টি পাখি
জান পাখিটা আমার ওগো, কাজল কালো আখি চোখটা মেলে দেখ তুমি, পাখির ডাকাডাকি। এত্তো গুলো কিউট তুমি, মিষ্টির বস্তা, আকাশসম প্রেম আমার একটুও নয় সস্তা। চোখের খোঁজে এসেছিল উজির নাজির পেয়াদা জেগে ছিলাম টের পেয়েছি মনটাও যে বাধা। ছুতে আমি দেইনি তোমার চোখের একটুও জল পণ করেছি হাত ধরেছি করবোনাতো…
মিশ্র প্রতিক্রিয়া
ছুঁয়ে দিতে চেয়েও কেমন জানি একটা বাঁধা পাই স্বপ্ন ভেবে জেগে উঠি, ভেঙ্গে যায় স্বপ্ন। দিনের আলোর মত তোমাকে প্রতিনিয়ত দেখি রাত হলেই ভর করে আলো আধারির খেলা। চাঁদের আলোয় তোমাকে স্পষ্ট দেখি। আবার হুট করেই ছায়া হয়ে যাও। জীবন তো মরীচিকা নয়, আসলে জীবন কি? আমি মাঝে মাঝে ভাবতে…
এই তুমি কি সেই?
এই তুমি কি সেই? যাকে আমি ভালোবাসি, যাকে আমি ছুঁয়ে দেখি, যাকে আমি স্বপ্নে দেখি? এই তুমি কি সেই? যে আমাকে ভাবায়, যে আমাকে কাঁদায়, যে আমাকে কাছে টানে? এই তুমি কি সেই? যার হাঁসি পাগল করা, যার চোখে পৃথিবী দেখি, যার গন্ধে স্বর্গ খুঁজে পাই, এই তুমি কি সেই?…
অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা
অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা। হৃদয় গহীন গহ্বর তোমার বাস, অন্তহীন তোমায় স্মরি, ঘুমে জাগরণে দিবস রজনী তোমার গন্ধ টাল মাটাল এই দেহ প্রাণ, অপ্সরী তুমি, বাগানের সবচেয়ে সুগন্ধিত পুষ্প, কি এক মোহ ঘিরে আছে চারপাশ। ভালোবাসি বলতে পারার সুখ এক আকাশসম। অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা। আমার কি আছে? খুঁজি না…
ঝুম বর্ষায় পা ডুবিয়ে ভিজতে চেয়েছি
তোমার অধর ছুঁয়ে বৃষ্টির ফোঁটা নামবে আমি অপেক্ষায় আছি, পূর্ণতা পাবো। তোমার চোখের কোনে জল, আমি চেয়ে আছি। দু হাতে গঙ্গা যমুনা ভরে নেবার সাহস করেছি আমি পারি, তুমি আছ বলে। ঘন কুয়াশার শুভ্রতা তোমাকে আমার কাছ থেকে আড়াল করতে পারেনি। মনে আছে? ঝুম বর্ষায় পা ডুবিয়ে ভিজতে চেয়েছি পুকুর ঘাটের শ্যাওলা…
অনুকাব্যে তুই
স্বপ্ন জুড়ে তুই মনটা ছুঁই ছুঁই। স্বপ্ন বুনি রোজ তোকেই করছি খোঁজ। সঙ্গী হবি তুই আমার সবকিছুই। বৃষ্টির জল চোখে ছল ছল। টুপটাপ ফোঁটা গোলাপের বোটা। তুলতে গিয়ে কাঁটা ভরা গাঙ্গে ভাটা। জলে পদ্মফুল দিঘল কালো চুল। খোপা জুড়ে গাঁদা আমার মনটা বাঁধা। তোর দুয়ারে মনটা আহারে! সঁপেছি আমি জানেন…
পোড়া বিবেকের দুর্গন্ধ
