বৃষ্টি দিয়ে ঘর বানাবো

বৃষ্টি দিয়ে ঘর বানাবো তুই হবি মোর জল

আকাশ থেকে মেঘ নামাবো ছুঁয়ে দিবি বল।

সবুজ দিয়ে রঙ ছড়াবো ঘর রাঙ্গাবো তোর

পাখির ডাকে ঘুম ভাঙ্গাবো যখন হবে ভোর।

ঝরনার ঐ জলের ধারায় শুদ্ধ হবো চল

বাতাস এসে উড়িয়ে দেবে তোর শাড়ীর আঁচল।

প্রজাপতির রঙ দিয়ে তোর রাঙ্গাবো ঐ মন

অপলক চেয়ে রব তোকে সারাক্ষণ।

চাঁদের আলো ছড়িয়ে দেবো তোর সোনার অঙ্গে

আলোর শড়ি জড়িয়ে দেবো নানা রকম ঢঙে।

বাগানের ফুলগুলো দেবো তোর খোঁপার চুলে

একটাই দাবী আমার জাসনে আমার ভুলে।

(Visited 1 times, 1 visits today)