অবাক আমি

আমাদের দেশের মানুষের একটা কমন অসুখ আছে। আমরা খেয়ে খাবারের পাতটা উল্টে দেই মুহূর্তে।
এদেশে পাকিস্থান বিদ্বেষী মানুষের সংখ্যা যতনা আছে তার চেয়ে বেশী আছে ভারত বিদ্বেষী মানুষ। একই সংখ্যায় আছে আমেরিকা, কানাডা, বা আরো অনেক উন্নতদেশ বিদ্বেষী মানুষ। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এই অপছন্দের দেশ গুলোই আছে পছন্দের তালিকার শীর্ষে যখন প্রশ্ন আসে স্থায়ী বসতি কোথায় করতে চান? মেডিকেল চেকাআপ কোথায় করাতে চান? চিকিৎসা কোথায় করাতে চান? কোন দেশের প্রবাসী ছেলে বা মেয়ের কাছে সন্তান বিয়ে দিতে চান? অর্থের মান কোনটি বেশী পছন্দ? ইত্যাদি ইত্যাদি।
আমার এক শিক্ষক আছেন যিনি স্কুল জীবনে সরাসরি আমেরিকার বিরুদ্দে কথা বলতেন এবং বোঝাতে চাইতেন যে অই দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশ। ভাগ্যের না দুরভাগ্যের জানিনা গত কিছুদিন আগে বাড়িতে গেলে আমার সাথে স্যারের দেখা হয় গাড়িতে, কিছুক্ষণ কথা বলার পর স্যার জানালেন বাবা দোয়া কইরো আগামী মাসে আমেরিকা যাচ্ছি একেবারে সবাইকে নিয়ে। আমি খুশি হলাম কারন স্যারের ভালো কিছু হলে আমি ছাত্র হিসেবে অন্তত খুশি হবারই কথা। কিন্তু পরক্ষণেই মনে খটকা লাগলো এই স্যারই না আমাদের শিখিয়ে ছিলেন আমেরিকা খারাপ দেশ? তাহলে উনি যে যাচ্ছেন?

(Visited 1 times, 1 visits today)