শ্মশানের চারপাশে লাশের গন্ধ, বুক হাত দিয়ে দেখো মনটা অন্ধ। পোড়া বিবেকের সে কি দুর্গন্ধ, মনের জানালা সবটাই বন্ধ। মানবতা আর আছে কি বাকি? শিয়ালে শকুনে খামচা খামচি, রক্ত আর কাঁচা মাংশের ছড়াছড়ি। করছে ভুবন ধরি কাড়াকাড়ি। পাতের খাবার ছোঁ মেরে নেয়, রক্তের খুনি ঘায়েল করে দেয়। বিবেকের আজ নিশানা…
নদীতে তুফান এলে
নদীতে তুফান এলে বাঁধ ভেঙ্গে যায় মনের আকাশ কালো হলে কষ্ট ছুঁয়ে যায়। স্বপ্ন ছাড়া যায় কি বলো সামনে হেঁটে যাওয়া? তোমায় ছাড়া তুচ্ছ সবই, তুচ্ছ সকল মায়া চাঁদের আলো হউকনা যতই মুল্য কি বা তাতে? যে আলোতে যায় না দেখা মনের আঁধার যাতে। ইচ্ছেগুলো বড্ড আজব, পাখি হয়ে গাছে…
বুক পকেটে
বুক পকেটে একটা খাম রেখেছি টকটকে লাল রঙের তোমার গন্ধ মুড়িয়ে। যত্ন করে কবিতার শব্দ সাজিয়েছি, পংক্তি গুলো গুছিয়ে রেখেছি, আলতো স্পর্শে অক্ষরগুলো এঁকেছি। মাঝ রাত্রিরে চাঁদের আলোয় আমার স্বপ্নগুলো জোনাকির আলোয় ছড়িয়ে দিয়েছি একফালি কাগজে। সন্ধ্যা তারা বিলীন হলো বলে তোমাকে আপন করে পেয়েছি, খুঁজে পেয়েছি ভালোলাগার যুক্তি, যা…
আঙ্গুলের ফাঁকে মুঠো ভরে তোমাকে
দিনটা পেরিয়ে রাত যখন আঁধার ছড়ায় তোমার মায়ায় ডুবে থাকি ওষ্ঠঅব্দি, আঙ্গুলের ফাঁকে মুঠো ভরে তোমাকে নেবার প্রাণপণ চেষ্টা বারংবার। তোমায় ভেবে আনমনে ছবি এঁকে যাই। দুহাতে জড়িয়ে তোমার মায়া আপন করে নেয় হৃদয় জুড়ে, তোমার চোখে আমার প্রতিচ্ছবি খুঁজে বেড়াই কি গভীর সে জল, কি অথৈ সে জল, টলটলে জলে ভালোবাসার আকাশ দেখতে পাই,…
চুপচাপ চারিদিক
চুপচাপ চারিদিক, টুপ টুপ বৃষ্টি চারপাশে ভালো লাগা মনে দূর দৃষ্টি। ঝুমঝুম বৃষ্টি, নুপুরের ছন্দ মনে বাজে সারাক্ষণ, লাগছেনা মন্দ। সুনসান নিরবতা, তুমি আমি একা একা চোখে চোখে ভালোবাসা, চারিদিক ফাঁকা ফাঁকা। বোকা আমি, বোকা তুমি, প্রেম কি বুঝিনা চোখে চোখ রেখে বলি কিছুই তো খুঁজিনা। উন্মত্ত তুমি আমি, উত্তপ্ত এই মন ডুবে…
ভালোবাসি
ভালোবাসি শব্দটা কেমন জানি আত্মার সাথে সংযুক্ত যতোবার তোমায় ভালোবাসি বলি হুহু করে উঠে বুক, কেঁপে উঠে আত্মা, শিরদাঁড়া বেয়ে নেমে আসে হিম শিতল রক্ত। কিন্তু বলতে পারার আকুতিও কি কম বল? অসহ্য সুন্দর একটা ভয় ভয় সুখ, শিহরিত হওয়া, চোখের মধ্যে এক প্রাচীন খেলা। টকটকে লাল রং হয়ে যাওয়া তোমার…
পূজিব তোমারে
