তুমি আমার সন্ধ্যা বেলার লক্ষ তারার মেলা
তুমি আমার হিয়ার মাঝে নানান সুরের খেলা।
সুর আমাকে ভাসিয়ে নেয় রঙিন দিনের কাছে
দিকবিদিক ছুটছি আমি, খোঁজ টা তোমার মিছে।
একটু এসে হাতটা ধরো, জড়িয়ে নাও বুকে
চেয়ে দেখ আমার হৃদয় তোমার দিকে ঝুঁকে।
তোমার ঠোঁটের গোলাপী রঙ পাগল পাগল করে
রিতিমত বুকটা আমার উঠছে হুহু করে।
তোমার ভালোবাসার খোঁজে খুজবো আকাশ পাতাল
তোমার প্রেমে পড়ে আমি হতেও পারি মাতাল।
তোমার বুকের মাঝখানে ওই আমার হৃদয় দোলে
নিতম্বের অই কালো তিলে স্বপ্ন মোদের খোলে।
হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমার সুখের আঁধার
একটুখানি ধরতে দিও সুখটা খুঁজে নেবার।
(Visited 1 times, 1 visits today)