বাঁকা চাঁদ

এই চাঁদ বাঁকা নয়,
তবুও কেন জানি ভয়।
না জানি কি হয়? কি হয় ?

কি হয়? আলো দিয়ে স্নান হয়,
আধো কষ্ট ম্লান হয়,
আধো কষ্টের জয় হয়,
তবুও ভয় হয়।
না জানি কি হয়?

আলোরা জ্বলে রয়,
আধো কালো ক্ষয় হয়,
বাকি টুকু জেগে রয়,
তবুও ভয় হয়।
না জানি কি হয়?

(Visited 2 times, 1 visits today)