আমি বুঝিনা কি এক মোহ আমাকে গ্রাস করেছে আমি খুঁজে পাইনা কোন কারন, হৃদয়ের ঘরে একটাই দরজা, সারাটা ঘরময় তোমার স্পর্শ আর সুবাস দেয়াল জুড়ে সব তোমার স্মৃতি, দুরন্ত রঙ্গের খেলা পেইন্টিং জুড়ে তোমার স্পর্শের পূর্ণতা জানালায় সুখ পাখি। অন্তর খুলে দেখছি তোমায় মুগ্ধ দুনয়নে। নীলাম্বরী সাজে তুমি অনন্যা, অপূর্ব।…
অনেকটা পথ একা
ভেবেছিলাম অনেকটা পথ একা হেঁটে যাবো ভেবেছিলাম একা একা বারান্দায় দাঁড়িয়ে কাঁদবো আকাশের চাঁদটা আমার হবে, আমার মনের উঠোনে সেই আলোতে ভিজবো আমি ওয়াসার জলের মত। ইচ্ছে হলে ট্যাপ ঘুড়িয়ে কান্নায় ভিজবো জলের সাথে। ছাদটাকে আমার মনে হতো, একা একা সময়ে, আমি অসহায়, আকাশটাকে সঙ্গী বানাতাম ইচ্ছে হলেই আমি একছাদ…
হৃদয়হীনা শহরে
ইট, কাঠ, দেয়ালের শহরে মাটির সোঁদা গন্ধ কই? প্রতিনিয়ত কান্না ছড়ায় কাল রাতে ফেলা আসা চাপা কষ্ট, ক্ষোভ আর আতঙ্ক, ভয়ঙ্কর ভাবায়। মানুষ আমি কি আছে আমার? কিই বা নেই? দেয়ালে ঘুরে ফিরে গিরগিটি স্বপ্নহীন, খুঁজে দেখো মানুষের তফাৎ কই? ডাস্টবিনে কালো কাক, ভাগারে খাবার খুঁজে, দিন এনে দিন খায়, মানুষের তফাৎ কই? বেলা শেষে…
প্রতিদিনতো ভালোবাসি
প্রতিদিনতো ভালোবাসি তোমাকে ভালোবাসি আজ না হয় আড়ি, খানিকটা মারামারি। সব সুখ ভুলে গিয়ে, সুখের অসুখ হবে রোজতো ভালোবাসি, আজ না হয় থাক না হাঁসি। তোমার চোখে স্বপ্ন দেখি আকাশটা রোজ আঁকি আজ থাকনা ভালোবাসা, কষ্ট নিয়ে দুরাশা। রোজ বিকালে চাঁদ দেখি সূর্যটাকে ফাঁকি দিয়ে রোজতো ভালোবাসি, আজ না হয়…
আমার ক্যানভাসে
এক আকাশের সবগুলো তারা তোমার নামে, চাঁদের সবটুকু আলো বিলীন হয় তোমাতে, জোনাক পোকা টুপ্টুপ জলে যায় অবিরত। মোমের আলো জেলে আমি ঠায় বসে একঘর আধার কি আলো হয় বলো? চার দেয়ালে তোমার আমার স্বপ্ন, একছুট দেয় ছাদ ছুঁয়ে আকাশে। মোমের আলো গলে যায় মন জেগে রয় তোমার গন্ধে ঘর…
সাহস’র সীমানা
আমার সাহস আর সীমানাটা আমি জানি। আমি নির্বাক নয় সবাক আমার ভাষা। আমার অনুভুতি আমার সম্পদ, আমার ভালোবাসা আমার তীব্র আকাঙ্খার এক সুচনা, জন্মান্তর ছুটে চলার গতি আমি পেয়েছি আমার আকাংখার খুব কাছ ঘেঁষে। একাকী হতে চাইনা একসাথে ওই যে দূরের পথ দেখছো হেঁটে যাবো, হাতের উপর হাতের তীব্র আলিঙ্গন মেঠোপথে…
হ্রদয়ের দুয়ার
হ্রদয়ের দুয়ার খুলে দেখাতে চাই কতটা সমুদ্দুর নিয়ে অপেখায় আছি আকাশ যেখানে তুচ্ছ আমার গভির ভালোবাসা পেতেছি আজ তোমার তরে বিন্দু বিন্দু করে তোমায় দিলাম যতন করে রেখো মনের মাঝে। আকাশে তাকিয়ে তবে আমায় খুঁজে পাবে তারার কাছাকাছি চোখ মেলেও চারাপাশে আমার ছোয়া পাবে গভির মনোযোগে আমি থাকবো হেথায় চাঁদেরহাট…
