স্বপ্নের সবগুলো রঙ সেই কবে ফিকে হয়ে গেছে। আমি আর সাহস করিনা তোমায় খুজে পাবার। আমার স্বপ্নরা সব তাই আজ রঙহীন। কোন ধারাবাহিকতা নেই আছে অস্থিরতা আর নির্ঘুম রাত জাগা। এই তুমি আর সেই তুমি এক নও। কখনই না। তোমার এঁকে যাওয়া স্বপ্নগুলো এখন অনেক বেশি সতেজ। চোখও বুজতে হয় না। আপনা আপনিই ভেসে উঠে চোখের পাতায়। কি সুন্দর তুমি আর তোমার স্পর্শ। কি সুন্দর মুহূর্তগুলো, স্মৃতি আর হাঁসি সবই আমার ভালোলাগার সবচেয়ে উপরে। উফ কি অস্থির পারিনা আর নিতে। স্বপ্নের মাঝে এ আর এক স্বপ্ন। যা চাইনি।
(Visited 2 times, 1 visits today)