আমার মনে পরে আজ থেকে ১৫ বছর আগে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমার চেয়ে আমার মায়ের টেনশন ছিল তখন অনেক বেশী। কলম ৪-৫টা, স্কেল, জ্যামিতি বক্স, বোর্ড, পেন্সিল কয়েকটা, শার্পনার কত কি যে প্রস্তুতি। মা আমার জন্য স্পেশাল করে পুজো দিত। বাবা আবার আমার কলম গুলো কাগজে লিখে লিখে গতি বাড়িয়ে দিত। আমাকে স্কুলে নিয়ে যেত বাবা। নিজেকে ভিআইপি মনে হত। একটা সুযোগ তখন কাজে লাগাতাম বাবাকে নিজের ইচ্ছের জিনিসগুলো কিনে দিতে বলতাম, এটা খাবো ওটা খাবো বলে বাবাকে যতই জালাতাম বাবা কিছু বলতোনা। কিনে দিত যা চাইতাম। কারন আমি যে ভিআইপি।
শুভ কামনা পরীক্ষার্থীদের জন্য।
(Visited 1 times, 1 visits today)