তুমি চাইলেই
তুমি চাইলেই মন খারাপের বালাই হয়ে যায়। তুমি চাইলেই যখন তখন আধার নেমে যায়। সকাল থেকে সন্ধ্যে নামার সময় বুঝিনা। রাত্রি জেগে চাঁদের আলো আরতো খুঁজি না। আমার আকাশ জুড়ে আছো তুমি একটা চাঁদ। আমার ভালোবাসা টুকু পরিপূর্ণ নিখাদ। আমার পরাণ পাখি তুমি আমার হিয়া। সবটুকুই নিয়ে যাও আমারে নিয়া।…
নীল
তুমি আমার একটাই আকাশ নীল খুঁজে নেবার তুমি আমার একটাই কারন শিহরিত হবার তুমি একটা প্রজাপতি বিশাল সবুজে নীল জলে এক জলপরি তুমি নীলাম্বরী সাজে আমার দুয়ার খুলে দিলে তোমার দেখা পাই চার দেয়ালের মাঝে থেকে তুমি যেন নাই এই চোখের মনি জুড়ে তোমার ছবি আঁকা চাঁদটা অনেকটাই তোমায় ছাড়া…
নির্লজ্জ কষ্ট
মাঝে মাঝে চারপাশটা ভীষণ শূন্য মনে হয় আকাশকে বর্ণহীন সাদামাটা লাগে, শীতের মাঝখানে যখন প্রকৃতি বর্ণ হারায়, গাছের সবুজ হয় লালচে রঙের মন মরা, শূন্য দেয়ালে গিরগিটি একা একলা হেঁটে যায়। তখন বুঝতে পারি, তোমার মন খারাপ, তখন বুঝতে পারি কি যেন নেই। হতাশা ভর করে, খুঁজে পাইনা নীলচে রঙের…
মায়া চোখে
তুমিময় হয়ে থাকছে এ মন থাকছে আজীবন, মায়া চোখে, মায়া হরিণী হৃদয় করেছ হরণ খুঁজে দেখ, তোমার হৃদয়ে আমার বাস তোমার কাজল কালো চোখে দীঘির গভীর জল, আমি ফাল্গুন দেখি তোমায় দেখার পর রঙের খেলা মেতে উঠে তোমার স্পর্শে বসন্ত এসে ধরা দেয় তোমার আলিঙ্গনে। তুমি আমার একলা আকাশে একটা চাঁদের আলো।…
আর কত
আর কত ভাবে তোরা বুঝিয়ে দিবি এ দেশ আমার না আর কত ভাবে আঘাত করে আমাকে জানান দিবি তুই পর আর কত বার শুনতে হবে হেই তুই মালুর সন্তান আর কত দিন তোর মুখ থেকে অনর্গল খই ফুটবে আমরা বিধর্মী আর কত লাথি দিলে সকল মায়ের গর্ভপাত শেষ হবে আর…
বিষাক্ত নিঃশ্বাস
ঘুন পোকায় খেয়ে গেছে বিবেক। নিচু হতে হতে ঘসেরাও নাগাল খুঁজে পায়না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে বিভক্ত মনুষ্য বিবেক। জাত পাতের আজ চরম মূল্য চারিধারে। বিষদাঁত ছোবল মারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আগুন গরম বিষাক্ত নিঃশ্বাস জালিয়ে দিচ্ছে সব। ছারখার চারদিক ধ্বংসের খেলায় মত্ত। রক্তের রঙ অস্বীকার করে শকুনের দল, পাঁজর ছিঁড়ে…
পাল্টে যাবার খেলা
