মন বলেই কিছু নেই

মন খারাপের বালাই আমার

মন বলেই কিছু নেই

মনের মাঝে নিত্য বাজে

কিন্তু আমার মনতো নেই।

গান বাজে বা তান বাজে

নুপুর বা ঝরনা

বেজেই চলে অন্তহীন

তোমার মনের খোঁজে।

আমার মন বলেতো কিছু নেই

মন খারাপের বালাই আমার

তোমায় পেয়ে কান্না আসে

মনের কথা শুনতে নেই।

একি মনের অসুখ নাকি?

আমার তো ভাই মনই নেই

কিসের এতো দুঃখ আমার

সবকিছুই কি ফাঁকি নাকি?।

(Visited 1 times, 1 visits today)