অষ্টাদশীর কোমল পদ্মরাজি

তোমার মাঝে ঝরে পড়ে জোস্নার আলো,
আগুন রাঙ্গা তোমার ওই রূপ,
আকাশের কালো মেঘ হার মেনেছে তোমার চুলে,
চোখের টলটলে জলে হাবুডুবু খায় হংস মিথুন,
রংধনুর ষষ্ঠ রঙ তোমার অধরে আঁকা,
চিবুকে হাত রেখে কসম খায় এক জোয়ান যুবক।
তোমার বুকের উত্তাল যৌবন আছড়ে পড়ে,
ভেঙ্গে খান খান করে দেয় যুবকের যৌবন,
কি এক অস্থির ভালো লাগায়, মায়ায় জড়িয়ে
যুবকের নাকের ডগায় এসে থামে।
আর একটুখানি দূরে অষ্টাদশীর অমোঘ উপহার,
দু হাত ভরে নেবে বলে হাত পাতে।
অষ্টাদশী তার কোমল পদ্মরাজি ঢেলে দেয়।
ঝরনার জলধারা ছুটে যায় সম্মুখপানে
অসহ্য এক ভালোলাগা গিয়ে শেষ হয়
স্বর্গের দরজায়, তৃপ্ত দুটিমন ঢলে পড়ে।

(Visited 1 times, 1 visits today)