রাত জাগা তারাগুলি আকাশের গায়ে লেপ্টে থাকে। চাঁদের আলোয় সন্ধ্যে বেলায় দেয়ালের রং পাল্টে যায়, আকাশের রং ভীষণ ভাবে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। নীল রং আজ ফেরিওয়ালা আকাশটা তাই ফিকে, সাদা রঙের কদর কমে কালোর আলোয় ভরে গেছে, আশে পাশের অন্ধকারে ছেয়ে গেছে একুল ওকুল। বড্ড বেশি খামখেয়ালি দখিনা বাতাস আজ, দিনের…
তারা আর চাঁদের সাথে সন্ধি
তুই আমার রাত জাগা তারা আর চাঁদের সাথে সন্ধি। বাইরে তাকিয়ে দেখ কি সুন্দর আলো, স্পষ্ট তোর গা বেয়ে চাঁদের আলো নেমে যাচ্ছে। আমি দু হাত পেতে সে আলো ছুঁতে চাই, ঝরনার মত বেয়ে যায় সেই আলো, তোর শরীর স্পর্শ করে। আমি অধম, আমি একা তাই, সেই আলো আমার করে নিতে…
দিগন্তের শেষ রেখায়
অবারিত সবুজের মাঝে আমি আজ হেঁটে যাই ক্লান্ত হয়ে মাথার উপর এক বিশাল আকাশ উপহাস করে একঝাক পাখি উড়ে যায়, ডানা ঝাঁপটায় অনিচ্ছায়। সূর্যের প্রখর তাপে আমার ক্লান্তি, একাকিত্ত হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় মধ্য দুপুর। আমি হেঁটে চলেছি অগুনতি মাইল পথ সীমাহীন কিনা জানিনা? এক হরিণীর খোঁজে তৃষ্ণার্ত এই…
তুমি আর তোমার উষ্ণতা
তুমি রক্তে আমার কাঁপন ধরাও উষ্ণতা দিয়ে তুমি হাসি মুখে সুখ এনে দাও দুঃখ গুলো নিয়ে। আমি তোমার খোঁজে হাজার ক্রোশ হেঁটে যেতে পারি সূর্যের সাথে তোমার জন্য দিতে পারি আড়ি। চাঁদের আলোয় তোমায় নিয়ে হিংসে করতে চাই এত সুখ তোমার স্পর্শে আর কোথাও নাই। জোনাক পোকার আলো দিয়ে ঘর…
তুই কি জানিস?
তুই কি জানিস তুই এক স্বপ্নে দেখা লাল গোলাপের পাপড়ি? তুই কি জানিস তুই আমার দিন বদলের সঙ্গী? তুই কি জানিস তুই একটা সত্যিকারের আগুন? আমি পোকার দলে মিশে গিয়ে আগুনে ঝাঁপ দেই। তুই কি জানিস তুই সকাল বেলার পাখির ডাক? তুই কি জানিস তুই কথা বলিস বলে আমি তন্ময় হতে…
ভালোবাসা বাধাহীন
তুই ছুঁয়ে দিলে সব নীল হয়ে যায় জানিসতো নীল ভালোবাসার রং? তোর রঙে রাঙ্গিয়ে দিলাম এই পৃথিবী, আমার আপন ভুবন আজ ভালোবাসার রঙে রাঙ্গিয়ে দিয়েছি। আমার আপন ঘরের প্রতিটি দেয়ালে আজ তোর অনুভুতি ছড়ানো। প্রতিটি ইট তোর স্পর্শ পেয়ে আজ মাতাল, আমি সেই ইটের দেয়ালে স্বপ্ন বুনি। তুই আছিস থাকবি…
ঝিঁঝিঁ পোকা
তুমি আমার পাশে একটু খানি বসিয়া থাকো তোমার কপোল ছুঁয়ে দেখবো আমি চন্দ্র টিপের আলোয়, কাঁঠাল চাঁপা গাছের নিচে জোনাক পোকার মেলা টিপটিপ আলোরা সব ছন্দময় খেলা। রাতের মায়াবী নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকা ডেকে যায় অবিরত, দূর থেকে ভেসে আসা খেঁকশিয়ালের ডাক ওই দূরে আবার চৌকিদারের লাগাম ছাড়া হাঁক।
