তোমার চোখের খোঁজে

তোমার চোখের খোঁজে
এসেছিল রাজা, প্রজা, উজির
দেইনি তোমার খোঁজ আমি
ঠায় ছিলাম হাজির।

অস্থির, অসহ্য সেই সুন্দর
তাকিয়ে থাকাই দায়
আমার সবটুকুই এই চোখের ভেতর
সারা বেলাও যায়।

পাহাড়াতে আছি আমি
তোমার কাছাকাছি
ভয় পেও না আমায় পাবে
তোমার কাছেই আছি।

(Visited 1 times, 1 visits today)