ছন্দ
আমার হিয়ার মাঝে বসত তোমার সঙ্গী হয়ে আমার জীবনেও পন করো না তুমি আমায় ছেড়ে যাবার। তোমার চোখে আকাশ দেখি, স্বপ্ন বুনি আমি জীবন নাকি এমনই হয় জানেন অন্তর্যামী। আমার ভালো লাগার ক্ষণে সকল আলো তুমি জানতে চেও কত ভালোবাসি তোমায় আমি। জানতে পেলে কষ্ট হবে আগে কেন পাওনি বারংবারই…
সকল সুখের প্রদীপ আমি জেলে যাই
আমি বারে বারে তোমার পানে ফিরে ফিরে চাই তুমি এলে না কেনো এলে না আমি তাই খুজিবারে যাই। তোমার জীবনের সকল সুখ আমি হইবারে চাই তুমি দিলে না আর দিলে না, আমি চাই আমি দিনমান প্রান খুলিয়া আশায় আশায় রই, তুমি হবে মোর হবেই জানি জীবনের সকল ইচ্ছে তুমি। সকল…
কথার ছলে দিব্বি আমি তোমার হয়ে গেলাম
কালো মেঘ জমেছে আকাশের গায়ে উড়ু উড়ু মন নিয়ে ছুটে চলে অবিরত। এই প্রান্ত ছুঁয়ে, ঐ প্রান্ত খুঁজে নেয়, কানামাছি খেলার ছলে রঙ বদলায় যখন তখন, সাধ্যি কার ঠেকায় তাকে। মনের আকাশও আজ থমকে আছে এই বুঝি নামলো বলে, উঠোন ভিজিয়ে থইথই জল, টলমল জল চোখের কোনে। বড্ড বেশি বেখেয়ালি,…
দিগন্তের ওই রেখায়
কল্পনায় বসে বসে তোমার ছবি আঁকি আনমনে অনুক্ষণ তোমার পানেই চেয়ে থাকি। তুমি এক সাহসী সুন্দরী প্রিয়তমা তুমি এক হৃদয় হরিণী ভালোবাসা করেছ জমা। আমার সবটুকু ভালোবাসা তোমার তরে তোমার জন্য এই প্রান আমার আগেও বা পরে। তুমি আছো থাকবে দিগন্তের ওই রেখায় আমি এক খুদ্র বেসেছি ভালো তোমাকে প্রথম…
চকচকে শহরের কান্না
ঝাঁ চকচকে এই শহরে ঘুমিয়ে আছে মানুষ চার দেয়ালে থমকে আছে সকল মনের ফানুস। ইট পাথরের দেয়ালগুলো উঁচু থেকে উঁচু সময় গুলো পাগলা ঘোড়া ছাড়েনা যে পিছু। স্বপ্নগুলো থমকে আছে হাজার চাপের ভিড়ে ভাবনাগুলো ভিড়ে না আর জীবন নদীর তীরে। রঙগুলো আজ বড্ড ফিকে ঝাপসা হয়ে আছে সাদা কালো তীব্রতর বাকি সবটাই…
আমি হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখি
রাতের আঁধারে চাঁদের আলোয় আমি তোমাকে দেখি, সবুজ গাছের সবুজ পাতা রুপালী সবুজ হয়ে রয়, আমি তোমাকে দেখি; রুপোলী রং ঝকমকিয়ে উঠে। নিশাচর চারপাশে ওতপেতে, জোনাকীর ঝিকিমিকি আলো, ডানা ঝাঁপটায় ওই দূরে, আমি তোমাকে দেখি। গাছের পাতার ফাঁকে ছোপ ছোপ আলোর খেলা, পাখিরা ভীত হয়ে দূরে উড়ে যায়, হুতোম পেঁচার ডাক, রাতের…